মঙ্গলবার ৯ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

বুধবার দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের তিন জেলাতেও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতাতেও ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
বুধবার সকালে রোদ উঠলেও কলকাতার আকাশে মেঘও ছিল। গরমে অস্বস্তিও বেড়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩৪.০ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আরও পড়ুন:

গল্পবৃক্ষ, পর্ব-২৯: মাংস জাতক— বার বার দেখি বন্ধুরই মুখ শুধু

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৩: মা সারদা নিজের কষ্ট গোপন রাখতেন

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২১: মহারাজ অফ শান্তিনিকেতন

বুধবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে ছ’টি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উপকূলীয় এবং পশ্চিমের এই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়বে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৫: গাঙচিল

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৯: খাণ্ডবদহনের প্রেক্ষিতে জরিতা,লপিতা ও ঋষি মন্দপালের উপাখ্যানের আজ প্রাসঙ্গিকতা কোথায়?

শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিনও বৃষ্টি হবে। তবে তিন জেলায় বৃষ্টি বেশি হবে। ওই তিন জেলা হল পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। এই তিন জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধ ও বৃহস্পতিবার সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৪: রিলেটিভিটি ও বিরিঞ্চিবাবা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬০: পাহাড়ের চূড়ায় বসে দেখলাম হিমবাহের সেই অপরূপ শোভা

উত্তরবঙ্গে সপ্তাহভর কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে দু’দিনের জন্য বৃষ্টির দাপট কমবে। তবে শনিবার থেকে আবার ভারী বর্ষণ শুরু হবে। শনিবার ও রবিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content