ছবি : প্রতীকী।
|| হার্ড ড্রাইভ-২০ ||
মাঝে মাঝে অদ্ভুত লাগে ঈপ্সিতার, এগুলো সে কাকে নিয়ে ভেবেছে? বাড়িতে ঝগড়া করে বাবার সঙ্গে কথা বন্ধ রেখে জেদ করে যে এক অসম্ভব অ্যাম্বিশাস ছেলেকে বিয়ে করেছিল, প্রথমবার ইলেকশন জিতেই রাজ্যের পূর্ণমন্ত্রী হবার দিনে ভোরবেলা মৃতবাবার ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে যাকে নিয়ে ঈপ্সিতা বলেছিল
— “আজ তুমি ওকে আশীর্বাদ করো বাবা, আজ বুঝতে পারছো তো তোমার বুড়ু মানুষ চিনতে ভুল করেনি!”
— “আজ তুমি ওকে আশীর্বাদ করো বাবা, আজ বুঝতে পারছো তো তোমার বুড়ু মানুষ চিনতে ভুল করেনি!”
সেই পুলকেরই পরকিয়া নিয়ে এসব ভাবছে ঈপ্সিতা? বিশ্বাস হছে না! এতগুলো বছর তারা একসঙ্গে দিনে না হলেও, একই বন্ধঘরে একই বিছানায় এত এত রাত কাটিয়েছে? নাকি এই পুলক অন্য কেউ! যাকে সে চেনে না- গসিপ করার মতোই যার খবর সে এতদিন খবরের কাগজেই পড়েছে। আজ কেমন যেন মনে হয় পুলকের প্রথমবার শপথগ্রহণের উত্তেজনা আর তাড়াহুড়োয় সে-দিন ঈপ্সিতা তার বাবার ছবির দিকে ভালো করে তাকায়নি। তাকালে কী দেখতে পেতো? ঈপ্সিতা সে-দিন বাবার বাঁধানো ছবিটার দিকে ভালো করে তাকালে দেখতো তার কথার উত্তরে বাবার ঠোঁটের মধ্যে হাসি! বিদ্রুপের?
আরও পড়ুন:

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/ পর্ব-৯৫

ঘোচায় কালিমা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা
উত্তরার ব্ল্যাকমেলের ধাঁধাঁয় তাহলে একটাই সম্ভাবনা পড়ে থাকে। উত্তরা মুখার্জির প্রেগন্যান্সিটাই মিথ্যে কথা। উত্তরা যখন সংসার ভাঙতে পারল না তখন সে পুলককে ভয় দেখিয়ে টাকা বা বাড়ি সম্পত্তি এইসব করবার একটা চেষ্টা করেছিল। লোভে পাপ, পাপে মৃত্যু!
উল্টোডাঙার আরিফ রোডে ধৃতিমান বুঝতে পারছে কোথাও গিয়ে সূত্রেরা হারিয়ে যাচ্ছে! গোয়েন্দা দফতরের অফিসে কেস নিয়ে ভালোভাবে আলোচনা করা যায় না। আগের কেসগুলো অনেক সহজ বলে মনে হচ্ছে। কোথাও না কোথাও অপরাধীরা সূত্র ছেড়ে গিয়েছিল। অপরাধতত্ত্ব অনুযায়ী এখানেও সূত্র আছে। সূত্র থাকবে। সূত্র থাকতেই হবে। কিন্তু সেটা সাদা চোখে কিছুতেই ধরা যাচ্ছে না। শ্রেয়ারও আগে কখনও এরকম হয়নি। এই প্রথম একটা রবিবার শ্রেয়া বাড়ি থেকে দুপুরবেলায় খেয়েদেয়ে দ্রুত ধৃতিমানের উল্টোডাঙার আরিফ রোডের বাড়িতে চলে এলো। আগে কিছু বলেনি।

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত
বাড়ির কাছাকাছি এসে ধৃতিমানকে একটা ফোন করল।
— ঘুমোচ্ছেন নাকি?
— উহুঁ আমার বদ অভ্যেস নেই!
— খাওয়া দাওয়া হয়ে গিয়েছে।
— এইতো খেয়ে উঠলাম! কেন?
— বুবু কি ঘুমোচ্ছে?
— ঝিমোচ্ছে! কেন বলুন তো? কোথাও যাওয়ার আছে?
— হ্যাঁ, একটু দোতলা থেকে নিচে আসতে হবে।
— মানে?
— হ্যাঁ, আমি ট্যাক্সিতে এসেছি বাড়িটা ঠিক স্পট করতে পারছি না।
— আরে সে কি আপনি এখন কোথায়?
— ওই মুচিবাজার না কি বলে ওখানটায় পৌঁছে গিয়েছি। তারপর ঠিক কোন গলিটা বুঝতে পারছি না!
— আপনি এক কাজ করুন ট্যাক্সিটা ছেড়ে দিয়ে ওখানে দাঁড়ান আমি আসছি! না না ট্যাক্সি ছাড়বেন না ট্যাক্সিতেই বসুন! আমি দু’ মিনিটে আসছি!
— আপনি ওভার প্রোটেক্টিভ! বুবুকে সামলাতে সামলাতে এটা হয়েছে!
— আজ ছুটির দিন! আপনার চেনা পোশাকে আপনি নেই! আমার এলাকার অত্যুৎসাহী লোকজন সেভাবেই আপনাকে চেনে!

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান
শ্রেয়া অবাক।
— কী করে বুঝলেন?
— ইন্টিউশন!
আজকের শ্রেয়াকে দেখে কেউ বুঝতেই পারবে না এই সেই ডাকাবুকো গোয়েন্দা অফিসার। পরণে পেস্তারঙের লিনেন কাপড়ের তৈরি ঢিলেঢালা ওভারসাইজড কামিজ এবং চওড়া পালাজ্জো প্যান্ট। একদম সাধারণ কোনও মহিলা। রবিবারের ছুটিতে কোনও আত্মীয় বা বন্ধুর বাড়িতে এসেছে। শ্রেয়া ধৃতিমানের কথা রেখেছে। ট্যাক্সিটা ছাড়েনি। তবে ধৃতিমান নিশ্চিত সঙ্গের কাঁধে ঝোলা চামড়ার স্লিং ব্যাগে .৩২ ক্যালিবার (Calibre)-এর ছোট্ট ওএফবি আশানি (OFB Ashani) রিভলবারটা আছে।

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২
ওএফবি হল অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। দেখিয়েছিল একবার শ্রেয়া। এটা ওর পার্সোনাল রিভলভার। ট্যাক্স ছাড়া ৩৫ হাজার টাকার মতো দাম। ব্যারেল ২ ইঞ্চি লম্বা। চার-সওয়া চার ইঞ্চির গ্রিপ থেকে ব্যারেলের ২ ইঞ্চি ধরলে লম্বায় সাকুল্যে ৭ ইঞ্চি মতো। স্বচ্ছন্দে পকেটে থাকতে পারে। আর শ্রেয়া বাসুর লক্ষ্য অব্যর্থ! আক্রমণকারী বা পালাতে যাওয়া অপরাধীরা জানে মাথায় পনিটেল আপাতশান্ত এই যুবতী বলে বলে তাদের হাতের কনুই বা পায়ের হাঁটু বা গোড়ালিতে গুলি চালাতে পারে। একেবারে রোববারের বিকেলে পাড়ার মোড়ের মাথায় পাতা ক্যারামবোর্ডের স্ট্রাইকার দিয়ে টুকুস করে ঘুঁটি পকেটস্থ করার আয়েসে! < i>—চলবে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।