
ছবি: প্রতীকী।
দক্ষিণবঙ্গ গত কয়েক দিন ধরেই ভিজছে। জেলা, শহরতলির সঙ্গে কলকাতা, সব জায়গায়ই বৃষ্টি হচ্ছে। কমবেশি প্রতিদিনই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি চলছে। সঙ্গে বজ্রপাত ও ঝড়। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবেই চলতি বছরে বৃষ্টির অনুকূল এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবেই বুধবারও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ন’টি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বুধবারও রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। ঝড়ও হতে পারে। হাওয়ার গতি থাকতে পারে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৫: কতদিন পরে এলে

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৬: ঠাকুরবাড়ির কন্যা ঘোড়ার পিঠে চড়ে বন্দুক উঁচিয়ে জমিদারি-কাজে বের হতেন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১১: পাতিকাক
হাওয়া দফতর জানিয়েছে আগামী বৃহস্পতি এবং শুক্রবারও ভারী বর্ষণ চলবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। শুক্রবারও পুরুলিয়ায় ভারী বর্ষণ চলতে পারে। এর পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৭: শুধু মুখে ধর্মের বুলি আওড়ালেই কেউ ধার্মিক হয়ে যায় না

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৯: মা সারদার কাছের সেবিকাবৃন্দ
আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ততটা থাকবে না। তবে উত্তরবঙ্গে এখনই দুর্যোগের আশঙ্কা কমছে না। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়া। উত্তরবঙ্গের এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত এরকম দুর্যোগ চলতে পারে।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬৯: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কারিগর ছিলেন অম্বিকা চক্রবর্তী

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?
আলিপুর হাওয়া দফতরের রিপোর্ট বলেচগে, গত ২৪ ঘণ্টায় সব চেয়ে বেশি বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবারে। ৬০.৮ মিলিমিটার। আলিপুরে ২৮ মিলিমিটার। উলুবেড়িয়ায় ৪১.৪ মিলিমিটার। মেদিনীপুরে ৫৪ মিলিমিটার। ক্যানিংয়ে ৪৮ মিলিমিটার। সিউড়িতে ৫৫.৬ মিলিমিটার এবং কল্যাণীতে ৩৭.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে কলকাতার আকাশের মুখভার। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৩.০ ডিগ্রি সেলসিয়াস কম। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩১.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম।

















