সেরা পাঁচ

গল্পবৃক্ষ, পর্ব-৫৯: বিড়ালীকৌশিক-জাতক —অতি ইচ্ছার সঙ্কট

গল্পবৃক্ষ, পর্ব-৫৯: বিড়ালীকৌশিক-জাতক —অতি ইচ্ছার সঙ্কট

জাতকমালার এই কাহিনিটির আজ প্রথম পর্ব। সামাজিক পরিসর পরিবর্তিত হয়, দিন বদলায়, কিন্তু “দান” তার অত্যুজ্জ্বল মহিমা নিয়ে অক্ষুণ্ণ থাকে। কঠোপনিষদে নচিকেতার গল্প হোক কিংবা মহাভারতে কর্ণের কাহিনি, অথবা ইতিহাস-পুরাণের নানা আখ্যান উপাখ্যান, দানের প্রসঙ্গ সর্বদাই অন্য এক মাত্রা, মর্যাদা নিয়ে অনন্য।

read more
পর্ব-৭১: আকাশ এখনও মেঘলা

পর্ব-৭১: আকাশ এখনও মেঘলা

ফেরার সময়টা ইচ্ছে করেই একটু বদলে নিয়েছিল দিয়া। তার মূলত দুটো কারণ ছিল। রবীন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিতানের ব্যবসা নিয়ে কী কথা হয়েছে সে জানে না। জানতে চায়ও না। আর দ্বিতীয়টা ব্যক্তিগত। দু’জনে একসঙ্গে পড়ত। বিতান এখন বিবাহিত! সন্তানের বাবা! দিয়া অবিবাহিতা! সে আর তার মা! আর কেউ নেই! দিয়া কোনওভাবেই নতুন করে কোনও সমস্যায় যেতে চায় না। দু’জনেই দু’ভাবে দায়বদ্ধ! বিতানের বিবাহবন্ধন। দিয়ার অবিবাহিতের গণ্ডী!

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৫২: বেজি

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৫২: বেজি

বেজিরা বিষধর সাপ নিধন করে এবং বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় ও ইঁদুর খেয়ে যেমন উপকার করে তেমনই পরিবেশের বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সুন্দরবনের এই সুন্দর প্রাণীটি সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলে আপাতত যথেষ্ট সংখ্যায় দেখা গেলেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে এরা সম্পূর্ণ বিলুপ্ত। যেমন ঘোড়ামারা দ্বীপে স্থলজ সাপ যেমন নেই, তেমনই একটাও বেজি নেই।

read more
পর্ব-১৬৮ : পথের শেষ কোথায়?

পর্ব-১৬৮ : পথের শেষ কোথায়?

পিনাকীবাবু জিভ কাটলেন, “না না স্যার। কী বলছেন? আমাকে দেখে কি তেমন মনে হয়? যতদিন আমার স্ত্রী জীবিত ছিলেন, ততদিন তালা লাগিয়ে আসার প্রয়োজন পড়ত না। তাঁর লাং-ক্যান্সার হয়েছিল। পাঁচ বছর হল তিনি গত হয়েছেন। আমাদের একটিই সন্তান। মুম্বই আইআইটিতে পড়ে!” বলে তিনি আর কথা না বাড়িয়ে শাক্যর হাত থেকে চাবির গোছা নিয়ে চেষ্টা করতে লাগলেন।

read more
পর্ব-১৩৫: অমিতাভ হত্যারহস্য / ১৬

পর্ব-১৩৫: অমিতাভ হত্যারহস্য / ১৬

প্রকাশ্য দিবালোকে বড়রাস্তায় দুদলের রাজনৈতিক রেষারেষির মধ্যে দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারালেন এস আই তাপস বসু। হয়তো তিনি নন দুস্কৃতীদের মূললক্ষ্য ছিলো প্রতিদ্বন্দ্বী দলের কোন বড়ো নেতা, সেই নেতার চরম সৌভাগ্য। গুলি এসে শ্রেয়ার বাবার বুকে লাগে। সেই থেকে শ্রেয়া নিজেকে কঠিন থেকে কঠিনতর কোরে তুলেছে।

read more
পর্ব-১৬০: ঋষিকবির বিনির্মাণ—অবতার নন, মানুষ রাম এক নিঃসঙ্গ যোদ্ধা

পর্ব-১৬০: ঋষিকবির বিনির্মাণ—অবতার নন, মানুষ রাম এক নিঃসঙ্গ যোদ্ধা

রামের সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, তাও বজ্রাহত পর্বতের মতোই অবিচল রাম। রাঘব রামের নেই কোন স্বর্গীয় প্রেক্ষিত। তিনি আর পাঁচটা মানুষের মতোই প্রথমে আক্রমণের অভিঘাত হয়তো অনুমান করতে পারেননি। রামের মধ্যে সুপ্ত আছে রাজকীয় ক্ষত্রিয়সুলভ অভিমানবোধ। অযোধ্যার রাজকীয় পরম্পরার উত্তরাধিকার তাঁর রক্তে নিহিত রয়েছে। সাধারণের মধ্যে বিশেষ তিনি।

read more
কলকাতায় বৃষ্টি শুরু! দক্ষিণের চার জেলায় ঝড় হতে পারে ৬০ কিমি বেগে, বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস অন্যত্রও

কলকাতায় বৃষ্টি শুরু! দক্ষিণের চার জেলায় ঝড় হতে পারে ৬০ কিমি বেগে, বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস অন্যত্রও

সকাল থেকে রোদের দাপট ছিল অন্যান্য দিনের মতোই। তবে বিকেলের পর থেকে হঠাৎই আকাশে মেঘের ঘনঘটা। কলকাতার কিছু কিছু অংশে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সাময়িক ভাবে তাপমাত্রা কমবে। তবে গরমে স্থায়ী স্বস্তির সম্ভাবনা এখনই নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ১.৫ কিলোমিটার। এ ছাড়া, পশ্চিম বিহার এবং আশপাশের এলাকার উপর আরও একটি ঘূর্ণাবর্ত...

read more
গল্পবৃক্ষ, পর্ব-৫৮: শ্যালক-জাতক—অচিনপাখি

গল্পবৃক্ষ, পর্ব-৫৮: শ্যালক-জাতক—অচিনপাখি

বোধিসত্ত্বের সঙ্গে এক সাপুড়ের পরিচয় হয়েছিল। সেই সাপুড়ে একটি বাঁদরকে বিশেষ শিক্ষায় প্রশিক্ষিত করেছিল, তাকে বিষপ্রতিষেধক ওষুধ খাইয়ে সাপের সঙ্গে খেলা করাতো সে। এই ছিল তার জীবিকা। একদিন বারাণসীতে এক উত্সব ঘোষিত হল। সাপুড়ে কি বাঁদরটিকে নিয়ে সাপের খেলা দেখাতে উত্সবে গেল এবার?

read more
পর্ব-৯০ : দুই ভাই

পর্ব-৯০ : দুই ভাই

বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে ‘দুই ভাই’ একটি অত্যন্ত জনপ্রিয় ও হৃদয়স্পর্শী ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার এবং বিশিষ্ট অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিকতার এক অপূর্ব মেলবন্ধন এই চলচ্চিত্রকে বাংলা সিনেমার ইতিহাসে এক বিশেষ মর্যাদা দিয়েছে।

read more
পর্ব-৭০: আকাশ এখনও মেঘলা

পর্ব-৭০: আকাশ এখনও মেঘলা

হেডমিস্ট্রেস দু’জনকেই টিফিনের সময় অফিসরুমের বাইরে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তাই দেখে মিথ্যেবাদী সেই মেয়েটির মনে যেন অদ্ভুত একটা শান্তি হয়েছিল। সে আড়চোখে দিয়াকে দেখতে দেখতে ফিক ফিক করে হাসছিল। এই সমস্ত নির্লজ্জ বেহায়াদের এরকমই স্বভাব। নিজের মানঅপমান জ্ঞান নেই। কিন্তু অপরের বিপদে-অপমানে এরা চরম শান্তি উপভোগ করে।

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৫১: ইরাবতী ডলফিন

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৫১: ইরাবতী ডলফিন

ইরাবতী ডলফিন সুন্দরবনের ঈষৎ লবণাক্ত অগভীর জলের নদী, খাঁড়ি ও মোহনার কাছে বসবাস করে। জলের গভীরতা যেখানে মোটামুটি ২০-৫০ মিটার সেখানে এদের পাওয়া যেতে পারে। এরা ঘোলা জল বেশি পছন্দ করে কারণ এই জলে মাছ থাকে বেশি। মাছ হল ওদের খাদ্য তালিকার সবচেয়ে পছন্দসই খাবার। জোয়ারের সময় ওরা স্রোতের অনুকূলে ভেসে যেমন স্থলভাগের অনেকটা ভিতরের দিকে চলে যেতে পারে তেমনই ভাঁটার সময় উল্টো টানে ভাসতে ভাসতে আবার মোহনার কাছে চলে আসে।

read more
পর্ব-১৬৭ : হাঙরের পেটে মুক্তো

পর্ব-১৬৭ : হাঙরের পেটে মুক্তো

শাক্যর মনে সন্দেহ জাগছিল, এই গুহার মধ্যে নিশ্চয়ই মানুষের যাতায়াত আছে এবং পর্যাপ্ত হাওয়া চলাচলেরও কোন বন্দোবস্ত আছে, সে হতে পারে প্রাকৃতিক, কিংবা মানুষের দ্বারা ব্যবস্থা করা। গুহার সংকীর্ণ ফাঁক দিয়ে ভিতরের দিকে তাকিয়ে তার মনে হল, এই কারণেই ট্যানেলের মধ্যে এত সহজে তারা আসতে পেরেছে। সে কর্নেলকে বলল, “আমি কি মশালটা এবার নিভিয়ে ফেলতে পারি?”

read more
রামকুমার: বিস্মৃত অধ্যায়ের উজ্জ্বল উদ্ধার

রামকুমার: বিস্মৃত অধ্যায়ের উজ্জ্বল উদ্ধার

‘নবপত্রিকা’ কাব্যে পুরাণ ও মহাকাব্যের যে নয়জন নারী তাদের স্বামীর উদ্দেশ্যে পত্র রচনা করেছেন তারা হলেন সুনীতি, দ্রৌপদী, জানকী, দেবযানী, সুলোচনা, পদ্মাবতী, মন্দোদরী, সুভদ্রা এবং দময়ন্তী। উত্তানপাদের উদ্দেশ্যে সুনীতি,ভীমের প্রতি দ্রৌপদী, রামের প্রতি জানকী, যযাতির প্রতি দেবযানী, মাধবের প্রতি সুলোচনা, কর্ণের প্রতি পদ্মাবতী, রাবণের প্রতি মন্দোদরী, অর্জুনের প্রতি সুভদ্রা এবং নলের উদ্দেশ্যে পত্র রচনা করেছেন দয়মন্তী।

read more
পর্ব-১৩৪: অমিতাভ হত্যারহস্য / ১৫

পর্ব-১৩৪: অমিতাভ হত্যারহস্য / ১৫

আমার আর অমিতাভের মধ্যে একই সমস্যা হয়েছিল। চোখে দেখে, খানিক কথা বলে বা আলতো হাত চেপে ধরাতে যাকে ভালো লেগেছিল আর বিয়ে নামক ছাড়পত্রের পর বন্ধদরজার ভিতরে আলোয় বা অন্ধকারে আমি যাকে খুঁজে পেলাম, তিনি আমার অচেনা। একজন অস্বাভাবিক অমানুষ।

read more
পর্ব-১৫৯: অর্জুনের যুদ্ধযাত্রার লক্ষ্য ও আধুনিক যুদ্ধের আগ্রাসনের সাযুজ্য আছে কি?

পর্ব-১৫৯: অর্জুনের যুদ্ধযাত্রার লক্ষ্য ও আধুনিক যুদ্ধের আগ্রাসনের সাযুজ্য আছে কি?

পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ বীর অর্জুনের পৃথিবীজয়ের বৃত্তান্তটি বিচিত্র ও আকর্রষণীয়। অর্জুন প্রথমে কুলিন্দদেশের রাজাদের বশীভূত করে, আনর্ত্ত, কালকূট, অন্য এক কুলিন্দদেশ জয় করলেন। তার পরে পদানত সুমণ্ডলদেশের রাজাকে সঙ্গে নিয়ে শাকলদ্বীপ এবং প্রতিবিন্ধ্যরাজাকে পরাজিত করলেন। সপ্তদ্বীপের মধ্যে বিখ্যাত শাকলদ্বীপবাসী রাজারা। সসৈন্য সেই রাজাদের সঙ্গে অর্জুনের ভয়ঙ্কর যুদ্ধ হল। মহাধনুর্দ্ধর সেই রাজাদের জয় করে, তাঁদের সঙ্গে সম্মিলিত হয়ে প্রাগ্ জ্যোতিষপুরের উদ্দেশে যাত্রা করলেন।

read more

 

 

Skip to content