শনিবার ৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি : প্রতীকী। সংগৃহীত।

শূর্পনখার ভাই খর ও দূষণ, চোদ্দ হাজার সশস্ত্র ভয়ঙ্করদর্শন রাক্ষসসৈন্য নিয়ে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছে। রাক্ষসবীর খরকে ঘিরে রেখেছে বারজন মহাবীর রাক্ষস। আরও চারজন রাক্ষসবীর অগ্রবর্তী খরের অনুগমন করল। এই বিশাল রাক্ষসবাহিনী সহসা রাম ও লক্ষ্মণের সামনে উপস্থিত হল। প্রকৃতির বুকে আসন্ন যুদ্ধের ভয়াবহ সঙ্কেত। পশু পাখিদের শান্তি বিঘ্নিত হতে চলেছে। প্রথমেই বিপর্যয়ের ইঙ্গিত, তাদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার প্রতিফলন তাদের আচরণের লক্ষ্য করা যায়। যেমন তাদের বীভৎস চিৎকারে মুখর হয়ে উঠল আকাশ,বাতাস। আবহাওয়ার বৈপরীত্য, যুদ্ধের অশুভ ধ্বংসাত্মক কুপ্রভাব এই সবকিছু, রাক্ষসবীর খরকে যুদ্ধবিমুখ করতে পারেনি। সে তুচ্ছ দুই মানুষ রাম ও লক্ষ্মণের শক্তিকে উপেক্ষা করল। বিপুলবিক্রমে রামের আশ্রয়, আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করল। প্রবল অনুভূতিপ্রবণ রাম, খরের উপস্থিতির প্রভাব অনুভব করলেন। রাম ও লক্ষ্মণ, (আসন্ন) বিপর্যয়ের নানা নমুনা দেখলেন। প্রজাদের অমঙ্গলকর মহা ভয়াবহ উপদ্রবগুলি দেখে, অত্যন্ত উদ্বিগ্ন রাম,লক্ষ্মণকে বললেন,সকল রাক্ষসদের সংহার করতে মহা ভয়াবহ উপদ্রবগুলির উদ্ভব হয়েছে। তিনি লক্ষ্মণের দৃষ্টি আকর্ষণ করলেন, গাধার বর্ণের মতো ধূসররঙের মেঘগুলি, বিকট গর্জন করে, রক্তধারা বর্ষণ করছে। ধূমায়িত শরগুলি যুদ্ধের কারণে উল্লসিত হয়েছে। স্বর্ণময় শরাসনগুলি উত্তেজিত। বনচারী পাখিগুলির কলরব যেন জানান দিচ্ছে, সামনেই আমাদের ভয় ও প্রাণসংশয় অপেক্ষা করছে। অগ্রতো নো ভয়ং প্রাপ্তং সংশয়ো জীবিতস্য চ। রামের অনুভব— নিঃসন্দেহে ভয়ঙ্কর যুদ্ধ হবে। বাহু বারে বারে কেঁপে উঠে সেই বার্তা ঘোষণা করছে। রাম জানালেন, যুদ্ধে তাঁদের জয় ও শত্রুর পরাজয় হবে। লক্ষ্মণের মুখখানি প্রসন্ন ও উজ্জ্বল দেখাচ্ছে। যুদ্ধে উদ্যত যাঁদের মুখগুলি নিষ্প্রভ হয় তাঁদের আয়ু শেষ হয়েছে।
জনপ্রিয় টেলিনায়িকা শুটিংচত্বরে দামি কাপের কফি খাওয়ালেও শ্রেয়া কর্তব্যে অবিচল। এই ধরনের জেরার মুখে ধৃতিমান একটাও প্রশ্ন করে না। সে শুধু চুপ করে দেখে যায়। কথা বলার সময় গভীরদৃষ্টিতে দেখতে থাকে। চোখের পাতা। হাতের আঙুল। চোখের দৃষ্টি। ঠোঁটের নড়াচড়া। গলার স্বরের তারতম্য নিবিষ্ট মনে খেয়াল করে। ধৃতিমান খুব ভালো শ্রোতা। নিঃসন্দেহে ভালো বক্তা। নাট্যপরিচালক। সিনেমা বা তথ্যচিত্রের পরিচালক। কথাবলার গুণটা তো থাকতেই হবে।
তবে তার সৃষ্টিশীল পেশার অনেক মানুষ আবার থামতে জানেন না। বলেই যান। তাঁর কথা। তাঁর প্রাপ্তি। তাঁর কৃতিত্বের কথা। আবার অনেক কলাকুশলী, এডিটর , ক্যামেরাম্যান, আর্ট ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট শুধু শোনেন। ওয়ান ওয়ে ট্রাফিক। কথা পৌঁছোয়। কাজ ফিরে আসে। কথা নয়।
— বুঝলাম। কিন্তু দু’জনে দুজনকে পছন্দ করে ঘটনা বিয়ে করেছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ ঘটল কেন?
— ভালোলাগা শেষ হয়ে গিয়েছিল।
— এতও তাড়াতাড়ি? বিশেষ কোন কারণ?
— দু’জন মানুষের ব্যক্তিগত ঘটনার ভিতরে যাবার কোন প্রয়োজন আছে কি?
— এরকম মানে সন্দেহজনক মৃত্যুর ঘটনা না ঘটে গেলে হয়তো প্রয়োজন পড়তো না।
— সন্দেহজনক বলছেন কেন?
— কারণ মৃত্যুর কারণ নিয়ে আমরা এখনো সন্দেহের ঊর্ধ্বে নই। আর অমিতাভবাবুর মৃত্যুটা আত্মহত্যা নাকি ইচ্ছাকৃত হত্যা সেটাও এখনো আমরা আন্দাজ করতে পারিনি।
আরও পড়ুন:

হ্যালো বাবু!, পর্ব-১৩২: অমিতাভ হত্যারহস্য / ১৩

মহাকাব্যের কথকতা, পর্ব-১৫৮: জরাসন্ধবধ ও জনার্দনের কৃতিত্ব

ত্রিপুরায় আঞ্চলিক শক্তির উত্থান

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৬৫ : কালাদেওর গুহায়

নীলাঞ্জনা একটু চুপ করে থাকে। এর মধ্যে প্রোডাকশনের একটি ছেলে এসে কফিকাপগুলো নিয়ে গেলো। ধৃতিমান লক্ষ্য করে দেখলো বেশ কিছুটা দূরে একটা ময়লা ফেলার টাবে বাকী লোকজন কফি খেয়ে কাগজের গ্লাসটা ফেলে যাচ্ছে। মানে সকলের জন্যে সেটাই ব্যবস্থা। তারাই নায়িকার অতিথি হিসেবে সুদৃশ্য কাচের কাপে কফি পাবার সুযোগ পেয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৪৯: নোনা জলের কুমির

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৭: লোকে যারে বড় বলে

ছেলেটি কফির কাপ ট্রেতে তুলে বেশ খানিকটা দূরে যাবার পর নীলাঞ্জনা বলে।
— আমিই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই! অমিতাভ বিয়েটা ভাঙতে চায়নি। ও বলেছিল ভুল শুধরে আবার নতুন করে শুরু করবে।
— কী ভুল?
নীলাঞ্জনা ধৃতিমানের দিকে তাকালো।
— অনেক কথা! সময় লাগবে। আমার শট শুরু হবে। আমি আপনাকে ভয়েস নোট করে পাঠিয়ে দেব।
— আমরা অপেক্ষা করছি।
ধৃতিমান উঠে দাঁড়ায়। বলে ওঠে
— আপনি চাইলে একা শ্রেয়ার সঙ্গে কথা বলতে পারেন।
— বসুন। আজ আপনি লালবাজার থেকে এলেও আপনি যে টালিগঞ্জের লোক সেটা আমি জানি। রিজেন্ট পার্কের বাড়িতে দেখেই আমার চেনা মনে হয়েছিল। পরে আমার ম্যানেজার কনফার্ম করলেন — ইনিই ডিরেক্টর ধৃতিমান চৌধুরী।
আরও পড়ুন:

গল্পবৃক্ষ, পর্ব-৫৫: অকালরাবী জাতক—সময় গেলে সাধন হবে না

উত্তম কথাচিত্র, পর্ব-৮৯ : আনকো আলোয় যায় দেখা ওই ‘সপ্তপদী’-র পথ চলা

শ্রেয়া নীলাঞ্জনাকে এড়িয়ে ফিক করে হাসলো।
— আপনি তো জানেন টেলিভিশনে কী ভাবে শুটিং হয়? একদিকের আলো না ভেঙ্গে কিউ দিয়ে দিয়ে টানা অভিনয় করে যেতে হয়। শ্রেয়া ম্যাডাম আমি আজ রাতেই ভয়েজ নোট পাঠিয়ে দেবো।

ঠিক রাত পৌনে এগারোটায় ধৃতিমানের ফোনে ভয়েস মেসেজ। নীলাঞ্জনার ভয়েস মেসেজ ফরোয়ার্ড করেছেন শ্রেয়া। এই মেসেজ আদালতে জবানবন্দি হিসেবে গণ্য হবে না। আজ কালার ফিউশন স্টুডিও থেকে আসার আগে শ্রেয়া নীলাঞ্জনাকে বুঝিয়ে এসেছে।
— দেখুন যা আপনি অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে সাইন করতে পারবেন ভয়েস নোটে ঠিক সেটাই পাঠাবেন। ভয়েস নোট নয় আপনার সাইণ্ড স্টেটমেণ্টই অনারেবল কোর্টের কাছে ফাইল করা হবে। তবে হ্যাঁ ক্রাইমসিনের ফরেনসিক আর পোষ্টমর্টেমের পুরো রিপোর্ট না আসা পর্যন্ত এটা আনন্যাচারাল ডেথ। স্বাভাবিকভাবে চেনাপরিচিত কেউই সাস্পেক্ট লিস্টের বাইরে নন। তাই আপনি সবকিছু স্পষ্ট করে জানাবেন।
আরও পড়ুন:

দেওয়াল পারের দেশ, পর্ব-২৯ : নয়া ভুবনের প্রজাপতি

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-২৭ : সোনার কেল্লা: ডিটেকশনের ড্রয়িংরুম

পুলিসের কাছে পাঠানো ভয়েসনোট জবানবন্দী ধৃতিমানের মোবাইলে আসার কথা নয়। শ্রেয়ার জায়গায় অন্য যেকোনও পুলিস অফিসার এই ঝুঁকি নিতেন না।
— নমস্কার। আমি নীলাঞ্জনা। নীলাঞ্জনা চক্রবর্তী….—চলবে।

অমিতাভ হত্যারহস্য পরবর্তী পর্ব প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬।

* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content