ধেড়ে ইঁদুররা সুন্দরবন অঞ্চলের লবণাক্ত পরিবেশে চমৎকারভাবে অভিযোজিত প্রাণী। যেহেতু সুন্দরবন অঞ্চলে জোয়ারের সময় কিংবা জলোচ্ছ্বাসে ওদের গর্তগুলো প্রায়শই জলমগ্ন হয়ে যায়, তাতে কিন্তু এদের খুব বেশি যে অসুবিধা হয় তা কিন্তু নয়। আবার এদের খাদক প্রাণীদের হাত থেকে রক্ষা পেতে অনেক সময় এরা এমন গর্ত করে যার এক বা একাধিক মুখ থাকে জলসংলগ্ন বা জলের উপরিতলের সামান্য নিচে।






















