
ছবি : প্রতীকী। সংগৃহীত।
ফটোগ্রাফ-৩
ঠিকই। শ্রেয়া বুবুর অনেক ছবি তুলেছেন। বুবুকে নিয়ে সেলফিও আছে কয়েকটা। আবার বলে ওঠেন মি: চক্রবর্তী
—আফটার অল তোমার অ্যাসিস্ট্যান্ট, তার স্ট্যাটাস শার্লকের ওয়াটসন, পোয়ারোর ক্যাপ্টেন হেস্টিংস, ফেলুদার তোপসে, ব্যোমকেশের অজিত, কিরীটীর সুব্রত, শবরের নন্দলাল বা মিতিন মাসির টুপুরের থেকে কম নয়। গোয়েন্দা পরাশরের অবশ্যই কোন সহকারী ছিলেন না।
গোয়েন্দা কর্তা ভৈরব চক্রবর্তীর সিনেমা প্রেম থেকেই বাবু মানে আমাদের ধৃতিমান চৌধুরী সঙ্গে আলাপ। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের চাপ সামলে চক্রবর্তী সাহেব যে খুঁটিয়ে গোয়েন্দা সাহিত্য পড়েন তা নয়, গড় গড় করে আর্থার কোনান ডয়েল থেকে আগাথা ক্রিষ্টি হয়ে প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু, সত্যজিত টপকে শীর্ষেন্দু সুচিত্রা ভট্টাচার্যদের মূলচরিত্রদের নাম ঠিকানা টপাটপ বলে যেতে পারেন।
তারপর গোয়েন্দা কর্তার থেকে নির্দেশ এলো।
বুবুকে আজকে ব্রেকফাস্টের বদলে ব্রাঞ্চ দিতে হবে। কারণ সকালে বেরিয়ে কখন ফেরার সম্ভব হবে সেটা চক্রবর্তী সাহেব নিজেও জানেন না। উল্টোডাঙার মুচিবাজারের আরিফ রোডে বাবু মানে ধৃতিমানের ভাড়া বাড়ি থেকে একটা অ্যাপক্যাব নিয়ে তাকে পৌঁছতে হবে সুদূর দক্ষিণে রিজেন্ট পার্ক পোস্ট অফিসের পাশে। অমিতাভ চক্রবর্তী একে টেলি নায়িকার স্বামী তার ওপর আবার গলায় ওড়না ঝুলিয়ে মৃত্যু। মিডিয়াতে যেন ডবল ডিমের এগ রোল। ঠাসা মাংসের পুর!

হ্যালো বাবু! পর্ব-১২১: অমিতাভ হত্যারহস্য / ২

মহাকাব্যের কথকতা, পর্ব-১৪৮: শূন্যতা ও পূর্ণতার প্রতীক, রামের প্রিয় অপরূপ হেমন্ত

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৫৪ : গরুর পালে বাঘ

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-২১: বিবাহ সংবাদ, আদিনাথ-গোরা
—ঢুকে গেছে দাদা। থ্যাঙ্ক ইউ! … এখানে আবার কী হয়েচে … আজব শহর মাইরি, একটা না একটা ক্যাচাল।

শিবরাত্রির বিশেষ পর্ব : শিব

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯৬ : ‘চণ্ডাল-কূপ’ ও অস্পৃশ্যতা: পঞ্চতন্ত্রের আড়ালে লুকিয়ে থাকা প্রাচীন ভারতের এক দগদগে ইতিহাস

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩৯: সুন্দরবনের বন্যপ্রাণী — চিতল হরিণ

উত্তম কথাচিত্র, পর্ব-৮৪ : শুন বরনারী
—এসে গিয়েছি!
—আই য়োগার সামনে?
—হ্যাঁ তাই তো? দোকানের নামটা অদ্ভুত ! চশমার দোকান নাকি চশমার যোগাশ্রম?
—জানি না! আমি আপনাকে দেখতে পাচ্ছি।
—কোথায়?
—মাথাটা তুলুন। ওপরে ফোর্থ ফ্লোর। ব্যালকনিতে তাকান। হ্যাঁ!

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৯২: কৈলাসচন্দ্র সিংহ ছিলেন সত্যনিষ্ঠ আপসহীন এক ঐতিহাসিক



















