|| হার্ড ড্রাইভ-৭ ||
সেদিন প্রথম পুলক বাড়ি ফিরে উদ্ধত ব্যবহার করল। দ্বিতীয়বার মন্ত্রী হবার পর পুলক ব্রেকফাস্ট বাড়িতে করতো তারপর রাতে বাড়িতে ফেরা বা থাকার কোনও ঠিকঠিকানা নেই। তবে যত রাতেই ফিরুক, মদের বোতল আর গ্লাস নিয়ে বড় কাচের জানলাওলা ছ’তলার ব্যালকনিতে বসাটা রোজ রাতের বলা ভালো মধ্যরাতের রুটিন। কিন্তু কোনওদিন কথাবার্তা হয় না! সানি পার্কের ফ্ল্যাটের মেন ডোরে এখন ডিজিটাল লক।
একদিন হঠাৎই ফোন!
— ম্যাডাম! বিরূপাক্ষ! সরি একটু ডিস্টার্ব করছি!
— হ্যাঁ, কী হয়েছে?
— আপনি কি এখন বাড়িতে আছেন?
— হ্যাঁ, এখন আছি! একটু মায়ের কাছে যাবার আছে!
— মানে এখন কি ঘণ্টাখানেক থাকবেন? না হলে আপনি যেতে পারেন। যখন আসবেন আমাকে একটা রিং করে দেবেন!
— কী ব্যাপার বলুন তো? আমি তো কিছু বুঝতে পারছি না!
— সেরকম কিছু নয়! গড়িয়াহাট থেকেই আসবে! দরকার হলে পরে আসবে!
— কে আসবে?
— ওই এজেন্সি থেকে। আপনাদের ফ্ল্যাটের মেন ডোরে ডিজিটাল লক লাগাতে আসবে।
— মেনডোরে ডিজিটাল লক? আমি তো কিছু জানি না!
— স্যার আমাকে আজ সকালেই বলেছেন। তারপর ক্যাবিনেট মিটিংয়ে ঢুকে গিয়েছেন। আমি ফোন করে এসব ব্যবস্থা করে ফেলেছি শুধু আপনার অ্যাভেলেবিলিটি অনুযায়ী ওদের পাঠাবো।

আরও পড়ুন:

হ্যালো বাবু!, পর্ব-১৪৮: হার্ড ড্রাইভ হত্যারহস্য / ২৮

মহাকাব্যের কথকতা, পর্ব-১৭৩: চেদিরাজ শিশুপালের কৃষ্ণবিদ্বেষ কি কৃষ্ণেরই কোন পরিকল্পিত ইচ্ছার প্রকাশ?

গল্পবৃক্ষ, পর্ব-৬৬ : ঘটজাতক/১ : নিয়তিঃ কেন বাধ্যতে?

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৮১: সীমান্ত-সংঘাত
— কি মুশকিল এসব ডিজিটাল লক-ফক তো আমি কখনও ব্যবহার করিনি! তারপর দরজা-ফরজা আটকে গেলে তো মুশকিল?
— কোনও সমস্যা নেই ম্যাডাম, এদের কাস্টমার সার্ভিস ২৪x৭, মাঝরাতে ডাকলেও এসে দরজা খুলে দেবে।
— পাসওয়ার্ড ভুলে গেলে!
— না না এটা তো বায়োমেট্রিক লক! ফিঙ্গার প্রিন্টে খুলবে!
— আঙুলে ঘাম বা ময়লা থাকলে তো খুলবে না!
— সমস্যা নেই ব্যাকআপ পাসওয়ার্ড থাকবে।
— কোনও কারণে পাসওয়ার্ড ভুলে গেলাম বা ব্যাটারি শেষ হয়ে গেল তখন?
— দুটো ফিজিক্যাল চাবি থাকবে আপনাদের কাছে। একটা স্যারের কাছে, একটা আপনার কাছে।
— এটা তো থাকার ফ্ল্যাট। বাড়ি। এটা তো আর ব্যাংকের ভল্ট নয়!
বিরুপাক্ষ চুপ! এ কথায় তার কোনও মন্তব্য নেই!

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৬৩: কেউটে

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১০৮: স্তাবক-পরিবেষ্টিত রাজা কেবল অন্ধই হন না, নিজের দুর্গেই জ্যান্ত সেদ্ধ হন!
— এখন আমি আছি পাঠিয়ে দিন!
— ওকে! থ্যাঙ্ক ইউ ম্যাডাম!
— এক মিনিট এক মিনিট।
— হ্যাঁ, ম্যাডাম বলুন!
— কে আসবে না আসবে তার ডিটেলসটা। আর পাসওয়ার্ড কী দেবো?
— আপনার তো বায়োমেট্রিক করে নেবে আর পাসওয়ার্ড যা খুশি চারটি ডিজিট। খালি কোনও সংখ্যা দু’বারের বেশি রিপিট করা যাবে না। ১২২২ করা যাবে না, ১২২ তারপর একটা জিরো টু নাইন যে কোনও একটা সংখ্যা। সেটা স্যারের ফোনে মেসেজ করে দেবেন। ওরা স্যারের সময় মতো আবার এসে স্যারের বায়োমেট্রিক করে দেবে। আজ ওরা দু’জনের দুটো চাবি দিয়ে যাবে, আর একটা শিল্ড খাম। ওটা খুললে একটা কার্ড পাবেন। একটা ছবি তুলে আমায় হোয়াটসঅ্যাপ করে দেবেন।

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১০ : কবি রাজার বিবসনা রমণীর চিত্রাঙ্কন / ৩

উত্তম কথাচিত্র, পর্ব-৯৭ : সূর্যশিখা
— কেন যে এসব ঝামেলার মধ্যে আমায় ফেলে!
— কনফিডেন্সিয়ালিটির জন্য এটা স্যার বা আপনাকেই করতে হবে! না হলে আমি এসে সব করে দিতাম কিন্তু সেটা ঠিক হবে না। আর ওই কার্ডের কোড নম্বরটা নিয়ে আমি রেজিস্ট্রেশন সব করে দেব আপনার ফোন নম্বর আমার কাছে আছে। এটা ওদেরও দেখার কথা নয়, সেজন্যই আমি আপনাকে এত কিছু বললাম।

দেওয়াল পারের দেশ, পর্ব-২৯ : নয়া ভুবনের প্রজাপতি

এআই যুগেও উপনিষদের আবেদন অমলিন, কেন?
সেই থেকে ফ্ল্যাটে ডিজিটাল লক বহাল হল। কিন্তু বাড়িতে এমন কি গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে যার জন্য ডিজিটাল লক লাগাতে হল? হঠাৎ ফোন বাজছে! সেভ করা ফোন। “ইন্সপেক্টর শ্রেয়া বাসু, ডিডি”!—চলবে।
হার্ড ড্রাইভ পরবর্তী পর্ব প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।