
ছবি: প্রতীকী।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপাতত কলকাতায় তেমন বৃষ্টি হচ্ছে না। উল্টে গরম বেড়েই চলেছে। দুপুরের দিকে তীব্র রোদে বাইরে বেরোনো মুশকিল হয়ে পড়ছে। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলারই প্রায় একই ছবি। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আপাতত আরও কয়েক দিন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। সক্রিয় বর্ষার কারণে এই বর্ষণ অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত খুব বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা এবং অন্য জেলাগুলিতে আরও চার দিন বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও অংশে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। শুক্রবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩১: যে পালিয়ে বেড়ায়

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৩: আকাশ এখনও মেঘলা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৫: পূর্বোত্তরে আন্তরাজ্য সীমা বিবাদ
শনিবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগামী রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩০: অলৌকিকতার আবরণে লৌকিক-অনুভবের পরশ

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১০ : নায়ক ও মহাপুরুষ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। তুলনামূলক ভাবে আলিপুরদুয়ারে বেশি হবে বৃষ্টি। আলিপুরদুয়ারে বৃহস্পতিবার পর্যন্ত টানা সতর্কতা জারি করা রয়েছে।
শনিবারও আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি সোমবার পর্যন্ত কালিম্পং এবং কোচবিহারে বৃষ্টি চলবে। ঝড়বৃষ্টির জন্য পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। সে কারণে সতর্ক করা হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও। শনিবার এবং মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা উত্তর দিনাজপুরে। শুক্রবার, শনিবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
শনিবারও আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি সোমবার পর্যন্ত কালিম্পং এবং কোচবিহারে বৃষ্টি চলবে। ঝড়বৃষ্টির জন্য পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। সে কারণে সতর্ক করা হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও। শনিবার এবং মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা উত্তর দিনাজপুরে। শুক্রবার, শনিবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৬: তালচোঁচ
হাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৪.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।


















