কলকাতায় বৃষ্টি

ছবি: এআই সহায়তায় তৈরি।

 

|| হার্ড ড্রাইভ-২১ ||

সে-দিন কোমরের রিভলবার থাকা সত্ত্বেও লক্ষ্যভ্রষ্ট হওয়া গুলিই হয়তো এসে শ্রেয়ার বাবার বুকে লেগেছিল। কলকাতার বন্দর এলাকায় যেখানে এই ঘটনা ঘটে সেখানে রাজনৈতিক কারণে জনতা নিয়ম-কানুন মানেন না। আইনশৃঙ্খলার রাস বহুকাল থেকেই আলগা। ওখানে একটা মবের সামনে বাবার হাত কোমরের রিভলবারের ছিল না কেন? ইঞ্জিনিয়ারিং পাশ করে যে মেয়ের কলকাতায় চাকরিতে ঢোকার কথা, বাবার মৃত্যুর পর তাঁকে পুলিশফোর্সে জয়েন করতে হয়েছিল। কেন?
ধৃতিমান একবার ব্যক্তিগত আলাপচারিতায় জিজ্ঞেস করেছিল। কেন? ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেও তো সে তার সংসারের দায়িত্ব নিতে পারত। তাহলে পুলিশের চাকরি কেন? জবাবে শ্রেয়া যা বলেছিল সেটা কারওই সরাসরি হজম হতো না। বলেছিল
‘পুলিশ না হলে বাবার মৃত্যুর প্রতিশোধটা নিতে পারবো না। আর বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে লাখ টাকার চাকরি করেও বাঁচতে পারব না।’
তাই বোধহয় শ্রেয়া এতটাই বেপরোয়া ভয়হীন, অপরাধীদের জন্য নির্দয়!
আরও পড়ুন:

রহস্য উপন্যাস, পর্ব-১৬১: হার্ড ড্রাইভ হত্যারহস্য

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

ঘোচায় কালিমা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭৩ : দুমুখো সাপ

ধৃতিমান স্মৃতির সরণী ছেড়ে বর্তমানে ফেরে।
— কোনও ডেফিনিট ক্লু নেই। কিন্তু উত্তরা মুখার্জির অ্যাক্সিডেন্টটা ভীষণভাবে মার্ডার বলে সন্দেহ হয়। আর ঠিক সেই সময়ে মন্ত্রী পুলক ভট্টাচার্যের কলকাতায় না থাকাটাই…
— কিন্তু সেটা বড্ড বেশি অবভিয়াস না?! আর তারপর সাসপেক্ট নিজেই…!
শ্রেয়া প্রশ্নটা করে তখনও থমকে আছে। ধৃতিমান আবার সূত্র খোঁজে।
— ঠিক! তখনই আমার মনে হয়েছিল সন্দেহটা আরেকটু চারপাশে মানে সারাউন্ডিং-এ ঘোরাবার চেষ্টা করে দেখি। তখন মনে হল যে উত্তরা মুখার্জির মৃত্যু ঘটেছে ছ-সাত বছর আগে। মন্ত্রী পূলক ভট্টাচার্য তখন দ্বিতীয়বার একই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি থেকে আরও বেশি ভোটে জিতে, আবার পূর্তমন্ত্রী।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা : পর্ব-১৮২: আধুনিক যুগে মায়াবী রাক্ষস মারীচের প্রাসঙ্গিকতা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

কানাঘুষো শোনা যাচ্ছিল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন। তবে এখন ভারতীয় রাজনীতিতে যা ট্রেন্ড তাদের চিফ মিনিস্টার নিজেই হোম ডিপার্টমেন্টটা হাতে রাখেন। এমন একটা সময়ে পুলক ভট্টাচার্য বারান্দার বড় কাঁচের জানলা থেকে অসাবধানে মাতাল অবস্থায় পড়ে গিয়ে মারা গেলেন। পোস্টমর্টেম বলেছে প্রচুর পরিমাণে অ্যালকোহল পাওয়া গিয়েছে শরীরে এবং এরকম একটা হাইট থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে আর অতো হাইটের ইমপ্যাক্ট ছাড়া আই মীন বডিতে আর অন্য কোন ধরণের ইনজুরি মার্ক পাওয়া যায়নি।
— এখানে আমাদের কনসিডার করতে হবে যে ‘আমরা’ মানে, প্রাকটিক্যালো ‘আমি একা’!
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

শ্রেয়া তার বড় বড় চোখ দিয়ে ধৃতিমানকে দেখছে। আজ তার চোখে খুব সরু ফিনফিনে রেশমী সুতোর মতো উজ্জ্বল কাজল টানা। ছুটির দিন তাই! অফিস ডিউটিতে ধৃতিমান শ্রেয়ার চোখে কাজল দেখেনি। আজকাল এথেনিক সাজগোজে চোখে ধ্যাবড়া মোটা করে কাজল দেওয়ার ফ্যাশন খুব ট্রেন্ডি। কিন্তু ধৃতিমানের এমন ফিনফিনে কাজল দেওয়া চোখ খুব পছন্দের! অনেক বুদ্ধিদীপ্ত দেখতে লাগে! মোটা কাজলে কেমন যেন একটা ভ্যাদভ্যাদে মোহ মেশানো থাকে।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২

শ্রেয়া বলে যায়…
—আপনি তো চুপ করে শুনে যান, আমিই প্রশ্ন করেছিলাম ঈপ্সিতাকে যে তাদের দাম্পত্য কি রকম ছিল? আপনার সামনে আর ভদ্রতা করে আরও ভিতরের কথা জিজ্ঞেস করিনি। আমার কথায় তিনি কোন প্রতিক্রিয়া না দিলেও সন্তান না থাকার ব্যাপারটায় একটু আপসেট বলে মনে হয়েছিল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেক করেছি! চন্দননগরের দু’জনের একেবারে স্কুলের প্রেম!
— ‘তখন আমি নবম শ্রেণি। আমি শাড়ি পরি। আলাপ হল বেণীমাধব সুলেখাদের বাড়ি!’ সেইরকম?!
— খানিকটা! স্কুলে প্রেম। ঈপ্সিতা চ্যাটার্জির বাবা শতদলবাবুর আপত্তি ছিল। তিনি মারা যাওয়ার পর বিয়েটা হয়েছিল!
— হ্যাঁ, এখানেই আমার সন্দেহটা তৈরি হয়। লাভ ম্যারেজ অথচ স্বামী মদ্যপ অবস্থাতেই বাড়ি ফিরেছেন এবং বসে আবার মদ খাচ্ছেন। আর স্ত্রী এসি চালিয়ে বেডরুমের দরজা ভেজিয়ে শুয়ে পড়েছেন। বোঝা যাচ্ছে এটাই তাদের দৈনন্দিন রুটিন!
— আমি হলেও তাই করতাম! মন্ত্রী বলে তো মাথা কিনে নেননি! আপনি প্রেম করেছেন? করলে জানতে পারতেন প্রেমের বিয়েতে আক্ষেপ অনেক বেশি! তাই এটাই হয়! আপনি প্রেম করেছেন কখনও?
— অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি! তখন স্কুলে পড়ি! প্রেম নিয়ে ভাবার স্কোপ পাইনি! রবীন্দ্রভারতীকে পড়ার সময় বাবা চলে যাবার পর বুবু ছাড়া কাছের কেউ নেই!
— সরি আমি!
— আরে এখন এগুলো গা সওয়া হয়ে গিয়েছে। ছোটবেলায় স্কুল থেকে ফিরে মাকে দেখতে না পেলে খুব কষ্ট হোত! বাদ দিন! আমি সিওর! আপনি মিসেস ভট্টাচার্যের জায়গায় থাকলে আরও কয়েক স্টেপ এগিয়ে যেতেন।
— মানে?! —চলবে।

হার্ড ড্রাইভ পরবর্তী পর্ব প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২৬।

* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content