
ছবি: প্রতীকী।
কলকাতায় সকাল থেকেই আকাশ মেঘাছন্ন। রোদ ওঠেনি। তবে এতেও স্বস্তি নেই। ভ্যাপসা গরম রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২০: সত্য ও ন্যায় পরস্পরের সম্পূর্ণ বিরোধী নয়, তবে? ঔজ্জ্বল্য বেশি কার?

মুভি রিভিউ: সত্যিই তো, সবার নিজের নিজের মতো করে সবটাই নর্মাল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না
হাওয়া দফতর এও জানিয়েছে, কলকাতা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। সপ্তাহান্তেও রকম ঝড়-বৃষ্টি চলতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদিয়া ও বাঁকুড়ায়। রবিবার পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২২: মহর্ষির নির্দেশে ঘণ্টা বাজত জোড়াসাঁকোয়

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৫: মা সারদার সাধুভক্তি
শুক্রবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। হাওয়া দফতর শনিবার ও রবিবার আলাদা করে সতর্কতা জারি করেনি। যদিও সপ্তাহান্তে উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৪: রিলেটিভিটি ও বিরিঞ্চিবাবা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২১: খেলা শুরুর প্রস্তুতি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে আবার ভারী বৃষ্টি শুরু হবে। সোমবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুরে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী সাত এরকম ঝড়বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৩: দুর্জনের সম্মান, সাধুর জন্য ফাঁদ

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৬: বাজ
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩১.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম।
* মহাকাব্যের কথকতা (Epics monologues of a layman): পাঞ্চালী মুখোপাধ্যায় (Panchali Mukhopadhyay) অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, সংস্কৃত বিভাগ, যোগমায়া দেবী কলেজে।

















