উপন্যাস: আকাশ এখনও মেঘলা

পর্ব-২৫: আকাশ এখনও মেঘলা

পর্ব-২৫: আকাশ এখনও মেঘলা

পুরনো অ্যালবামে অনেক ছবি। গ্রুপের ছবি। দুলালের একার আবৃত্তি করার ছবি, দু’জনের ছবি —সে ছবিতে স্নিগ্ধা পাশে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দুলালকে দেখছে! দুলালের আবৃত্তির সঙ্গে মঞ্চে স্নিগ্ধা নাচছে। দুলাল ও স্নিগ্ধা পাশাপাশি দু’জনের হাতে পুরস্কারের ট্রফি! কোন ছবির কি ইতিহাস এই সব বিস্তারিত বলছিলেন ছন্দা। নাচের ছবিটাতে এসে রবি ঠাকুরের কোন কবিতা সেটা মনে করতে পারছিলেন না।

read more
পর্ব-২৪: আকাশ এখনও মেঘলা

পর্ব-২৪: আকাশ এখনও মেঘলা

দুলালের বিয়ে শুনে খুব খুশি হয়েছিলুম! ভেবেছিলাম স্নিগ্ধার সঙ্গে দুলালের সম্বন্ধ করব। ছোটবেলা থেকে চেনা-জানা একসঙ্গেই প্রায় বেড়ে উঠেছে। স্নিগ্ধা খুব দুলালদা দুলালদা করতো। একসঙ্গে আবৃত্তির অনুষ্ঠান নাচের অনুষ্ঠান, আর দু’জনকে মানাতোও খুব সুন্দর। কিন্তু দুলাল স্নিগ্ধা দু’জনেই রাজি হল না। ওরা বড় হয়েছে ওদের কথা তো মেনে চলতে হবে।

read more
পর্ব-২৩: আকাশ এখনও মেঘলা

পর্ব-২৩: আকাশ এখনও মেঘলা

আজকাল কথায় কথায় বডিশেমিং নিয়ে সোশ্যাল মিডিয়া শশব্যস্ত। সেকালে এসবের বালাই ছিল না তাই কালো, বেঁটে, মোটা, কানা, অন্ধ, খোঁড়া, ল্যাংড়া এসব প্রায়শই বলা হতো। কিন্তু সেটা সামাজিক অন্যায় ছিল। গায়ের রং, চেহারার গড়ন বা অঙ্গহানি তো কারো স্ব-ইচ্ছায় হয় না! কিন্তু বদভ্যেস! বিশ্রিভাবে হাসা, চিৎকার করে কথা বলা, কথার সময় থুতু ছিটকে পড়া, নাক-কান খোঁটা এগুলোতে সহবৎ শিক্ষার অভাব। দেরিতে হলেও শুধরানো যায়, ভালো অভ্যাস রপ্ত করা যায়!

read more
পর্ব-২২: আকাশ এখনও মেঘলা

পর্ব-২২: আকাশ এখনও মেঘলা

দুলাল ইউনিয়নের কাজ থাকে তাই সে এক ঘণ্টা আগে অফিসে যায় আর এক-দেড়ঘণ্টা পরে অফিস থেকে বের হয়। আগে বাজারহাটের চাপ থাকতো তাই অসুবিধে হত। কিন্তু তৃপ্তি আসার পর বাড়ির বাজার-দোকানের সব ঝামেলা সেই সামলায়। আর সেটাতেই খুব সুবিধে হল স্নিগ্ধার। বিকেলের দিকটা এসে পার্লারে এসেছিল। হঠাৎ তৃপ্তিকে দেখে স্নিগ্ধার মন আনন্দে নেচে উঠল।

read more
পর্ব-২১: আকাশ এখনও মেঘলা

পর্ব-২১: আকাশ এখনও মেঘলা

তখন বিয়ের ভিডিয়ো তোলার রীতি চালু হয়েছে। যদিও দুলাল কিছুতেই সেই 'বাজে খরচ' করতে রাজি হল না। তার মা-ছেলের অভাবের সংসার, বাড়িতে টিভি পর্যন্ত নেই। সেখানে এই সব বড়লোকিপনা করার কোনও মানে নেই। টিভি ভিসিপি ভাড়া করে নিয়ে এসে বচ্ছরান্তে একবার বিয়ের ভিডিয়ো দেখার জন্য এতগুলো টাকা খরচা? পার্টির বিভিন্ন অনুষ্ঠানে যে ছেলেটি ছবি তোলে সেই কমখরচায় বিয়ের ছবি তুলে দেবে ঠিক হল। স্নিগ্ধা আসার পরেই নতুন বরকনের সঙ্গে ছবি তোলার, কনের সঙ্গে ছবি তোলার আবদার শুরু হলো। দুলাল ছেলেটিকে বলেছিল খুব বেশি ছবি না তুলতে। সে ইতস্তত করছে দেখে...

read more
পর্ব-২০: আকাশ এখনও মেঘলা

পর্ব-২০: আকাশ এখনও মেঘলা

মায়ের কাছে শুনেছিল কিন্তু এবার দুলালের বিয়ের কার্ড দেখেই মাথায় আগুন জ্বলে উঠল, যেন নিজের স্বামীর কাছে গুরুত্ব না পেয়ে মায়ের কাছে এসে উঠেছে স্নিগ্ধা। দুলালকে সেদিন দেখে ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছিল কিন্তু দুলাল এই জন্যই তাকে এড়িয়ে যাচ্ছিল! প্রথমে ভাবল দুলালের ভাবী শ্বশুরবাড়িতে একটা চিঠি পাঠিয়ে দুলালের নামে কুৎসা করবে, সে কিছুতেই চায় না তাকে প্রত্যাখ্যান করার পর দুলালের বিবাহিত জীবন সুখের হোক! কিন্তু কানাঘুষোয় সব খবর জোগাড় করে ফেলল স্নিগ্ধা। মেয়েটার মা-বাবা নেই। এক ভাই ছিল সেও মারা গিয়েছে। জ্যাঠামশায়ের সংসারে...

read more
পর্ব-১৯: আকাশ এখনও মেঘলা

পর্ব-১৯: আকাশ এখনও মেঘলা

প্রত্যাখ্যাত পুরুষ কষ্ট পায়, একা একা যন্ত্রণা সহ্য করে। অনেকে হয়ত ডিপ্রেশনে চলে যায়। তারপর সময় যায়। আরও সময় যায়। বয়স বাড়ে, কমবয়সের প্রত্যাখ্যান একদিন সময়ের পলিতে চাপা পড়ে একটা পুরনো প্রায় ভুলে যাওয়া জীবনের গল্প হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। রিসার্চ বলে নারী বা পুরুষ নির্বিশেষে শতকরা মাত্র কয়েক শতাংশ মানুষ এই যন্ত্রণা সহ্য না করে ভয়ংকর প্রতিশোধ নিতে চায়। রাগ প্রতিহিংসা প্রতিশোধ এগুলো মানবিক অনুভূতি।

read more
পর্ব-১৮: আকাশ এখনও মেঘলা

পর্ব-১৮: আকাশ এখনও মেঘলা

তৃপ্তির বাবা-মা দুজনেই মারা গিয়েছেন। তৃপ্তি ছোটবেলা থেকে জ্যাঠামশায়ের সংসারে মানুষ। তৃপ্তি আর তার ছোট ভাই তাপস। জ্যাঠামশাই-জেঠিমার তিন মেয়ে-বড় দু’জন রমলা আর মৃদুলা তৃপ্তির চেয়ে বড় আর কমলা তৃপ্তির ছোট। সবার ছোট হল তাপস। কিন্তু মাত্র ১৭ বছর বয়সে তাপস নকশাল আন্দোলনে জড়িয়ে পড়ে পুলিশের গুলিতে জীবন দিল। প্রথমে বাবা-মা পরে ছোট ভাইকে হারিয়ে তৃপ্তি একেবারে বাকরহিত হয়ে গেল। বড় দুই মেয়ের বিয়ের পর জ্যাঠামশাই তৃপ্তির জন্যে মধ্যম আয়ের সুপাত্র খুঁজছিলেন। দুলালের বড় জামাইবাবুর এক সহকর্মীর সূত্রে যোগাযোগ হল। দুলাল শ্যামনগরের...

read more
পর্ব-১৭: আকাশ এখনও মেঘলা

পর্ব-১৭: আকাশ এখনও মেঘলা

দুলালের বাবার চলে যাওয়াটা এতই আচমকা যে ব্যাপারটা হজম করতেই বছরখানেক কেটে গিয়েছিল। কিন্তু কি আশ্চর্য বড় দুই জামাই যে এতখানি দায়িত্ববান সেটা অমৃতলাল সেন বেঁচে থাকার সময় ততটা বোঝা যায়নি। যে সময় তার বাবা চলে গেল তখন দুলালের চাকরি নেই। বাবার ইচ্ছের সম্মান দিয়ে এমএ-তে ভর্তি হবার চেষ্টা চালাচ্ছে। সেই অবস্থায় জামাইরা দুলালের দু’পাশে দুই বড় দাদার মতো আগলে দাঁড়ালো!

read more
পর্ব-১৬: আকাশ এখনও মেঘলা

পর্ব-১৬: আকাশ এখনও মেঘলা

সন্দেশ দুটো মুখে ফেলে জল খেতেই চারদিকে বিয়ের হুড়োহুড়ি। তখন আর কাকে বলবে এগিয়ে দিতে। আধুনিক নিয়ম মেনে স্নিগ্ধার মা ছন্দা সম্প্রদানে বসেছেন। একা একা বাড়ির বাইরে এসে দুলালের মা অবাক।

read more
পর্ব-১৫: আকাশ এখনও মেঘলা

পর্ব-১৫: আকাশ এখনও মেঘলা

কি ভাগ্যি, স্নিগ্ধার বিয়ের আগেরদিন থেকেই পার্টির জেলা সম্মেলন স্থির হয়েছিল। জুটমিলের নেতা হিসেবে দুলালের কাছে এরকম আমন্ত্রণ প্রায়ই আসে। দুলাল এড়িয়ে যায়! ব্যারাকপুরে সম্মেলন হচ্ছে। এবার দুলাল রাজি হয়ে গেল। লোকাল পার্টি অফিসের সকলেই একটু আশ্চর্য কারণ দুলাল সচরাচর এসব এড়িয়ে চলে।

read more
পর্ব-১৪: আকাশ এখনও মেঘলা

পর্ব-১৪: আকাশ এখনও মেঘলা

…চায়ের দাগটা হয়তো উঠে যাবে না উঠলে পাঞ্জাবিটা বাড়িতেই পরে নেবে। সাতসকালে স্নিগ্ধার মায়ের কাছে এরকম একটা অদ্ভুত প্রস্তাব পেয়ে মনের মধ্যে ওদের মা-মায়ের দুজনের সম্বন্ধেই একটা নোংরা দাগ লেগে গেল ! সেটা কি কোনদিন উঠবে?… কানাঘুষো একটা গুজগুজ ফুসফুস হচ্ছিল। দুলালের সামনে বলার সাহস কারো হয়নি! আজ মনে হচ্ছে এই গুজবটা রটানোর পিছনেও ছব্দা কাকিমার মাথা রয়েছে!

read more
পর্ব-১৩: আকাশ এখনও মেঘলা

পর্ব-১৩: আকাশ এখনও মেঘলা

যাঁরা এসবে একেবারেই বিশ্বাস করেন না তাঁরা বলেছিলেন আচমকা পেশিতে খিঁচুনি হতে পারে! হার্টের পেইন হতে পারে। এটা কাকতালীয় ঘটনা। তালগাছে উড়ন্ত কাক এসে বসল পায়ের নখের খোঁচার ধাক্কায় বোঁটা থেকে আলগা হয়ে আসা পাকা তাল এসে ছেলের হাতে খসে পড়ল। গণক গুনে বলেছিলেন ফললাভ হবে, হল! গণকের নামে লোকে ধন্য ধন্য করল!

read more
পর্ব-১২: আকাশ এখনও মেঘলা

পর্ব-১২: আকাশ এখনও মেঘলা

বাঁশদ্রোণীতে ছোট্ট বাড়ি! নীলিমার মাসি এবং মেসো দুজনেই চাকরি করেন। মাসি ক্যালকাটা কর্পোরেশনে আর মেসো রয়েছেন হাওড়ার একটি কারখানায় সকালবেলায় বাবা-মা ছেলে তিনজনেই খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে যান। ভোরবেলায় রান্নার লোক চলে আসে। সকালবেলাটা খুব হুড়োহুড়ি, সবাই খুব ভোরে উঠে পড়েন, তাড়াতাড়ি শুতে যান! শুধু শনিবারটা বেনিয়ম।

read more
পর্ব-১১: আকাশ এখনও মেঘলা

পর্ব-১১: আকাশ এখনও মেঘলা

সবাই বলে আগেকার দিন ভালো ছিল এখনটা খারাপ। ঘেঁচু ভালো ছিল মশাই! কোনওদিন দেখেছেন হেমন্ত আর মান্না দে একইসঙ্গে বসে গান গাইছেন। দেখেছেন কখনও সতীনাথ আর শ্যামল মিত্তির পাশাপাশি বসে জলসায় গল্প করতে করতে গাইছেন? এখন সেটা দেখছেন!

read more

Skip to content