সেরা পাঁচ

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

"শকুনের নজর সবসময় ভাগাড়ের দিকে"—নামে বাংলায় একটা প্রবাদ অনেকের মুখে যখন তখন শোনা গেলেও শকুন আজ আর সুন্দরবনবাসীর নজরে তেমন পড়ে না। সুন্দরবনের বর্তমান প্রজন্মের বেশিরভাগ ছেলে-মেয়ের কাছে শকুন হল বইয়ের লেখা, ছবি আর বড়দের কাছে শোনা গল্প-গাথা। অথচ এইতো সেদিন আমার শৈশব ও কৈশোরের দিনগুলোতে অর্থাৎ ৪০-৪৫ বছর আগেও সুন্দরবনের জনবসতি এলাকার সীমানায় নদী বা খালের ধারে থাকা ভাগাড় বা অন্য কোথাও মৃত জীবজন্তুকে ঘিরে গৃধ্র-সমাবেশ দেখা যেত। দেখা যেত মৃত জীব জন্তুর মাংসের ভাগ নিয়ে গৃধ্র-সারমেয় লড়াই। আর আকাশে দেখা দু’ডানা...

read more
পর্ব-১২৮: রাখে হরি, মারে কে?

পর্ব-১২৮: রাখে হরি, মারে কে?

উত্তেজনায় হাত কামড়ালেন সত্যব্রত। ইস্, আর-একটু সতর্ক যদি হতেন। এত সহজে ওদের বিশ্বাস করে বেরিয়ে আসা উচিত হয়নি, গোবিন্দ আসবে বলেছিল সাথে, সে-যদি আসত, তাহলে ওরা হয়তো অন্য প্ল্যান ভাঁজতো। একবার মনে হচ্ছে, তাকে না-নিয়ে আসা ভুল হয়েছে, আর-একবার ভাবছেন সে যে আসেনি, তাতে শাপে বর হয়েছে, কারণ, সত্যব্রত না-ফিরলে গোবিন্দ নিশ্চয়ই থানায় যাবে এবং তাঁকে উদ্ধারের ব্যাপারে আদা-জল খেয়ে লাগবে। গোবিন্দ লোকটি আর-যাই-হোক ভীষণ সৎ ও সাচ্চা দিল ইনশান।

read more
স্বাধীনতা

স্বাধীনতা

পড়ার ঘরটায় জানালার ওপাশে মাধবীলতার ঝাড় ঘন হয়ে আছে, জানলায় এখন খানিকটা রোদ জমাট বাঁধছে। চিরাগের এখন ক্লাস নাইন, অনুযোগের সুরে বলে, “স্যর, আজকেও পড়তে হবে, এগারোটা থেকে ম্যাচ ছিল।” তপনের হাসি পায়, সকলেই আজ মাঠে নামবে নাকি। গম্ভীর হয়ে চশমাটা সোজা করে নিয়ে বলে, “তুমি তো অল্টারনেটিভ ডেটের কথা জানাওনি আগে থেকে, জানালেও অবশ্য আমি সময় করতে পারতাম কীনা বলতে পারি না। আজ ছুটির দিন, বাড়িতে বসে পড়াশোনার অনেক সময় পাবে।”

read more
হ্যালো বাবু! পর্ব-৯৫: গ্রিন টি /৩

হ্যালো বাবু! পর্ব-৯৫: গ্রিন টি /৩

অনন্যা প্যাটেল সেনগুপ্ত, শহরের একজন উদ্যোগপতি ইদানিং তাঁর তৈরি ভেষজ মেকআপ সামগ্রীর ভীষণ কাটতি! একসময় কলকাতায় থাকতেন এখন পাকাপাকিভাবে বম্বের বাসিন্দা। আজ খানিকআগে কলকাতার ইএম বাইপাসের এক পাঁচতারা হোটেলের বিছানায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

read more
ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭২: রাজার ইচ্ছানুসারে ‘অরুণ’ পত্রিকাটি সম্পাদনা করেছিলেন পণ্ডিত চন্দ্রোদয়

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭২: রাজার ইচ্ছানুসারে ‘অরুণ’ পত্রিকাটি সম্পাদনা করেছিলেন পণ্ডিত চন্দ্রোদয়

আগরতলার রাজমালা প্রেস থেকে ‘অরুণ’ পত্রিকাটি প্রকাশিত হতো। উল্লেখ করা যায় যে, বঙ্গভঙ্গের সিদ্ধান্তের পর দেশব্যাপী আন্দোলনের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছিল ‘অরুণ’ পত্রিকায়। এ সি ভট্টাচার্যের ‘প্রোগ্রেসিভ ত্রিপুরা’ গ্রন্হসূত্রে জানা যায়, পণ্ডিত চন্দ্রোদয় ‘হিতবাদী’ নামেও একটি পত্রিকার সম্পাদনা করেছেন। ত্রিপুরার মাণিক্য রাজাগণ সাহিত্যের পৃষ্ঠপোষকতার পাশাপাশি ইতিহাস চর্চায়ও সর্বদাই উৎসাহী ছিলেন।

read more
পর্ব-১২৬: চিত্রকূটে রামচন্দ্রের প্রতি তপস্বীদের অনাস্থাপ্রকাশ এবং অত্রিপত্নী অনসূয়ার উপদেশের কোনও প্রাসঙ্গিকতা আছে?

পর্ব-১২৬: চিত্রকূটে রামচন্দ্রের প্রতি তপস্বীদের অনাস্থাপ্রকাশ এবং অত্রিপত্নী অনসূয়ার উপদেশের কোনও প্রাসঙ্গিকতা আছে?

কৈকেয়ীপুত্র ভরত, জ্যেষ্ঠ রামচন্দ্রের রাজ্যাধিকার ফিরিয়ে দিতে চিত্রকূটপর্বতে অবস্থানরত অরণ্যবাসী রামচন্দ্রের কাছে সমন্ত্রী উপস্থিত হলেন। ভরত ব্যর্থমনোরথ হয়ে ফিরে গেলেন অযোধ্যায়। পিতৃশর্ত পালনে দৃঢ়প্রতিজ্ঞ রাম চিত্রকূটপর্বতে অবস্থানকালীন লক্ষ্য করলেন, তপস্বীরা যেন উদ্বিগ্ন ও ত্রস্ত হয়ে আছেন। চিত্রকূটের নিকটস্থ আশ্রমের তাপসেরা যাঁরা রামকে আশ্রয় করে ব্যস্ত ছিলেন তাঁরা যেন উৎকণ্ঠিত বোধ করছেন। তাঁদের দৃষ্টি ও ভ্রূভঙ্গীতে ভয়ের চিহ্ন, তাঁরা যেন রামকে লক্ষ্য করে কোনও পারস্পরিক গোপন কথোপকথনে ব্যস্ত।

read more
গল্পবৃক্ষ, পর্ব-৩৬: বরুণজাতক: অলস মস্তিষ্কের গল্প

গল্পবৃক্ষ, পর্ব-৩৬: বরুণজাতক: অলস মস্তিষ্কের গল্প

সেবার গান্ধারদেশের তক্ষশিলায় বোধিসত্ত্ব এক প্রসিদ্ধ আচার্য হয়েছেন। পাঁচশত শিষ্য তাঁর আশ্রয়ে বিদ্যালাভ করতো। একদিন তিনি শিষ্যদের শুষ্ক কাঠ আনতে পাঠালেন অরণ্যে। সেই কাঠে আশ্রমের রন্ধনাদি কাজ হতো। সকলে বনে গিয়ে কাঠ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল। তাদের দলে একটি শিষ্য অত্যন্ত অলস ছিল।এই আলস্য নিয়ে শাস্ত্রে বহু উপদেশ দেওয়া হয়েছে। রাজা থেকে প্রজা, আলস্যে আক্রান্ত হলে তারা নিজেদের ক্ষতিই করে থাকে। তাই বলা হয়, উদ্যোগী মানুষ-ই জয়লাভ করে। অবশ্য, কচ্ছপ আর খরগোশের সেই বিশ্রুত গল্পটিতে কচ্ছপ শেষমেষ জয়ী হয়েছিল। কিন্তু,...

read more
অসমের আলো অন্ধকার, পর্ব-৫৬: অসমের ইতিহাস বিজড়িত রাস্তা ‘ধোদর আলি’

অসমের আলো অন্ধকার, পর্ব-৫৬: অসমের ইতিহাস বিজড়িত রাস্তা ‘ধোদর আলি’

আহোম রাজারা অসমে সুশাসন করেছিল ইবং তাঁদের রাজত্বকালে অসমের অনেক উন্নতি হয়েছিল। আহোম রাজারা বিশ্বাস করতেন, কর্ম প্রাধান্যের মধ্য দিয়েই উন্নতি সম্ভব। এই ধোদর আলি পরিকল্পনাটি মূলত করম উদ্যোগী প্রজাদের মনে ফূর্তি আনয়ন করার এক বিশেষ পদক্ষেপ ছিল। ধোহার অলি অসমের একটি ঐতিহাসিক মজাদার ঘটনার গল্প শোনায়। এই পথটি নির্মাণ করা হয়েছিল গোলাঘাট জেলার কোমরগাঁও থেকে জয়পুর নামক অঞ্চল পর্যন্ত।

read more
সারদা মায়ের রোগ নিরাময়

সারদা মায়ের রোগ নিরাময়

একদিন সারদা মার বাড়ির রাখালকে পুণ্যপুকুরের বাঁশবনে শাঁখামুটি সাপে কামড়ায় বাঁ হাতের তর্জনীর ডগায়। সারদা মা বললেন, ‘সিংহবাহিনীর মাড়োতে ওকে নিয়ে যাও, 'আর মায়ের স্নানজল খাওয়াতে ও আঙুলে মাটি লাগাতে বললেন। তাই করা হল। রাখাল ছেলেটি ভালো হয়ে গেল। মাঠের আলপথ দিয়ে একদিন আসার সময় মার ভাইপো ভূদেবকেও জাতসাপে কামড়ায় আর সে জ্ঞান হারায়। তাকে সারদা সিংহবাহিনী দেবীর মাটির প্রলেপ দিয়ে সারারাত ঘরে শুইয়ে রাখেন। সকালে তার জ্ঞান ফিরে আসে। সেই বছরের শেষে শ্রীমার পেটের প্লীহা খুব বেড়ে যাওয়ায় তা গ্রাম্য প্রথায় দাগাবার...

read more
শুধু সিনেমা হলে নয়, সুস্থ থাকতেও খান ভুট্টা, খেলে কী উপকার পাওয়া যাবে?

শুধু সিনেমা হলে নয়, সুস্থ থাকতেও খান ভুট্টা, খেলে কী উপকার পাওয়া যাবে?

বাড়িতে বা অফিসে বিকেল-সন্ধ্যায় অল্প খিদে পেলে, চায়ের সঙ্গে ‘টা’ হিসাবে ভুট্টা খাওয়াই যায়। পুষ্টিবিদেরা বলছেন, ভুট্টার পুষ্টিগুণ কম নয়। ফাইবার, ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ এই খাবার কেন খাবেন?

read more
পর্ব-১২৮: অবনীন্দ্রনাথ বলতেন, রানী লিখতেন

পর্ব-১২৮: অবনীন্দ্রনাথ বলতেন, রানী লিখতেন

রানী তখন নিজের কর্মে অবিচল। সেদিন দুপুরের দায়িত্ব পেয়ে নিষ্ঠার সঙ্গেই পালন করছিলেন। তেমন কী আর কাজ! রবীন্দ্রনাথ হয়তো শুয়ে শুয়ে বললেন, ‘কলমটা দে, খাতাটা দে।’ আবার কখনো হয়তো শীত-শীত লাগছে, পা দুটো চাদর দিয়ে ঢেকে দিতে বলতেন। তেমন কিছু কাজ নয়, শুধু জেগে থাকা, গুরুদেবের পাশে বসে থাকা। কেউ পাশে থাকলে, দুটো কথা বললেও তো ভালোলাগে গুরুদেবের। অন্তত অসুস্থতার কথা ভুলে থাকতে পারেন। কেউ তাঁর পাশে নিজের কাজকম্ম বন্ধ করে বসে থাকলে, সেবা-শুশ্রূষা করলে, তা নিয়ে বিচলিত হন গুরুদেব। রানীকে একদিন বললেন, ‘আমার জন্য তোদের কত সময় নষ্ট হয়।’

read more
আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বর্ষণ, আপাতত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম

আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বর্ষণ, আপাতত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম

বঙ্গোপসাগরে চলতি সপ্তাহেই আবার তৈরি হতে পারে নিম্নচাপ। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার এবং সোমবার কোনও কোনও জেলায় সামান্য বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

read more
পর্ব-৩০: আকাশ এখনও মেঘলা

পর্ব-৩০: আকাশ এখনও মেঘলা

দুলাল ভেঙে পড়ল। বাবার মৃত্যু, পরে মায়ের মৃত্যু দুটোই দুর্ঘটনায়! ছোটবোন মণির জীবনে এরকম একটা দুর্যোগ ঘটে গেল! মার মৃত্যু নিয়ে দুই দিদির সঙ্গে দূরত্ব তৈরি হল! জামাইবাবুরা সব সময় পাশে দাঁড়িয়েছেন বড় দাদার মতো, কিন্তু তারা তো দিদিদের বাদ দিয়ে নয়। দিদিদের সম্পর্কেই জামাইবাবুদের সঙ্গে সম্পর্ক। মণির শ্বশুর-শাশুড়ি বা মণির বর এরকম একটা আকস্মিক ঘটনায় বাকরুদ্ধ হয়ে গিয়েছেন।

read more

 

 

Skip to content