এই জগতে সকল কিছুই ঘটা সম্ভব? অভিজ্ঞতা বলবে, যার সম্ভাবনা কোটিতে গুটি, কিংবা তার চেয়েও ঢের কম, তা একপ্রকার অসম্ভব বটে। যেসব কারণের জন্য কেউ হয় ডুমুরের ফুল, কিছু কল্পনা হয় আকাশকুসুম, সেই সম্ভাবনাগুলি তখনই সত্য হয়, যদি সূর্য পশ্চিমে উদিত হন। অসম্ভব কোনও মনস্তাত্ত্বিক বিষয়, নাকি অসম্ভবের সম্ভাব্য হয়ে ওঠার দুরাকাঙ্ক্ষাটিই একান্ত মনোজাগতিক সেই তর্ক এ কাহিনির তত্ত্ব নয়। তবে, অনেক গল্পে দেখা যায়, যা একান্তই অসম্ভব বলে মনে করা হয়, তা ঘটে যায়।






















