কলকাতায় বৃষ্টি

ছবি: এআই সহায়তায় তৈরি।

 

|| হার্ড ড্রাইভ-১৯ ||

এতক্ষণ চুপ করে স্থিরচোখে শুনতে থাকা ধৃতিমান বলে উঠল।
— আপনি নিশ্চয়ই শুনেছিলেন যে উত্তরা মুখার্জির গাড়িতে থাকা মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে যে অ্যাক্সিডেন্টের ঠিক আগের মুহূর্তে আচমকা ওর একটা শ্বাসকষ্ট হয়। তারপরই সব ড্রাউজি হয়ে যায়। চোখে দেখতে পারছিলেন না। অডিয়ো রেকর্ডিংয়ে সে কথাগুলো শোনা গিয়েছে। এবং তারপরেই অ্যাক্সিডেন্টটা হয়।
ছোটবেলা থেকেই ঈপ্সিতা নিরুত্তেজ হয়ে প্রয়োজনীয় কথা বলে দিতে পারে এটা সাংঘাতিক গুণ! অনেকেই উত্তেজিত হয়ে কাজের কথা বাদ দিয়ে বাকি হাবিজাবি কথা বলে বসে। ঈপ্সিতা ব্যতিক্রমী।
— এই নিয়ে সেই সময় খবরের কাগজে অনেক কিছু বেরিয়েছিল। আপনারা পুলিশ ডিপার্টমেন্টে যত ডিটেলে জানেন আমি অতো জানি না। কিন্তু কাগজে যা বেরিয়েছিল সবাইয়ের মতো আমিও সেসব পড়েছি।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-১৫৯: হার্ড ড্রাইভ হত্যারহস্য

ঘোচায় কালিমা

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা

শ্রেয়া আর ধৃতিমান সেদিন ফিরে গিয়েছিল। আজ আবার ফিরে গেল।
ওদের জন্যই পুরো ঘটনাটা আজ এতো বছর পর আবার স্পষ্ট মনে পড়ে গেল। ওদের কাছে সেদিনও কোনও প্রমাণ ছিল না, আজও নেই। ওরা প্রমাণ হাতড়ে বেড়াচ্ছে। সেদিন চেষ্টা করছিল পুলকের অনুপস্থিতি আর উত্তরা মুখার্জির অ্যাক্সিডেন্টাল ডেথ’কে জুড়ে দিতে। আজ পুলকের মৃত্যুর সঙ্গে সেদিনের উত্তরার মৃত্যুর যোগসূত্র খুঁজেছে। বাজারে পুলকের সঙ্গে উত্তরা সম্পর্কের কোথাও কোন গসিপ ছিলো না।

দ্য হেভেনে পুলকের ফ্ল্যাটে পুলকের যাওয়া আসার কোনও রেকর্ড ছিল না। সেদিনই কথা প্রসঙ্গে ঈপ্সিতা সিকিউরিটির কাছে জানতে চেয়েছিল সিসিটিভির রেকর্ডিং ডেটা কতদিন থাকে? এক মাস। ওই ঘটনার পর ছ’বছর কেটে গিয়েছে। কালো হুডি, কালো চশমাপরা সেই মেয়ে যে টেলিনায়িকা উত্তরা মুখার্জি এটা ঈপ্সিতা ছাড়া আর কারো পক্ষে প্রমাণ করা সম্ভব নয়। দুর্ভাগ্যক্রমে সেই কালোহুডি পরেই টেলিভিশনের অ্যাওয়ার্ড ফাংশানের জন্যে উত্তরার রিহার্সাল দেওয়া আর পুলকের ভয়েসমেসেজ দুটো মিলিয়ে ঈপ্সিতা উত্তরা মুখার্জিকে ট্রেস করতে পেরেছে। আর উত্তরার ফেসবুক ভিডিও মেসেজে কিছুই ছিলো না। বলার আগেই সব শেষ।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত

এতদিন বাদে নিছক ভুলবশত সেদিন পুলকের আঙ্গুলের অনিচ্ছাকৃত চাপ লেগে অসাবধানে চলে আসা সেই ভয়ঙ্কর ভয়েস মেসেজ…. ঈপ্সিতার সব মনে পড়ে গেল।

— শোনো টেলিনায়িকা উত্তরা মুখার্জি! হ্যাঁ, আমি তোমার নাম নিয়ে বলছি! বামন হয়ে চাঁদ ছুঁতে যেওনা! যে মিডিয়ায় ইচ্ছে এই অডিও ভাইরাল করো আমার কিস্যু হবে না। তুমি ইন্ডাস্ট্রির কার কার সঙ্গে কতক্ষণ সময় কাটাও! সেরা নায়িকার অ্যাওয়ার্ড পেতে ফাংশনের আগের উইকেন্ডে কোনও স্পনসরার কোম্পানির কোনও সিইওর সঙ্গে সারারাত কোনও রিসোর্টে ছিলে তার রুম নং পর্যন্ত আমি জানি। তোমার পেটে কার বাচ্চা সেটা তুমি নিজেও হয়তো শিওর নও! কিন্তু আমাকে ব্ল্যাকমেল করার মতো বোকামো করো না, আমি প্রেস ক্লাবে প্রিন্ট আর ডিজিটাল মিডিয়া ডেকে প্যাটার্নিটি টেস্ট করার ডিমান্ড করবো! ইনভ্যাসিভ ডিএনএ টেস্ট করালে অনেক সময় মিস্ক্যারেজ হয়, ডাক্তাররা রাজি হয় না, এনাইপিপি (নন ইনভ্যাসিভ প্রি-ন্যাটাল প্যাটারনিটি) টেস্ট হয়। সেফ অ্যান্ড অ্যাকুরেট! আমি তোমার সব খেলা শেষ করে দেব!
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

পুলকের বি-১৩০১ ফ্ল্যাটে উত্তরাকে নিয়মিত যেতে হয়েছে কোনও সন্দেহ নেই। সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং শারীরিক ছিল তাতেও কোনও সন্দেহ নেই। উত্তরা চেয়েছিল পুলকের সংসারটা ভেঙে পুলকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে। ঠিক সেই কারণেই পুলকের ল্যাপটপ ব্যাগে ওই ফ্ল্যাটের চাবি বেঁধে তার অন্তর্বাস পাঠিয়েছিল। সে চাইছিল এটা নিয়ে একটা দাম্পত্য কলহ তৈরি হোক। সেটা যখন হয়নি তখন সে পুলকের পিতৃত্বে তার সন্তান সম্ভাবনার কথা বলে চাপ দিতে থাকে।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২

পুলক যে কেন এত আত্মবিশ্বাসী সেটা ঈপ্সিতা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। পুলক নিজে জানে সে নপুংসক। শরীরে পুরুষালী সামর্থ্যের অভাব নেই। কিন্তু তার শরীরের শুক্রাণুর সংখ্যা এত অল্প তা নারীদেহের ডিম্বাণু নিষিক্ত করতে অক্ষম। তাই পুলকের ঔরসে কখনও কোনও নারীর গর্ভসঞ্চার হতে পারে না। পুলক জানে না তার ক্লিনিকাল রিপোর্ট-এর পিডিএফ এই ভয়েজ মেসেজের মতোই ঈপ্সিতা পেয়ে গিয়েছিল। তাই সে উত্তরার ব্ল্যাকমেলকে সপাটে ফিরিয়ে দিয়েছে তারই দিকে। কিন্তু একটা জায়গায় ভয়ঙ্কর খটকা লাগছে। উত্তরার সন্তান সম্ভাবনার কথা পোস্ট মর্টেমে তো বেরোবেই। সেটা কি চাপা দেওয়ার জন্য পরিবারের দিক থেকে কি কোনও? যতই সেলিব্রিটি হোক অবিবাহিতা অবস্থায় সন্তানসম্ভাবনায় লোকলজ্জার ভয় থাকে! চুপিসাড়ে অন্যরাজ্যে অন্যদেশে গিয়ে অনেককেই পাপমুক্ত হতে হয়। ঠিকসময়ে গর্ভপাত করাতে না পেরে সমাজে অনেকে বিদ্রোহিনী হবার একটা চেষ্টা করেন। এমন চেষ্টা হয়েছে। কিন্তু পুলক যথেষ্ট বুদ্ধিমান। মেয়েটা যখন মরেই গিয়েছে সে এই ঝামেলার মধ্যে জড়াবে কেন? < i>—চলবে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content