একদিন পাকশালায় মত্স্য-মাংসের ব্যঞ্জন প্রস্তুত হচ্ছে। কাকটি মনে মনে ভাবল, এইসব খাদ্য তার চাই। এইসময় পায়রা তাকে এসে বলল “চল যাই, ঘুরে এসে খানিক।” কাক বলল “ভাই, আজ অজীর্ণ হয়েছে বড়। তুমি যাও, ঘুরে এসো।” পায়রা চলে গেলে কাক ভাবল, “এখন আমার পথ নিষ্কণ্টক। আমি শত্রুমুক্ত। এখন আমি ইচ্ছেমতোই স্বাদু মত্স্য-মাংস খাব।”






















