সেরা পাঁচ

পর্ব-১৪৩: জরাসন্ধের ঔদ্ধত্য ও কৃষ্ণের ভূমিকা যুধিষ্ঠিরকৃত রাজসূয় যজ্ঞের প্রাসঙ্গিক সূচনা

পর্ব-১৪৩: জরাসন্ধের ঔদ্ধত্য ও কৃষ্ণের ভূমিকা যুধিষ্ঠিরকৃত রাজসূয় যজ্ঞের প্রাসঙ্গিক সূচনা

রাজসূয় যজ্ঞের আয়োজনে উদ্যোগী হলেন রাজা যুধিষ্ঠির। এ বিষয়ে তিনি কৃষ্ণের অনুমোদনপ্রার্থী। কৃষ্ণ, পাণ্ডবদের পরম আত্মীয়। পাণ্ডবজননী কুন্তী কৃষ্ণের পিতার ভগিনী। কৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনের প্রিয়সখা। এ ছাড়াও যুধিষ্ঠিরের জানেন, কেউ সম্প্রীতিবশত প্রীতিভাজনের ত্রুটি দেখেন না। স্বার্থহেতু (অর্থলাভেচ্ছায়) কেউ শুধু মনোমত কথা বলেন। কারও আবার নিজের জন্য যেটি হিতকর সেটাই তাঁদের লক্ষ্য হয়ে থাকে। সুপরামর্শদানের বিষয়ে, লোকসমাজের এটাই প্রচলিত বিশ্বাস। কেচিদ্ধি সৌহৃদাদেব ন দোষং পরিচক্ষতে। স্বার্থহেতোস্তথৈবান্যে প্রিয়মেব...

read more
বাড়িতে বছর শেষে পার্টি করবেন? কীভাবে শিশুদের সামলাবেন? রইল টিপস

বাড়িতে বছর শেষে পার্টি করবেন? কীভাবে শিশুদের সামলাবেন? রইল টিপস

বছর শেষ হতে আর মাত্র দু’দিন বাকি। এবার পালা নতুন বছরকে স্বাগত জানানোর। তাই ভাবছেন, বছরের শেষে কোথাও না গিয়ে বাড়িতেই পার্টি করলে কেমন হয়? পার্টির কথা মাথায় এলেই প্রথমেই যেটা করতে হয় তা হল নিজের বাড়িতে পরিপাটি করে সাজানো। তাই পরিকল্পনা মত ঘর সাজানোর কাজও শুরু করে দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে বড় একটা সমস্যা হল বাড়ির ছোটদের নিয়ে।

read more
গল্পবৃক্ষ, পর্ব-৪৫: অকৃতজ্ঞ-জাতক : কৃতঘ্ন

গল্পবৃক্ষ, পর্ব-৪৫: অকৃতজ্ঞ-জাতক : কৃতঘ্ন

মূল্যবোধের জগতে পরিবর্তন আসছে। যুগের হাওয়া, দেশ-কালের গতিবিধি মানুষের বোধের জগতেও আলোড়ন তোলে। এককালে যা ভালো বলেই মনে হয়েছে, তা আজ আর ততটা ভালো নয়। এককালে যা গর্হিত বলেই বিবেচিত হতো, আজ তা গৃহীত। তবে এ-ও আপেক্ষিক, সকলের কাছেই যে নৈতিকতার বোধ সমতুল, এমন নয়। তবে কিছু কিছু আচরণীয় বিষয় মানুষের জগতে ছিল ও আছে, যা থাকবে। অন্ততঃ আছে বলে মনে হয়, ভবিষ্যতেও থাকা উচিত বলেই মনে হয়।

read more
পর্ব-৭৯ : উত্তরমেঘ

পর্ব-৭৯ : উত্তরমেঘ

উত্তরমেঘ ছবিতে সুপ্রিয়া চৌধুরীর অভিনয় যথেষ্ট মর্যাদাপূর্ণ ছিল। যে উত্তমকুমার সংলাপের বাঁধুনীতে দাবি করছিলেন তিনি নিছক ম্যাটিনি আইডল হিসাবে সীমাবদ্ধ থাকতে জন্মাননি। উদভ্রান্ত বাংলা ও বাঙালিয়ানার স্মৃতি-সত্তা-ভবিষ্যতের অবলম্বন হতে এসেছেন তার সঙ্গে পাল্লা দিয়ে সুপ্রিয়ার অভিনয় যথেষ্ট প্রশংসার দাবি রাখে।

read more
পর্ব-১৪৬: কবির টুপি, কবির জোব্বা

পর্ব-১৪৬: কবির টুপি, কবির জোব্বা

ছেলেবেলায়, যৌবনে রবীন্দ্রনাথ যে খুব বেশি পোশাক সচেতন ছিলেন, তা নয়। এই সচেতনতা তৈরি হয়েছে মধ্য-বয়সে। মাঝেমধ্যে তিনি টুপিও পরতেন। বাহারি টুপি। সুতির বা ভেলভেটের। কখনও ঘন রঙের মোটা সিল্কের টুপি। রানি চন্দ সান্নিধ্য পেয়েছেন রবীন্দ্রনাথের, অত্যন্ত স্নেহ করতেন তাঁকে। ‘গুরুদেব’ নামে একটি বইয়ে সেই সান্নিধ্য-অভিজ্ঞতার কথা তিনি লিখেওছেন।

read more
পর্ব-৫০: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫০: আকাশ এখনও মেঘলা

চোখের পলক ফেলতে না দিয়ে কনস্টেবলের কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে তাকে ঠেলে দিল ইন্সপেক্টরের ওপর। প্রথমে বন্দুকের ভারী বাঁট দিয়ে ভয়ংকর আঘাত করল স্নিগ্ধার মাথার ঠিক মাঝখানে, থ্যাপ করে একটা থ্যাঁতলানো শব্দ! রক্তাক্ত শরীরটা সামনে লুটিয়ে পড়লো।

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩২: সুন্দরবনের বন্যপ্রাণী— গন্ধগোকুল

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩২: সুন্দরবনের বন্যপ্রাণী— গন্ধগোকুল

গন্ধগোকুল মূলত বৃক্ষবাসী প্রাণী। ঘন ঝোপঝাড়, জঙ্গল, বাঁশবন এদের প্রিয় বাসস্থান। দিনের বেলা এরা কখনোই বেরোয় না। রাত হলেই বের হয় খাবারের খোঁজে। এদের প্রিয় খাবার হল ফল ও তরিতরকারি। পাকা কলা, পেয়ারা, জাম, ডুমুর, আনারস ইত্যাদি হল প্রিয় ফল। সবজি বাগানের বেগুন ওদের প্রিয় খাবার। পোকামাকড়, ব্যাঙ, গিরগিটি, সাপ, ইঁদুর, ছোট পাখি, কাঁকড়া, কেঁচো, বিছে—কোনও খাবারেই এদের অরুচি নেই। জলে ঝাঁপ দিয়ে মাছ শিকারেও এরা বেশ দড়।

read more
পর্ব-১৪৭: মধ্যরাতের অভিযান

পর্ব-১৪৭: মধ্যরাতের অভিযান

থানায় রাতে বেশি লোকজন থাকে না। যাদের আজ টহলের ডিউটি, তারা তো আগেই বেরিয়ে গেছে। এখন যারা আছে, তাদের মধ্যে থেকে কাউকে সঙ্গে নিলে থানায় লোকের সংখ্যা একজন হলেও কমে যাবে। সেটা কতটা উচিত হবে সেটাই বুঝতে পারছে না সুদীপ্ত। মালাকার স্যারকে যে বলবে, তার উপায় নেই। সুদীপ্ত রাতে আছে মানে তিনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন এখন। ডাকলেও ‘হ্যাঁ-হুঁ’ ছাড়া খুব বেশি মতামত জানাবেন না। যা সিদ্ধান্ত নেওয়ার সেই সুদীপ্তকেই নিতে হবে। সে ঠিক করল একাই বেরিয়ে যাবে। রাস্তায় টহলদারি গাড়িকে ফোন করে ডেকে নিলেই হল।

read more
পর্ব-১৪: রাঙা মেঘের বেলাভূমি

পর্ব-১৪: রাঙা মেঘের বেলাভূমি

হা-আ-আ-ডু-ডু-ডু-ডু। জেলেপাড়ার ছেলেমেয়েদের সঙ্গে ক্রীড়া প্রমত্ত গৌরী। ফুলদিকে নিয়ে চিন্তিত সুধা এখন আর তাকে একা ছাড়ে না। নিতান্ত অনিচ্ছায় সঙ্গে সঙ্গে গিয়ে চটি ধরে বসে থাকে। ফুলদি সে-দিন একখানা চটি হারিয়েছে। এটা নতুন। সুন্দরদা কলকাতা থেকে কিনে এনেছে। খেলার মাঠে তার ফুলদিই সবচেয়ে যোগ্য এবং শক্তিশালী খেলোয়াড়। সুধা বিস্ময়ে অভিভূত হয়ে দেখে। দু’ দলে ভাগ হয়ে গিয়েছে ওরা। একদিকে মেয়েদের দল।

read more
ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৮৮: অসম-মিজোরাম সীমান্তে ঘাড়মুড়ার নব আবিষ্কৃত ভাস্কর্যও সুপ্রাচীন

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৮৮: অসম-মিজোরাম সীমান্তে ঘাড়মুড়ার নব আবিষ্কৃত ভাস্কর্যও সুপ্রাচীন

শতাধিক বছর আগেও সেখানে জলাশয়, প্রাচীন ইঁট ইত্যাদির নিদর্শন ছিল বলে গ্রন্থটি জানায়। অসমের ইতিহাসে রয়েছে যে, ষোড়শ শতকে কাছাড়ে ত্রিপুরার আধিপত্য লুপ্ত হয়। কোচদের সঙ্গে এক ভীষণ যুদ্ধে ত্রিপুরার রাজা পরাজিত হন। কিন্তু ত্রিপুরার ‘রাজমালা’তে এই যুদ্ধের বিবরণ নেই। স্যার এডওয়ার্ড গেইট তাঁর সুবিখ্যাত ‘এ হিস্ট্রি অব আসাম’ গ্রন্থে ত্রিপুরার বিরুদ্ধে কোচদের যুদ্ধ জয়ের কথা উল্লেখ করেও বলেছেন এর ঐতিহাসিক ভিত্তি পর্যাপ্ত নয়।

read more
পর্ব-১১৪: ডেসডিমোনার রুমাল / ১৩

পর্ব-১১৪: ডেসডিমোনার রুমাল / ১৩

প্রবাদে বলে যে, অপরাধী শতচেষ্টা করেও কৃত অপরাধের রেশ বাঁচাতে পারেন না। শুভ্রাংশু মুখার্জির মোবাইলে যে যে ফোন এসেছিল সেগুলো ট্রেস করেছিল পুলিশ। সবকটি ফোনেরই হদিস পাওয়া গিয়েছে। শুধু তিনটে অজানা নম্বর থেকে ফোন এসেছিল বিহারের বেগুসরাই এলাকা থেকে করা ফোন। আর এই ফোনেই সূত্র পেয়ে গেল গোয়েন্দা দফতর।

read more
পর্ব-১৪২: রামায়ণে মহর্ষি অগস্ত্যের তপস্যালব্ধ শুভশক্তির আবেদন চিরন্তন

পর্ব-১৪২: রামায়ণে মহর্ষি অগস্ত্যের তপস্যালব্ধ শুভশক্তির আবেদন চিরন্তন

মহর্ষি অগস্ত্যর নামটি বিশেষ তাৎপর্যপূর্ণ। নামমাহাত্ম্যে লুকিয়ে আছে গভীর অর্থ। অগং পর্বতং স্তম্ভয়তি ইতি অগস্ত্যঃ। যিনি পর্বতকে তপস্যার শক্তিতে স্তম্ভিত করেন তিনিই অগস্ত্য। বিন্ধ্যপর্বত তাঁর উচ্চতা দিয়ে সূর্যকে আড়াল করেছিল তখন ঋষি অগস্ত্য তার উন্নত মাথাটি চিরকালের জন্য অবনত করে নিরুদ্দেশযাত্রা করলেন। আমাদের দিলেন চিরবিদায়ের সমার্থক শব্দ ‘অগস্ত্যযাত্রা’।

read more
গল্পবৃক্ষ, পর্ব-৪৪: মহিষ-জাতক : চাতুর্যের ফল

গল্পবৃক্ষ, পর্ব-৪৪: মহিষ-জাতক : চাতুর্যের ফল

বোধিসত্ত্বরূপী মহিষ যখন বৃক্ষতলে বিশ্রাম নিতেন, তখন বানরটি নিচে নেমে আসতো। তারপর যা শুরু হতো তাকে বাঁদরামি বলে। মহিষটির পিঠে চেপে মলমূত্র ত্যাগ করে, শৃঙ্গ ধরে ঝুলে ঝুলে, লেজ ধরে দুলে দুলে কেলি করতো। ধূর্ত মর্কটের এমন উপদ্রব মহিষটি সহ্য করতো, কোনও বিরক্তি না দেখিয়েই। দুষ্ট বানর এই নীরবতার প্রশ্রয়ে বারবার এই নীতিহীন কাজ করতে থাকল।

read more
অসমের আলো অন্ধকার, পর্ব-৬৩: বরাকের ভট্ট সঙ্গীত এবং বারমোসী গান

অসমের আলো অন্ধকার, পর্ব-৬৩: বরাকের ভট্ট সঙ্গীত এবং বারমোসী গান

বরাক উপত্যকার বাংলা গানের কথা বলতে গেলে ভট্ট সঙ্গীতের কথাও বলতে হয়। ভট্ট সঙ্গীত বড় মজার বিষয়। বলা যেতে পারে, এক ধরনের সাংবাদিকতা। মূলত কোথাও কোনও বড় রকমের ঘটনা ঘটলে ভট্ট সঙ্গীতের গায়কেরা তা গানের মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটির আদ্য পান্ত বর্ণনা করতেন। কোথাও ভূমিকম্প হলে, আগ্নিকাণ্ড হলে কিংবা চুরি ডাকাতির ঘটনাও তাঁরা নিখুদ ভাবে বর্ণনা করতেন গানের মাধ্যমে।

read more
পর্ব-৭৮ : কুহক

পর্ব-৭৮ : কুহক

উত্তম-সাবিত্রী-র একটি মাইলস্টোন ছবি। ‘কুহক’ এই ছবিতে উত্তম কুমার একটি চোরের ভূমিকায় অভিনয় করেন। যেখানে দেখানো হয় কীভাবে এক লোভী চোর বা সাধারণ মানুষ, শুধু টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের জীবন ও সম্পর্ককে বিপন্ন করে তোলে। যেখানে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক দ্বন্দ্বের এক জটিল আখ্যান ফুটে ওঠে উত্তম কুমারের অভিনয়ে।

read more

 

 

Skip to content