পৃথিবীর সমস্ত ক্রান্তীয় সমুদ্র অঞ্চলে শিকরেঠুঁটো কাছিমদের নিবাস হলেও সুন্দরবন অঞ্চলে যাদের আনাগোনা তারা মূলত ভারত মহাসাগরের বাসিন্দা। এরা কিন্তু জীবনের বিভিন্ন দশায় বিভিন্ন ধরনের সামুদ্রিক পরিবেশে স্বচ্ছন্দে বসবাস করতে পারে। ডিম ফুটে বেরোনোর পর বাচ্চারা উপকূল থেকে অনেকটা দূরে বসবাস করে সেখানে সামুদ্রিক বিভিন্ন আগাছার মধ্যে থেকে খাবার সংগ্রহ করে।






















