
ছবি: প্রতীকী।
একটি নিম্নচাপ যেতে না যেতে আবার নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল। দক্ষিণবঙ্গের উপকূলে তৈরি হওয়া এই নিম্নচাপের যার প্রভাবে আরও কিছু দিন বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কোনও কোনও এলাকায় অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এই মুহূর্তে বর্ষা সক্রিয়। তাই সব জেলাতে বিক্ষিপ্ত ভাবে কমবেশি বৃষ্টি চলছে। কলকাতাতেও আকাশ মেঘাছন্ন। টিপটিপ করে বৃষ্টি হয়ে চলেছে। কখনও কখনও বৃষ্টি বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার জন্যও একই পূর্বাভাস রয়েছে। তবে সোমবার এবং মঙ্গলবার কয়কটি জেলায় ভারী কিংবা অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২২: য পলায়তি, স জীবতি

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৪: যুদ্ধ করতে সব সময় পেশীশক্তি নয়, দরকার বিশ্বাসের গল্পও

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না
সোমবার ভারী বৃষ্টিহতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে সোমবার অতি ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান এবং বীরভূমে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মঙ্গলবারের পর থেকে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা আপাতত নেই।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৬: জয় বাবা ফেলুনাথ: রুকুর অন্দরমহল
উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার বিকেলে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে অবস্থান করছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বইবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার হাওয়া বইতে পারে। দমকা বইতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে। সমুদ্র উত্তাল হতে পারে। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২২: রামের পাদুকাগ্রহণের মাহাত্ম্য, ভরত কী রামের ছায়াশ্রিত প্রশাসক?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৭: আমুর বাজ
বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়িতে। সোমবার কালিম্পঙে সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুর এবং মালদহে মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা। হাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। সপ্তাহান্তে আবার নতুন করে উত্তরের জেলাগুলিতে দুর্যোগ শুরু হবে। শনিবার এবং রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৬: দীনদুখিনীর জননী সারদা

উত্তম কথাচিত্র, পর্ব-২৬: যিনি নিরূপমা তিনিই ‘অনুপমা’
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
















