কলকাতায় বৃষ্টি

ছবি: এআই সহায়তায় তৈরি।

থথর করে কাঁপছিল ছেলেটা। রাহুল। কাল রাতেই তাকে তুলে আনতে চেয়েছিল সুদীপ্ত। কিন্তু শাক্য বারণ করেছিল। আফজলকে পাঠানো হয়েছিল তাকে আজ তুলে আনার জন্য। সেই সঙ্গে আর একটি কাজ দেওয়া হয়েছিল তাকে। রাহুলের বয়স বেশি নয়। ছাব্বিশ-সাতাশ। সুপুরুষ না হলেও চেহারায় আলগা চটক আছে। ওয়েল বিল্ড। কিন্তু এখন ভয়ে একেবারে সিঁটিয়ে বসে আছে।
একই ইন্টারোগেশন রুম। একই কুশীলব। কেবল এখন আর একজন এসে যোগ দিয়েছে। আফজল। তাকে যে-কাজে পাঠানো হয়েছিল, সেটা সাফল্যের সঙ্গে সেরে এসেছে সে। রাহুলকে নিয়ে এটি আজকের তৃতীয় ইন্টারোগেশন। মাঝখানে কিছুক্ষণ লাঞ্চব্রেক নিয়েছে সুদীপ্ত এবং শাক্য। সুদীপ্ত এখন যেহেতু থানার অফিসার ইন-চার্জের দায়িত্বে। নানা কাজে তাকে উঠেও যেতে হয়েছিল কয়েকবার। মাঝখানে ফাদার আন্তোনিওর শাগরেদকে এনে মঙ্গল মাহাতোর মুখোমুখি বসানো হয়েছিল। সে এখন কোর্টের নির্দেশে পুলিশ হেফাজতে আছে। নকল ফাদার আন্তোনিও যেহেতু বিদেশি রাষ্ট্রের নাগরিক, দূতাবাসের অনুরোধে তাঁকে সদর জেল-হেফাজতে রাখা হয়েছে। মঙ্গল এই লোকটিকে শনাক্ত করেছে। ইনিই বাসে বিশেষ একখানি গান বাজাচ্ছিলেন। নির্দেশ দেওয়া ছিল, যখনই গান থামবে, তখনই চেঁচিয়ে উঠতে। বাসের প্যাসেঞ্জার লিস্ট দেখে নকল আন্তোনিওর এই শাগরেদকে চিহ্নিত করা গিয়েচে সহজেই। মঙ্গলকে আপাতত গ্রেপ্তার করে হাজতে রাখা হয়েছে। কাল কোর্টে তুলে পাঁচ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হবে। মিথ্যে কথা বলে জনগণ এবং পুলিশকে বিভ্রান্ত করা, মাস পিপলের মধ্যে মিথ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গল হাঁউমাঊ করে কাঁদছিল আর সাইকেলের বাপ-বাপান্ত করছিল।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯৪: মুখোমুখি মঙ্গল

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

ঘোচায় কালিমা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭৩ : দুমুখো সাপ

বিকেল এখন। রাহুলকে এনে চার ঘন্টা বসিয়ে রাখা হয়েছে একা একটি রুমে। তার আগে তার মোবাইল ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। হাতেও হ্যান্ডকাফ পরানো ছিল। একজন কনষ্টেবল পাহারায় ছিল। সাবধানের মার নেই। আজকাল অপরাধীরা প্নেক বেশি সেয়ানা এবং সতর্ক। কখন যে কী করে বসে তার ঠিক নেই।
রাহুল এক-একবার চোখ তুলছে সুদীপ্তর দিকে, পরক্ষণেই চোখ নামিয়ে নিচ্ছে।
সুদীপ্ত বলল, “বাহুল, তুমি কি ভয় পাচ্ছ কোন কারণে?”
“না না, কই না তো স্যার!” রাহুল সহজ হওয়ার চেষ্টা করল।
“তোমার বয়স কত রাহুল?”
“আজ্ঞে?”
“বয়স কত?”
“ছাব্বিশ প্লাস স্যার!”
“লেখাপড়া করেছ?”
“উচ্চ-মাধ্যমিক পাস স্যার!”
“বাহ! তা এই রিসর্টে এসে পড়লে কীভাবে?”
“আজ্ঞে স্যার, পরিচিত একজনের মুখে শুনে… লোক নেওয়া হচ্ছিল। আমিও কাজ খুঁজছিলাম…”
“সবসময় এই কাজ করতে ভালো লাগে তোমার?”
“না স্যার। কিন্তু আর কোন কাজ পেলে তো?” আক্ষেপের সুর ফুটে উঠল তার গলায়।
“কাজের ফাঁকে কী কর?”
“কিছু না স্যার। ঘুমাই। টুকটাক মোবাইল সার্ফিং করি…”
“বাড়ি কোথায় তোমার?”
“বাঁকুড়া!”
“কে আছে বাড়িতে?”
“মা-বাবা-দাদা-বৌদি-তিন ভাইঝি-এক ভাইপো-ঠাকুমা…”
“তোমার বউ…”
“বিয়ে করিনি স্যার…”
“প্রেম করো?”
“স্যার…”
“বলছি, প্রেম করো…”
“করতাম স্যার। ব্রেক-আপ হয়ে গেছে!”
“কেন? তাকে বুঝি মুভি বানানোর প্রস্তাব দিয়েছিলে?
“আজ্ঞে স্যার!”
“নীল ছবি! পানু বোঝো নিশ্চয়ই?”
ঢোঁক গিলল রাহুল। “কী বলছেন স্যার?”
“কেন পানু দেখ না?”
“স্যার…”
“যা বলছি জবাব দাও…”
“দেখি স্যার, মাঝে মাঝে?”
“নিজে বানাও?”
“কী স্যার?”
“পানু?”
“কী বলছেন স্যার?”
“তাহলে বলছ, সুবলের পরিচালনায় তুমি কোণদিন কোন পানুতে অভিনয় করনি তাই তো?”
ঢোঁক গিলল রাহুল। উত্তর দিল না।
সুদীপ্ত গর্জে উঠল। “চুপ করে থেকো না। আমাদের কাছে কিন্তু অনেক প্রমাণ জমা হয়েছে। দেখতে চাও? বেশ। আফজল…” বলে আফজলকে ডাকল সুদীপ্ত।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা : পর্ব-১৮২: আধুনিক যুগে মায়াবী রাক্ষস মারীচের প্রাসঙ্গিকতা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৫ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/৩

আফজল এগিয়ে এসে একটা মোবাইল বাড়িয়ে ধরল তার দিকে। সুদীপ্ত হাতে নিয়ে একটা ভিডিও চালু করে রাহুলের মুখের সামনে ধরল।
মুহূর্তে ইন্টারোগেশন রুম শীৎকারের শব্দে ভরে উঠল। রাহুল বিস্ফারিত দৃষ্টিতে সে ছবির দিকে তাকিয়ে ছিল। তার সারা শরীর উত্তেজনায় অল্প অল্প কাঁপছিল।
“ছেলেটিকে চিনতে পারছ তো রাহুল?” সুদীপ্ত জিজ্ঞাসা করল।
রাহুল চোখ তুলে চোখ নামিয়ে নিল, জিভ দিয়ে নীচের শুকনো ঠোঁট চাটল কয়েকবার।
“মেয়েটি কে?”
“আমি জানি না স্যার!”
“কিন্তু আমরা যে জানি, মেয়েটি কে, তুমি জান, তার বাবার কাছ থেকে কুড়ি হাজার টাকা এই সেদিন নিয়েছ?”
সুদীপ্তর কথা শুনে রাহুলের চোখ ছানাবড়া হয়ে গেল। এরা এত কিছু জেনে গেছে। তাহলে তো…!
“পেনড্রাইভটা কোথায় রাহুল?” শাক্য এতক্ষণে জিজ্ঞাসা করল।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস, পর্ব-১৬২: হার্ড ড্রাইভ হত্যারহস্য

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

সুদীপ্ত সেদিকে তাকাল। শাক্যকে সে ভালোভাবেই চেনে। রিসর্টে বার কয়েক গিয়েছেন। জিজ্ঞাসাবাদ করতে। সুবলের মৃত্যুর পরপরই প্রথম গিয়েছিলেন মনে আছে তার।
“কোন্‌ পেনড্রাইভ স্যার?” ক্ষীণ গলায় প্রশ্ন করল সে। ঘাবড়ে গেছে প্রচন্ড। তার শরীরী ভাষা বদলে গেছে।
“উলঙ্গ করে উল্টো ঝুলিয়ে এমন কায়দায় আড়ং ধোলাই দেব না, দু’ পায়ের ফাঁকে কদলীদন্ড একেবারে চিরকালের মতো নেই হয়ে যাবে! শ্লা বল্‌” সুদীপ্ত চেঁচিয়ে উঠল।
“স্যার। আমি জানি না, সুবপলের কাছে ছিল স্যার। ওই আমাকে এ লাইনে আনে। রিসর্টে কাজ করে কত টাকাই বা পাই। বলেছিল, এই সব ছবি বিদেশে যাবে, এখানে কেউ পাবে না। ফলে ভয় নেই। কাজটা করলে টাকা পাব আর এনজয়ও হবে। এখানে তো স্যার মেয়েছেলেটেলে নিয়ে ফূর্তিফার্তা করার সুযোগ নেই। অত টাকাকড়ি কোথায়? সেই জন্য… মাস্টারবাবুর মেয়ে বলে আমি জানতাম না। খুব কাঁদছিল। আমি করতে চাইনি প্রথমদিন। সুবলের প্রেমিকা। কিন্তু সুবল বলল, খানকি মাগি। সবার সঙ্গে করে। স্যরি স্যার। আমি জাস্ট সুবলের কথাটা বলতে চাইছিলাম। আমি তাও না করছিলাম, তখন সুবল, এই অবস্থায় রেপ করলে সেই ভিডিও ফুটেজ অনেক বেশি টাকায় বিক্রি হবে ডার্ক ওয়েবে। আমিও বেশি টাকা পাব। তখন স্যার… আমার ভুল হয়ে গেছে স্যার। আমাকে মাফ করুন। আমি মাস্টারমশাইয়ের টাকা ফিরিয়ে দেব… মা কালীর দিব্যি বলছি স্যার…”
“চুপ। চুপ কর শ্লা বানচোদ! রেপভিডিয়ো বানিয়ে ইনকাম করার ধান্দা করে আবার সতী সাজছিস এখন? আর কতজনকে এভাবে এক্সপ্লয়েট করেছিস বল্?” সুদীপ্ত কড়া গলায় বলল।
“স্যার। খান আটেক করেছি স্যার। পার ভিডিও করলে দশ হাজার টাকা পেতাম!”
“আর কে কে যুক্ত?”
“অনেকে স্যার। তবে তারা কাস্টমার সেজে আসত। রাতে শ্যুট হত, তারপর চলে যেত…”
“মেয়ে জোগাড় হত কোথা থেকে?”
“অনেকসময় পার্টি নিজেরাই আনত। নাহলে কাছাকাছি গ্রাম থেকে কাজের লোভ দেখিয়ে…! তারপর সব মিটে গেলে সামান্য কিছু টাকা দিয়ে তাদের ভয় দেখানো হত যে, মুখ খুললেই সব বাজারে ছেড়ে দেওয়া হবে, তখন তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ থাকবে না! ভয়েই তারা সব চুপ করে থাকত!”
“ও মাই গড!”
“স্যার লোকাল মেয়েদের ভিডিও বেশি টাকা দেয়, সুবল বলেছিল স্যার!”
“হোটেলের রুমে-রুমে হিডন্‌ ক্যামেরা ফিট করা আছে? এমনকি ওয়াশরুমে, তাই তো?”
“সব রুমে নেই স্যার। নির্দিষ্ট কয়েকটি রুমে আছে। কোনও পার্টি মানে কাপল তেমন ভালো দেখতে-শুনতে হলে, তাদের বেছে-বেছে সেই রুম অ্যালট করা হত, তারপর…”
আফজল বলল, “ভাবতে পারছেন স্যার, এতদিন আমাদের চোখের সামনে আমাদের অজ্ঞাতে এরা কী-সব করে গেছে!”
“আমাকে ছেড়ে দিন স্যার। আমি ত সব বললাম। কুড়ি হাজার টাকা কালকেই ফিরিয়ে দেব স্যার!” বলে রাহুল হাত জড়ো করল। তার হাতের হাতকড়া খুলে দেওয়া হয়েছিল এখন।
“তোমার তো তিন-তিনটি ভাইঝি আছে বললে, তাদের সঙ্গে কেউ যদি এইরকম ভিডিও শ্যুট করে তোমার কেমন লাগবে রাহুল?” শাক্য জিজ্ঞাসা করল।
“স্যার!” প্রায় ছিটকে উঠে পড়তে যাচ্ছিল স্যার। পরক্ষণেই বসে পড়ে বলল, “আমি অন্যায় করে ফেলেছি স্যার! আমি ক্ষমা চাইছি!”
“সুবলকে কে মেরেছে রাহুল?”
“কালাদেও! ওর পাপের শাস্তি দিয়েছেন!”
“তাহলে তো তোমাকেও দেওয়া উচিত। কারণ, সেই পাপকাজে তুমিও তার সঙ্গী ছিলে। তাহলে তোমাকে কেন বাঁচিয়ে রাখল কালাদেও?”
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

শিউরে উঠল রাহুল। তারপর বলল, “আমি জানি না… হয়তো আমাকেও মারবেন… আমারও সময় ঘনিয়ে এসেছে!”
“সুবল আর তোমার এই কীর্তিকলাপে আর কোন্‌ কর্মচারী জড়িত?”
“আর কেউ না স্যার। সুবল সাবধান করে দিয়েছিল, যত বেশি লোককে যুক্ত করব, তত বেশি ছড়াবে। তখন পুলিশি কেসে জড়িয়ে পড়ব। সেই পড়লাম। বাঁচতে পারলাম না!”
“কিন্তু ভিডিও শ্যুট করার ক্যামেরা ইত্যাদি সে সব কোথায় পেত সুবল? নাকি মোবাইলে?”
“ওর স্যার দামি মুভি ক্যামেরা ছিল স্যার। অনেক দাম। আমি জিজ্ঞাসা করেছিলাম, কোথা থেকে পেয়েছে। তা ও বলত, ভাড়ার মাল। কাজ মিটে গেলে যার জিনিস তাকে দিয়ে আসে!”
“তাহলে সেই মহানুভব ব্যক্তিটি পিশাচপাহাড়েই থাকে। কে সে?”
“আমি সঠিক জানি না, তবে অনুমান করি যে, মার্কেটে খোন্দকার ইলেকট্রনিক্স বলে একটি দোকান আছে, সেই ছেলেটির ক্যামেরা। তাকে কয়েকবার সুবলের সঙ্গে দেখেছি…”
আফজল এইসময় বলল, “ঠিক বলেছে ছেলেটি স্যার। খোন্দকার ইলেকট্রনিক্স থেকেই ভিডিওফাইলগুলি নিয়ে এসেছি, সঙ্গে প্রোপাইটার ছেলেটিকেও। বংশীধর খোন্দকার! বাইরে বসিয়ে রেখে এসেছি!”
“লোক ফিট করে রেখেছ তো? পালালেই মুশকিল!” সুদীপ্ত বলল।
“একদম স্যার!”
“বেশ, তাহলে রাহুলকে আপাতত হাজতে নিয়ে গিয়ে রাখ। কাল কোর্টে তোলা হোক। তারপর কোর্ট যা বলবেন, তেমনটা করা যাবে!”
রাহুল কান্নায় ভেঙে পড়ল। বারবার অনুনয় করতে লাগল তাকে ছেড়ে দেওয়ার জন্য। আফজল কনষ্টেবলকে ডেকে হুকুম দিল। সে যখন রাহুলকে নিয়ে যাচ্ছে, রাহুল কাটা ছাগলের মতো করছিল। —চলবে।
* ধারাবাহিক রহস্য উপন্যাস (novel): পিশাচ পাহাড়ের আতঙ্ক (Pishach paharer Aatanka) : কিশলয় জানা (Kisalaya Jana) বাংলা সাহিত্যের অধ্যাপক, বারাসত গভর্নমেন্ট কলেজ।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content