সেরা পাঁচ

সরাসরি নিম্নচাপের প্রভাব নেই, তবে বিক্ষিপ্ত বর্ষণ চলবেই! কলকাতা আরও কত দিন ভিজতে পারে?

সরাসরি নিম্নচাপের প্রভাব নেই, তবে বিক্ষিপ্ত বর্ষণ চলবেই! কলকাতা আরও কত দিন ভিজতে পারে?

বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব পড়বে না। তবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও অন্তত তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এমমটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বর্ষা এখনও সক্রিয়, তাই এই বৃষ্টি।হাওয়া অফিস জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল ঘেঁষে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে রয়েছে। আগামী দু’দিনের মধ্যে তা আরও পশ্চিম-উত্তর পশ্চিমে সরবে। এ...

read more
পর্ব-৩৫: আকাশ এখনও মেঘলা

পর্ব-৩৫: আকাশ এখনও মেঘলা

দুলালের পিছন দিক থেকে একটা কালো অ্যাম্বাসেডর গাড়ি যাওয়ার সময় ভিতর থেকে যেন স্নিগ্ধা চিৎকার করে বলল, “দুলাল দা!”। বড় রাস্তাটা বাঁক নিয়ে খানিকটা এগিয়ে এলেই রাস্তার বাঁদিকে যে গলি ঢুকে গিয়েছে তার প্রথম দিকেই স্নিগ্ধাদের বাড়ি আরো খানিকটা এগিয়ে গেলে দুলালদের বাড়ি। এত রাতে গাড়ির মধ্যে স্নিগ্ধাকে দেখে এবং তার চিৎকার শুনে দুলাল ধরেই নিলো স্নিগ্ধার কোনও বিপদ হয়েছে।

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৭: আবাবিল

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৭: আবাবিল

পক্ষিবিদদের মতে, নিজেদের গোষ্ঠীর এলাকা রক্ষা করতে কিংবা স্ত্রী পাখিকে আকৃষ্ট করতে এরা গান ধরে। আর স্ত্রী আবাবিলও প্রজনন ঋতুর শুরুতে ছোট ছোট স্বরে কয়েকদিন গান ধরে। বাসা বানানোর কাজ শেষ হলে স্ত্রী আবাবিল একসঙ্গে চার থেকে পাঁচটি ডিম পাড়ে। সাদা রঙের ডিমের ওপর লালচে-বাদামি বা বেগুনি রঙের ছিট দেখা যায়। সাধারণত স্ত্রী আবাবিলকেই বেশি তা দিতে দেখা যায়। ১৪-১৯ দিন পর ডিম ফুটে বাচ্চারা বেরিয়ে আসে। তারপর বাবা-মা মিলে প্রায় এক সপ্তাহ বাচ্চাদের খাওয়ানোর দায়িত্ব সামলায়। তারপর বাচ্চারা বাসা ছেড়ে উড়তে শেখে।

read more
পর্ব-১৩২: প্রেম নামে বন

পর্ব-১৩২: প্রেম নামে বন

মাঝরাত্তিরে চিৎকার-চ্যাঁচামেচি হই-হট্টগোলে কাঁচা ঘুমটা বরবাদ হয়ে গিয়ে রিমিতার খুব মাথা ধরেছিল। তার মাইগ্রেনের সমস্যা আছে। একবার শুরু হলে তিন দিন পাক্কা কষ্টভোগ চলে। একেই এ-বারের এই ট্যুরে আসার জন্য তাদের দু’জনের দুর্ভোগের শেষ নেই, তার পর থেকে বাধা-বিঘ্ন বিপদ-আপদ যেন ছাড়তেই চাইছে না। এই পিশাচপাহাড় নামক জায়গাটি, তার উপর একই নামের এই রিসর্টটি যেন যত গণ্ডগোল আর বিপদের আখড়া। এখানে এতসব কাণ্ড হবে জানলে প্রি-ম্যারিটাল এনজয়মেন্টের স্থান হিসেবে অন্য কোনও জায়গার কথা ভাবা যেত। কিন্তু এখন আর আফসোস করে কোন লাভ নেই। দুশ্চিন্তা...

read more
রজনীর রবি

রজনীর রবি

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রজনীকান্ত সেনের পরিচয়, আলাপ, পত্র-বিনিময়, সাহিত্যকেন্দ্রিক ও সাঙ্গীতিক আলোচনা বহু চর্চিত। কিন্তু চর্চার আড়ালে রয়ে গেছে তাঁদের গানে একে-অপরের সুরের আনুগত্যর কথা, যে আনুগত্যের ছায়া পড়েছে তাঁদের সঙ্গীত ভাবনাতে, এমনকি তাঁদের গানে কথার মালা গাঁথাতেও!

read more
ফের ঘনাল নিম্নচাপ! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কী হবে দক্ষিণবঙ্গে?

ফের ঘনাল নিম্নচাপ! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কী হবে দক্ষিণবঙ্গে?

বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবও রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে। ফলে আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। দক্ষিণবঙ্গে অবশ্য বৃষ্টি কমই হবে। তবে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলা ভিজতে পারে। এমনকি, কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।

read more
জিমে না গিয়েই ওজন ঝরাতে পারবেন এই সব খাবার খেয়ে! রইল পুজো স্পেশাল ডায়েট টিপস

জিমে না গিয়েই ওজন ঝরাতে পারবেন এই সব খাবার খেয়ে! রইল পুজো স্পেশাল ডায়েট টিপস

পুজো আর বেশি দেরি নেই। তাই ওজন ঝরাতে সবাই কমবেশি নিজেদের খাদ্য তালিকায় নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছেন। ওজন কমানো অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে অতিরিক্ত কমাতে গিয়ে তার প্রভাব কিন্তু ত্বক ও চুলের ওপরও পড়তে পারে। তাই আমাদের স্বাস্থ্যের দিকটি মাথায় রেখেতি ওজন কমাতে হবে। প্রতিদিন এমন খাবার খেতে হবে, যা ওজন কমানোর পাশাপাশি ত্বক ও চুলকেও ভালো রাখবে।ফল ● ফল ত্বকের জন্য ভীষণ উপকারী। যে সব ফলে ভিটামিন-সি আছে সেগুলি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ওজন কমানোর পাশাপাশি ত্বককেও ভালো রাখে। এই সময় পাওয়া ফলের...

read more
সরাসরি নিম্নচাপের প্রভাব নেই, তবে বিক্ষিপ্ত বর্ষণ চলবেই! কলকাতা আরও কত দিন ভিজতে পারে?

অসহনীয় গরম বেড়েই চলেছে, বৃষ্টি হবে? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে কী পূর্বাভাস? কেমন থাকবে উত্তরের অবহাওয়া?

বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপাতত কলকাতায় তেমন বৃষ্টি হচ্ছে না। উল্টে গরম বেড়েই চলেছে। দুপুরের দিকে তীব্র রোদে বাইরে বেরোনো মুশকিল হয়ে পড়ছে। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলারই প্রায় একই ছবি। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আপাতত আরও কয়েক দিন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। সক্রিয় বর্ষার কারণে এই বর্ষণ অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

read more
পর্ব-১৩১: মহর্ষি চেয়েছিলেন শান্তিনিকেতনে মৃত্যু

পর্ব-১৩১: মহর্ষি চেয়েছিলেন শান্তিনিকেতনে মৃত্যু

জীবনের প্রান্ত সীমায় পৌঁছে মহর্ষি দেবেন্দ্রনাথ আবার জোড়াসাঁকোয় ফিরে এসেছিলেন। পার্ক স্ট্রিটে থাকার সময় তাঁর মধ্যে মৃত্যুচেতনা প্রবল হয়ে উঠেছিল। ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র দত্তকে বলেছিলেন, ‘এখন পুঁটুলি বাঁধা ঠিক হইয়া আছে, ডাক হইলেই চলিয়া যাইব।’

read more
ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৫: পূর্বোত্তরে আন্তরাজ্য সীমা বিবাদ

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৫: পূর্বোত্তরে আন্তরাজ্য সীমা বিবাদ

উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সমূহের মধ্যে সীমা বিরোধ নতুন কোনও বিষয় নয়। মাঝে মাঝে এই সীমা বিরোধ ঘিরে বিভিন্ন রাজ্যের সীমান্ত এলাকা উত্তপ্ত হয়ে উঠে।এমন কি ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও। যদিও সাম্প্রতিককালে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সমূহের নানা উদ্যোগের ফলে অনেকাংশে এই সীমা বিবাদের অবসান হয়েছে। তবুও এখনও এই সমস্যার পুরোপুরি অবসান হয়নি।

read more
পর্ব-১৩০: অলৌকিকতার আবরণে লৌকিক-অনুভবের পরশ

পর্ব-১৩০: অলৌকিকতার আবরণে লৌকিক-অনুভবের পরশ

আশ্রমশোভা ছিলেন নিয়ত পরিমিত ভোজ্যগ্রহণে অভ্যস্ত মাননীয় পূত ব্রহ্মর্ষিগণ। তাঁদের উচ্চারিত বেদধ্বনিতে নিনাদিত আশ্রম যেন ব্রহ্মলোক বলে প্রতিভাত হচ্ছে। এই শ্রদ্ধেয় তাপসগণের শোভা দর্শন করে, লক্ষ্মীমন্ত, মহাতেজস্বী রাম, তাঁর মহাধনুকটি জ্যামুক্ত করে অগ্রসর হলেন। সেই মহান, অলৌকিক দিব্যজ্ঞানাধিকারী ঋষিগণ, রাম ও যশস্বিনী বৈদেহী সীতার দর্শনে প্রীত হয়ে, অগ্রসর হলেন।

read more
হ্যালো বাবু! পর্ব-৯৯: গ্রিন টি /৭

হ্যালো বাবু! পর্ব-৯৯: গ্রিন টি /৭

জেনারেল অটপ্সিতে সার্বারিন ধরা পড়ে না – যে বা যারা এটা ব্যবহার করেছে তারা সেটা খুব ভালো করে জানে। আবার এই প্ল্যান্ট থেকেই অ্যান্টি-ক্যান্সার, আন্টি-ইনফ্লামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, এনালজেসিক ওষুধপত্র তৈরি হয়। ম্যাডাগাস্কারের ইতিহাসে পাওয়া যায় রাজারানীদের মৃত্যুদণ্ড দিতে এই বিষ ব্যবহার হোত —তাই একে সুইসাইড ট্রি-ও বলে!

read more
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলাকেই চান কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র! দ্রুত নাম ঘোষণা করতে পারে নেপাল সেনা

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলাকেই চান কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র! দ্রুত নাম ঘোষণা করতে পারে নেপাল সেনা

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকেই চাইছেন কাঠমান্ডুর নির্দল মেয়র বলেন্দ্র শাহ ওরফে বলেন। আন্দোলন-পর্বে নেপালের ছাত্র-যুবদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন বছর পঁয়ত্রিশের বলেন্দ্র। অস্থির সময়ে তিনিই নেপালের হাল ধরতে পারেন বলে মনে করা হচ্ছিল। তবে বুধবার ছাত্র-যুব নেতৃত্বের তরফ থেকেই সুশীলার নাম উঠে আসে। একটি সূত্রের খবর, খুব শীঘ্রই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলার নাম ঘোষণা করতে পারে সে দেশের সেনা।এদিকে, সমাজমাধ্যমে একটি পোস্ট করে...

read more
নেপালের শাসনভার হাতে নিল সেনা, দেশ জুড়ে কার্ফু জারি! জেল ভেঙে পালানোর চেষ্টা রুখতে গুলি, হত পাঁচ

নেপালের শাসনভার হাতে নিল সেনা, দেশ জুড়ে কার্ফু জারি! জেল ভেঙে পালানোর চেষ্টা রুখতে গুলি, হত পাঁচ

নেপালের বিভিন্ন জেল থেকে মঙ্গলবার থেকেই পালানো বন্দিরা শুরু করেছেন। বন্দিরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সব ছবিও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, জেলপালানো বন্দিরা ভারতে ঢোকার চেষ্টা করেন। যদিও সশস্ত্র সীমান্ত বল (এসএসবি) তাঁদের সেই চেষ্টা রুখে দিয়েছে। সে দেশের সেনাবাহিনী শাসনভার হাতে নেওয়ার পরেই নেপাল জুড়ে ধরপাকড় শুরু করেছে। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০ পর্যন্ত হিংসা, লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নেপাল সেনা ২৭ জনকে গ্রেফতার করেছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার পরেও...

read more
উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, নিজেদের সাংসদসংখ্যার চেয়ে বেশি ভোট পেল এনডিএ

উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, নিজেদের সাংসদসংখ্যার চেয়ে বেশি ভোট পেল এনডিএ

উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন। সংসদের দুই কক্ষে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় এই নির্বাচন হয়। আর এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনের জয় প্রত্যাশিতই ছিল। তবে কৌতূহল ছিল ভোটের অঙ্ক নিয়ে। তবে ভোটের ফলাফল বলছে ‘ইন্ডিয়া’ প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে হারিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণনের প্রাপ্ত ভোট ৪৫২টি। আর বি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট।উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধু সাংসদদেরই ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। লোকসভার মোট ৫৪৩ এবং...

read more

 

 

Skip to content