মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

সবে রাজ্য থেকে ঝাড়খণ্ডে নিম্নচাপ অঞ্চল সরেছে। ফলস্বরূপ সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি বিরাম নিয়েছিল। আর টানা বৃষ্টি নয়, জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত আপাতত উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। এর জেরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের উপর আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সঙ্গে মৌসুমি অক্ষরেখাও বেশ সক্রিয় রয়েছে। এ সবের প্রভাবেই দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও ভারী বর্ষণ চলবে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২২: য পলায়তি, স জীবতি

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৪: যুদ্ধ করতে সব সময় পেশীশক্তি নয়, দরকার বিশ্বাসের গল্পও

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না

দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় সোমবার এবং মঙ্গলবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তাই এই জেলায় হাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৬: জয় বাবা ফেলুনাথ: রুকুর অন্দরমহল

মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২২: রামের পাদুকাগ্রহণের মাহাত্ম্য, ভরত কী রামের ছায়াশ্রিত প্রশাসক?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৭: আমুর বাজ

আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুরে। আবহাওয়া দফতর এও জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হতে পারে। উত্তাল থাকবে সমুদ্র। তাই আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content