সেরা পাঁচ

প্রবল শক্তি বাড়িয়ে ১০০ কিমি গতিতে ঘূর্ণিঝড় ডাঙায় আছড়ে পড়তে পারে মঙ্গলবার! সতর্কতা জারি কলকাতাতেও

প্রবল শক্তি বাড়িয়ে ১০০ কিমি গতিতে ঘূর্ণিঝড় ডাঙায় আছড়ে পড়তে পারে মঙ্গলবার! সতর্কতা জারি কলকাতাতেও

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ। সে এখন স্থলভাগের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সময়ে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

read more
প্রবল শক্তি বাড়িয়ে ১০০ কিমি গতিতে ঘূর্ণিঝড় ডাঙায় আছড়ে পড়তে পারে মঙ্গলবার! সতর্কতা জারি কলকাতাতেও

ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ! বাংলার ৯ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, উত্তাল সমুদ্র, কতটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়?

হাওয়া দফতর এও জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। ২৭ তারিখ থেকে সমুদ্রে ঝড়ের গতি বাড়তে পারে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সমুদ্রে ঝড়ের গতি সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছোতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সমুদ্রের পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে আবহাওয়া দফতর।

read more
পর্ব-৫: কিশোরীর মেঘবেলা

পর্ব-৫: কিশোরীর মেঘবেলা

খুকু ষোল পূর্ণ করে সবে সতেরোয় পা দিয়েছে। ডায়মন্ডহারবার আদর্শ বালিকা বিদ্যালয়ের ক্লাস নাইনের ছাত্রী। লালপাড় সাদা শাড়ি আর দুটো মোটা বিনুনি ঝুলিয়ে খুকু যখন ইস্কুলে যায় অচেনা পথচারীরাও না তাকিয়ে পারে না। কোনো সাজ নেই। একটা টিপ পর্যন্ত না। শুভ্র ত্বকের নীচ থেকে তবু জ্যোতি বেরোয়। ছেলেবেলা থেকে এমন কথাই শুনেছে ও মায়ের কাছে। বাবা নাকি তাই ওর ভালো নাম রেখেছিলেন প্রভাময়ী। ডাকেন প্রভা বলে।

read more
ভাইয়ের কপালে

ভাইয়ের কপালে

কার্ত্তিকমাসের শুক্ল দ্বিতীয়ায় ভাইফোঁটা, ভ্রাতৃদ্বিতীয়া। যমুনা যমকে ফোঁটা দেয়, দিদি বোনরাও ভাইকে লোহার ভাঁটা হয়ে দীর্ঘায়ু হওয়ার শুভাকাঙ্ক্ষা জানায়। শক্তিরূপিণী নারী তাঁর জীবনের জয়তিলক এঁকে দেন ভাইয়ের কপালে। আজকের দুনিয়ায় ভাইফোঁটা দিতে হলে আসন পেতে না বসলেও চলে। ইন্টারনেটে ফোঁটা হয়, হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বিনিময় হয়। সিনেমার পর্দায় দেখা যায় দেয়ালে ফোঁটা দিতে, জেলনিবাসী ভাইয়ের জন্য। সেখানেও প্রাণের উষ্ণতার অভাব থাকে না। তাছাড়া আজকাল ভাই বোনকে, ভাই ভাইকে, বোন বোনকেও ফোঁটা দিতে পারে। এছাড়াও, ঠাকুমা...

read more
ডেসডিমোনার রুমাল/৪

ডেসডিমোনার রুমাল/৪

আনন্দ পালের স্ত্রী ঐশী পাল সকাল থেকেই চোখে কালো চশমা পরে হাতে রুমাল নিয়ে কেঁদে যাচ্ছেন। ছিপছিপে তন্নী ঐশী কালকের বিজয়া সম্মিলনীতে নেচেছেন! শুভ দাশগুপ্ত’র সোশ্যালমিডিয়াতে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করা একটি কবিতা,’আমিই সেই মেয়ে’-তে নেচে সবাইকে চমক লাগিয়ে দিয়েছেন।

read more
পর্ব-১৩৫: মহর্ষি নারদের প্রশ্নচ্ছলে উপদেশগুলি যেন রাজনীতির পাঠ

পর্ব-১৩৫: মহর্ষি নারদের প্রশ্নচ্ছলে উপদেশগুলি যেন রাজনীতির পাঠ

মহর্ষি নারদ রাজার যুধিষ্ঠিরের উত্তরের অপেক্ষা করেননি, একের পর এক, রাজার স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, যুদ্ধাভিযান, রাজনীতির উপায়গুলি, চারিত্রিক গুণাবলীর উন্নতিবিষয়ে যে প্রশ্নগুলি উত্থাপন করেছেন, সেগুলি প্রশ্ন নয়, রাজনীতির বৃহত্তর মার্গদর্শন। একজন সফল পথপ্রদর্শক রাজার, রাজপদে ক্রমোত্তরণের লক্ষ্যে কোন কোন বিষয়ে সদাসতর্ক থাকা প্রয়োজন তার পথনির্দেশ দিয়েছেন মহর্ষি নারদ। যুধিষ্ঠিরের প্রতি তাঁর প্রশ্নচ্ছলে উপদেশাত্মক এই রাজনীতির পাঠ, চিরন্তন ও শাশ্বত এবং নিঃসন্দেহে আধুনিক গণতান্ত্রিক প্রশাসনিক পরিকাঠামোয় অনেকক্ষেত্রেই গ্রহণযোগ্য বলে মনে হয়।

read more
প্রকাশ্যে এল গোবর্ধনের সম্পত্তির পরিমাণ! অভিনয়, বিজ্ঞাপন থেকে কত টাকা রেখে গেলেন আসরানী?

প্রকাশ্যে এল গোবর্ধনের সম্পত্তির পরিমাণ! অভিনয়, বিজ্ঞাপন থেকে কত টাকা রেখে গেলেন আসরানী?

অভিনেতার স্ত্রী হলেন মঞ্জু আসরানী। একসঙ্গেই থাকতেন বর্ষীয়ান অভিনেতা। মঞ্জুও ছিলেন বলিউডে অভিনেতা। একসময় ‘কবিলা’, ‘তপস্যা’, ‘চাঁদি’র মতো বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন। স্বামী-স্ত্রীর প্রথম দেখা হয়েছিল ‘আজ কি তাজ়া খবর’, ‘নমক হারাম’ ছবিতে।

read more
বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল! সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি, ভিজবে উত্তরবঙ্গও

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল! সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি, ভিজবে উত্তরবঙ্গও

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। ক্রমে শক্তি বৃদ্ধি করে তা নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট...

read more
প্রাণের প্রদীপ জ্বালিয়ে

প্রাণের প্রদীপ জ্বালিয়ে

আলো নিয়ে মানুষের মনে নানা যুক্তি-তর্ক। গরমের দিনে কাঠফাটা রোদ, ঘন বর্ষার শেষে মেঘের ফাঁক থেকে রোদের লুকোচুরি, ভোরের আলো, গোধূলির আলো, পড়ন্ত বেলার আলো, পূর্ণিমার আলো, অমাবস্যার আলো ইত্যাদি প্রভৃতির পাশাপাশি জোনাকির আলো থেকে হ্যাজাক বা হারিকেনের আলো, মশালের আলো থেকে দীঘির ধারে ওই যে কীসের আলো, কনে দেখা আলো থেকে জ্ঞানের আলো, চোখের আলো থেকে মাথায় জ্বলে ওঠা আলো, পাড়ার পুজোর আলো থেকে লোডশেডিংয়ে চলে যাওয়া আলো…নানারকম।

read more
পর্ব-৮০: শক্তিপীঠ উদয়পুরে দিওয়ালি

পর্ব-৮০: শক্তিপীঠ উদয়পুরে দিওয়ালি

ত্রিপুরা সুন্দরী মন্দিরের দেওয়ালি মেলা ত্রিপুরার সবচেয়ে বড় মেলা। ত্রিপুরা ও দেশের অন্যান্য অংশ থেকে বহুসংখ্যক পুণ্যার্থী মানুষ দিওয়ালি মেলা উপলক্ষ্যে এসময় উদয়পুরের মাতাবাড়ি অর্থাৎ ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসেন। মেলা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তর থেকে মন্ডপ খোলা হয়। রাতভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়।

read more
পর্ব-১৩৬: রবীন্দ্রনাথ ছাত্রদের মশারিও গুঁজে দিতেন

পর্ব-১৩৬: রবীন্দ্রনাথ ছাত্রদের মশারিও গুঁজে দিতেন

ছাত্রদের প্রতি রবীন্দ্রনাথের এই ভালোবাসার সত্যিই তুলনা হয় না। ভিতর থেকে উঠে আসা অকৃত্রিম ভালোবাসা। ছাত্রদের সঙ্গে তাঁর ছিল মধুর ভালবাসার নিবিড় বন্ধন। নির্মলকুমারী মহলানবিশকে এক চিঠিতে কবি লিখেছিলেন, ‘আমার ক্লাসে ওরা মনে করে খেলা— এ তো পড়া নয়— আমি যেন ওদের খেলার সর্দার। সত্যিই আমি তাই— মনের ভিতর দিকে আমার আর বয়স হল না…।’

read more
পর্ব-৪০: আকাশ এখনও মেঘলা

পর্ব-৪০: আকাশ এখনও মেঘলা

পাল্টাপাল্টি করে নবকাকুর সিটে গিয়ে বসল ছোট্ট স্নিগ্ধা। আর নবকাকু এসে বসল তাঁর মায়ের পাশে স্নিগ্ধার সিটে। নিষিদ্ধ শারীরিক ঘনিষ্ঠতার সেই শুরু! দীর্ঘদিন দাম্পত্যসুখ বঞ্চিত ছন্দা পারিবারিক সম্পর্কের আগল ক্রমশ ভেঙে যেন ভেসে গেল। ন্যায়-অন্যায়ের বিচার চুলোয় দিয়ে ভাসিয়ে নিয়ে গেল কমবয়েসী যুবক নবকুমারকে! আড়াল-আবডালের এই শরীরী অনাচার নিয়ম হয়ে গেল!

read more
পর্ব-১২২: সুন্দরবনের পাখি: ডোরা-লেজ জৌরালি

পর্ব-১২২: সুন্দরবনের পাখি: ডোরা-লেজ জৌরালি

২০২২ সালে জানুয়ারি মাসে অর্থাৎ করোনাকালের শেষ দিকে সপরিবারে বকখালি ও ফ্রেজারগঞ্জ ভ্রমণে গিয়েছিলাম। বাড়ি থেকে মাত্র ৩৯ কিলোমিটার। সুতরাং সকালবেলায় গিয়ে সারাদিন ঘুরে সন্ধেবেলা চলে আসা যায়। বকখালি পৌঁছে পূর্বদিকে যেদিকে এক সময় অসংখ্য ঝাউ গাছ ছিল কিন্তু আমফান ঝড়ের পর প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছে সেই দিকে বেশ কিছুটা হাঁটতে নজরে এল ৫-৬টি পাখি সমুদ্র সৈকতে প্রায় হাঁটু জলে দাঁড়িয়ে খাবার খুঁজছে। প্রাথমিকভাবে দেখে মনে হল এই পাখিগুলোকেই ২০০৯ সালে ফ্রেজারগঞ্জে দেখেছিলাম। কিন্তু একটু এগিয়ে ভালোভাবে লক্ষ্য করে...

read more
পর্ব-১৩৭: জীবনখাতার প্রতি পাতায়

পর্ব-১৩৭: জীবনখাতার প্রতি পাতায়

আজও তেমন একটা দিন। আজ ঘুমাবার রাত নয় জেনেই কাপাডিয়া একরাশ কাজ নিয়ে বসেছিলেন। যত বেশি কাজ করে মস্তিষ্ককে ক্লান্ত করতে পারবেন, তত তাড়াতাড়ি হয়তো ঘুম আসবে। যদিও নিজেই জানেন, ধন্য আশা কুহকিনী! যদি তেমনটাই হত, তাহলে ভিতরে-ভিতরে ক্লান্ত-বিধ্বস্ত কাপাডিয়া কবেই যে চিরঘুমের দেশে চলে যেতেন, তার নেই ঠিক! আর এখন? পিশাচপাহাড়…পিশাচপাহাড় রিসর্ট কি তাঁকে আর ঘুমাতে দেবে?

read more

 

 

Skip to content