সারিতার সূত্রে জানা গেল, অনেক তথ্য শুভ্রাংশু মুখার্জির খুবই ঘনিষ্ঠ ছিলেন তদানীন্তন শাসকদলের এক সাংসদ। এই সাংসদকে দিয়ে পুরো তদন্তকে হিমঘরে পাঠানো হয়েছিল। নিহত স্ত্রীর বিয়োগে শোকার্ত এবং দুর্ঘটনায় চোট পাওয়া শুভ্রাংশু মুখার্জিকে পুলিশ যাতে কোনভাবে বিরক্ত না করে তার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছিল এবং পুলিশ সেই নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেছে। এসব তথ্য অবশ্য খাতাকলমে কোথাও লেখা নেই।






















