বিপ্লবীদের প্রতি রাজার গোপন সহানুভূতি ছিল বলে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রায়ই ত্রিপুরার রাজ সরকারের বিরুদ্ধে অভিযোগ করত। বিপ্লবীদের প্রতি রাজ সরকারের গোপন নৈতিক সমর্থনও থাকত বলে কেউ কেউ উল্লেখ করেছেন। একবার পিস্তল চুরির অভিযোগে দুজন বিপ্লবীকে ধরার জন্য কুমিল্লা পুলিশ পার্বত্য ত্রিপুরার সোনামুড়া অঞ্চলে প্রবেশ করলে রাজা আগে ভাগেই তাঁর লোকজন মারফৎ এই দুই বিপ্লবীকে পাহাড়ি এলাকার মাঝ দিয়ে রাজধানীতে নিরাপদে সরিয়ে আনেন।





















