কলকাতায় বৃষ্টি
 

|| হার্ড ড্রাইভ-১৭ ||

ঈপ্সিতা চুপ করে ছেলেটার দূর্ভাগ্যের কথা ভাবে! স্বচ্ছন্দে ওকালতি করতে পারতো। তা না করে মন্ত্রীর আপ্তসহায়ক। গ্রুপ-বি নন-গেজেটেড র্যা ঙ্ক। বাংলা ইংরিজি দু’ ভাষাতেই দখল রয়েছে, এসব পুলকের কাছে শোনা। বিরূপাক্ষ যে বিএএলএলবি সেটা ঈপ্সিতা আজই শুনল। হ্যাঁ, মাসে হাজার পঞ্চাশ মাইনে। কাজের কোনও সময় নেই। বাদবিচার নেই। কিন্তু বিরূপাক্ষের এই যে একটা নির্বিরোধী সাতচড়ে রা না করা, সর্বক্ষণ মিইয়ে থাকা একটা ইমেজ, এটা এই ধরনের কাজে খুব জরুরি!
বিরূপাক্ষ কোনও কিছুর সোজা উত্তর দেবে না তাই কেউই বেশি ঘাঁটায় না! কিন্তু মন্ত্রীর অমিত ক্ষমতার কিছু কিছু তাপ-উত্তাপে নিজের হাত-পা সেঁকে নেবার এমন সুযোগ কি লাখটাকা মাইনের লোকজন পান! ঈপ্সিতা অনেকক্ষণ চুপ। তাই বিরূপাক্ষ সাড়া নেবার জন্য বলল
— হ্যালো!
— হ্যাঁ! বলছি কেন অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু জানা যায়নি, না? তবে পোস্টমর্টেম না হলে সে-সব বোধহয় জানাও যাবে না!
— হয়ে গিয়েছে। আমি যা শুনলাম কোনও অ্যালকোহল পাওয়া যায়নি।
— তাহলে নর্মাল অ্যাক্সিডেন্ট?
— এটা খুবই কনফিডেনসিয়াল! না আপনাকে বলা যায়! মানে মিডিয়াতে না গেলেই হল!
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-১৫৭: হার্ড ড্রাইভ হত্যারহস্য

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৮৯: ইরাবতীর ডায়েরি থেকে/১

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৬৮: ঘরচিতি

শারদীয়ার গল্প/১ : ষষ্ঠীর সন্ধ্যা

ঈপ্সিতার মন বলছে, বিরূপাক্ষ এবার সেই সাংঘাতিক স্কুপ নিউজটাই বলবে যেটা ও সকাল থেকে প্রতিমুহূর্তে শোনবার জন্য তৈরি হয়ে আছে। শুনলে খুব খুশি হত সেটা একেবারেই নয় কিন্তু ঘটনাটা সত্যি। সেটা প্রমাণিত হত।
— অ্যাক্সিডেন্ট-এর আগে উত্তরার নাকি ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল?
চমকে উঠে ঈপ্সিতা এসব কী বলছে বিরূপাক্ষ?
— সেটা দেখল কে? গাড়িতে তো ও একা ছিল শুনলাম।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৭৯: রাজসূয়যজ্ঞে চেদিপতি শিশুপাল ও কুরুপ্রধান ভীষ্মের কথোপকথনে সদর্থক ও নঞর্থক চিন্তার সংঘাত,মহাকাব্যে প্রতিফলিত জীবনবোধ

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত

— হ্যাঁ, ম্যাডাম একাই ছিল কিন্তু ক্যামেরায় দেখা গিয়েছে। ড্যাশবোর্ড ক্যামেরায়।
— ধুর! ও তো আমাদের গাড়িতেও লাগানো আছে, সেটা তো খালি ফ্রন্ট আর রিয়ার ক্যাম, ড্রাইভিং সিটে বসে থাকা ছবি তুলবে কি করে?
— না না ও সেদিন ড্রাইভ করতে করতেই নাকি ফেসবুক লাইভ করতে গিয়েছিল কিন্তু কোনও কারনে নেটের প্রবলেমের জন্য ভিডিও মেসেজ রেকর্ড করছিল!
— গাড়ি চালাতে চালাতে? এরা পাগল নাকি?
আরও পড়ুন:

দশমী

শারদীয়ার গল্প/২ : কনটেন্ট

— এরা সেলিব্রিটি ম্যাডাম!
— এই তো কিছুদিন কাজ করছে!
— কাজ কতদিন করছে! অভিনয় কতটা কি পারে সেগুলো আজকাল ম্যাটার করে না ম্যাডাম! ডেলিসোপের বাজারে সে কি ব্যবসা দিয়েছে? কতলোক তার নাচের রীলস দেখছে? সেই সংখ্যাটাই আসল গুণ! মুখটা চেনা হয়ে গেলে এন্তার গ্রামগঞ্জের মাচা শো! আর স্কুলপাশ করে সদ্য কলেজে পা-রাখা একটা মেয়ের হাতে এতটাকা তখন আর মাথার ঠিক থাকে না! ওই ভিডিওতে উত্তরা নাকি কি একটা সাংঘাতিক খবর ব্রেক করতে চেয়েছিল
— তখনই অ্যাকসিডেন্টটা হলো তো? এভাবে গাড়ি চালালে তো মরবেই!
— না ম্যাডাম। অ্যাকসিডেন্টটা কিন্তু তখন হয়নি। আর উত্তরা মুখার্জির অটোম্যাটিক গাড়ি। ও নাকি নর্ম্যালি ড্রাইভ করতে করতে ভিডিও মেসেজ করছিল আচমকা উত্তরা মুখার্জির শ্বাসকষ্ট শুরু হয়। ভয়ংকরভাবে দম আটকে আসতে থাকে ও চিৎকার করে সেকথা বলতে থাকে – বলে যে ওর চোখ ঝাপসা হয়ে আসছে ও কিছু দেখতে পাচ্ছে না! তারপরেই এক্সিডেন্টটা ঘটে যায়।
আরও পড়ুন:

দেওয়াল পারের দেশ, পর্ব-২৯ : নয়া ভুবনের প্রজাপতি

শারদীয়া স্পেশাল : সুদূর অতীতে উঃপূর্বাঞ্চলে দুর্গাপুজো

— ওর কী হাঁপানি ছিল?
— জানি না, তবে আমার এক চেনা পালমোলোজিস্ট বলছিলেন ৩০ বছরের নিচে সিওপিডি হওয়ার খুব আনিউস্যুয়াল!
— ঠিক আছে। ছাড়ছি! তাহলে আর আমি যাব না! আচ্ছা এক মিনিট ওই ভিডিও মেসেজে কী ছিল?
— সেটা জানি না। রাখলাম ম্যাডাম! —চলবে।
*জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content