কলকাতায় বৃষ্টি
 

|| হার্ড ড্রাইভ-১৬ ||

বাবা মা দু’জনেই ঈপ্সিতাকে বুড়ূ বলে ডাকে! কালই পুলক দিল্লি গিয়েছে! পৌঁছে মেসেজ করেছিল! কিছু সমস্যা হল দিল্লিতে! প্রায় চোখ বুজেই ঈপ্সিতা বলে
— কী হয়েছে?
— উত্তরা মুখার্জি!
— সে কে?
— আরে বাবা ওই যে গোধূলির সুর সিরিয়ালের দিয়া!
— এসব কী বলছো?
— নায়িকার গাড়ি কাল মাঝরাতে অ্যাক্সিডেন্ট করেছে! পার্টি থেকে ফিরছিল! মারাত্মক ইনজুরি।
— হয়তো ড্রিঙ্ক করেছিল! ড্রাইভার ছিল না?!
— ছিল না বলেই তো টিভিতে বলছে একাই গাড়ি চালাচ্ছিল! পুলিশ বাইপাস থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে।
ঈপ্সিতা খানিকক্ষণ চুপ করে তাকে
— হ্যাঁ রে এ মদ খায় নাকি?!
— জানি না! আমি কী করে বলবো মা?
— তুই তো চিনিস?
— মোটেও না! ওই ফাংশানে প্রাইজ দেবার আগে পর্যন্ত আমরা একে অপরের মুখোমুখি হইনি!
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-১৫৬: হার্ড ড্রাইভ হত্যারহস্য

শারদীয়ার গল্প/১ : ষষ্ঠীর সন্ধ্যা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৬৮: ঘরচিতি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৮৯: ইরাবতীর ডায়েরি থেকে

উত্তরা আইসিসিইউ (ICCU)-তে ছিল! কোমায় ছিল! ডাক্তারদের কোনও সুযোগ না দিয়ে ঠিক ২৪ ঘণ্টার মাথায় পৃথিবী ছেড়ে বিদায় নিল জনপ্রিয় টেলি সিরিয়াল গোধূলির সুর-এর সেরা নায়িকা দিয়া। পুলক তখনও দিল্লিতে! মা জানেও না তারই জামাই উত্তর কলকাতার ‘দি হেভেন’-এ ‘বি-টাওয়ার’ এ গোপনে ‘বি-১৩০১’ ফ্ল্যাট কিনেছে। মা জানতেও পারলো না এই টেলি নায়িকা উত্তরা কালো হুডি পরে চোখে কালো গগলস পরে সেই ‘বি-১৩০১’ ফ্ল্যাটে গোপন অভিসারে যেতো।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৭৯: রাজসূয়যজ্ঞে চেদিপতি শিশুপাল ও কুরুপ্রধান ভীষ্মের কথোপকথনে সদর্থক ও নঞর্থক চিন্তার সংঘাত,মহাকাব্যে প্রতিফলিত জীবনবোধ

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত

মা জানতেও পারলো না এই উত্তরাই সেদিন সুকৌশলে পুলক আর ঈপ্সিতার মধ্যে তার উপস্থিতি প্রমাণ করার জন্যে সম্ভবত পুলকের অজান্তেই তাঁর ল্যাপটপ ব্যাগে চাবির সঙ্গে তাঁর বেআব্রু অস্তিত্বও পাঠিয়ে দিয়েছিল। ঈপ্সিতা বুদ্ধিমত্তার সঙ্গে সেই আক্রমণ এড়িয়ে গিয়েছে। বরং সেই আঘাতকে নিজের সুযোগে বদলে নিয়েছে। তারপর হয়তো ঈশ্বরের ইচ্ছেতেই পুলকের একটা মারাত্মক ভুলে সে কালো হুডির আড়ালে কে ছিলো তাকে চিনে নিতে পেরেছে।
আরও পড়ুন:

দশমী

শারদীয়ার গল্প/২ : কনটেন্ট

কিন্তু যে ভয়ংকর স্কুপ ন্যুজটা প্রকাশ পাওয়া উচিত ছিল সেটা কোথাও না শুনতে পেয়ে ঈপ্সিতা ভীষণ অবাক হল! ঈপ্সিতাকে জানতে হবে পোষ্টমর্টেম হয়েছিল কিনা? কিন্তু সেটা কাকে জিজ্ঞেস করা যায়?
— হ্যাঁ ম্যাডাম! বিরূপাক্ষ! কোনও সমস্যা? স্যার তো ফেরেননি। আমাকে বলুন প্লিজ! আই উইল টেক কেয়ার!
— না না, এমনি সমস্যা নেই! আমি ঠিক বুঝতে পারছি না, আপনার স্যার তো নেই! ওই টেলি অ্যাক্ট্রেস উত্তরা মুখার্জির ওখানে মানে আমার যাওয়া উচিত কিনা?
আরও পড়ুন:

দেওয়াল পারের দেশ, পর্ব-২৯ : নয়া ভুবনের প্রজাপতি

শারদীয়া স্পেশাল : সুদূর অতীতে উঃপূর্বাঞ্চলে দুর্গাপুজো

বিরূপাক্ষ কিছুক্ষণ চুপ করে গেল। উত্তরার ব্যাপারটা বিরূপাক্ষ জানতে পারে না, কিছুতেই না! পুলক এতও কাঁচা কাজ কোনওদিন করবে না!
— না মানে আপনার সঙ্গে তো ওঁর সেরকম কোনও!
— না না, সেই একটা অ্যাওয়ার্ড ফাংশানেই একবার দেখা হয়েছিল। জাস্ট হাই হ্যালো!
— তাহলে মনে হয় যাওয়ার দরকার নেই! আপনি চাইলে আমি অ্যারেঞ্জ করে দেবো!
— না না তাহলে যাবো না! আচ্ছা ডেডবডি কি বাড়িতে নিয়ে গিয়েছে?
— সে কি করে নেবে? বডি তো পুলিশ নিয়েছে পোস্টমর্টেমের হবে তারপর!
— কেন? এটা তো হাসপাতালে মৃত্যু! নর্মাল ডেথ!
— না না ম্যাডাম! মেডিকো লিগ্যাল অটোন্সি মানে পোস্টমর্টেম তো হবেই! হস্পিটালাইজেসনের রুট ক্যজ জানতে হবে। তারপর রোড ট্র্যাফিক অ্যাক্সিডেন্ট অ্যান্ড সাবসিকোয়েন্ট ডেথ পুরোটাই এমএলসি (MLC) মানে মেডিকো লিগ্যাল কেসের আন্ডারে পড়বে।
— বাপরে আপনি তো পাক্কা উকিলের মতো কথা বলছেন!
— আমি বিএএলএলবি ম্যাডাম! স্যারের পিএস হবার আগে সিটি সিভিল কোর্টে পার্টির কেসগুলো করতাম! —চলবে।

হার্ড ড্রাইভ পরবর্তী পর্ব প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬।

* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content