
ছবি: প্রতীকী।
নিম্নচাপের জেরে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছিল। আপাতত নিম্নচাপ শক্তি খুইয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। হাওয়া দফতর জানিয়েছে বুধবার থেকে নিম্নচাপের প্রভাব কমবে। তবে বৃষ্টির কিছুটা কমলেও এখনই ঝড়বৃষ্টি থামছে না! উলটে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
বুধবারও ভোর থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। সারা দিন আকাশ মেঘলাই থাকবে। অল্প বিস্তর বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। তাই বুধবারও কলকাতার তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে নীচে রয়েছে। বুধবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৯.৩ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২২: য পলায়তি, স জীবতি

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৪: যুদ্ধ করতে সব সময় পেশীশক্তি নয়, দরকার বিশ্বাসের গল্পও

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না
হাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। দক্ষিণের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৬: জয় বাবা ফেলুনাথ: রুকুর অন্দরমহল
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে — দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মাঝে দু’দিন বাদে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও সপ্তাহভর হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি চলবে।

















