একঝলকে
● ছবি : কুহক
● পরিচালনা : অগ্রদূত
● ছবির নায়িকা: সাবিত্রী চট্টোপাধ্যায়
● অভিনীত চরিত্রর নাম : সুনন্দ চৌধুরী
● প্রেক্ষাগৃহ : উত্তরা, পূরবী ও উজ্জ্বলা
● মুক্তির তারিখ : ২৩.০১.১৯৬০
১৯৬০ সালে উত্তম কুমার অভিনীত যতগুলো ছবি মুক্তি পেয়েছিল এ ছবি ছিল একটু ভিন্ন স্বাদের। হলিউডের ‘নাইট অফ দি হান্টার্স’ অবলম্বনে এর চিত্রনাট্য লেখা হয়েছিল। যদিও কাহিনির মূল বুনন করেছিলেন সমরেশ বসু। এটি একটি অ্যাকশন থ্রিলার এবং পারিবারিক ড্রামার মিশ্রণ, যেখানে সাসপেন্স ও টানটান উত্তেজনা বজায় থাকে।
উত্তম-সাবিত্রীর একটি মাইলস্টোন ছবি। ‘কুহক’ এই ছবিতে উত্তম কুমার একটি চোরের ভূমিকায় অভিনয় করেন। যেখানে দেখানো হয় কীভাবে এক লোভী চোর বা সাধারণ মানুষ, শুধু টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের জীবন ও সম্পর্ককে বিপন্ন করে তোলে। যেখানে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক দ্বন্দ্বের এক জটিল আখ্যান ফুটে ওঠে উত্তম কুমারের অভিনয়ে।
অবশেষে বৈষ্ণব পদাবলী আশ্রিত যে সাংগীতিক বিন্যাস উপস্থিত হয়েছিল। সেখানে ছবিটির উত্তরণ অনেক বেশি করে ফুটে উঠেছিল। ছবিটির মূল দ্বন্দ্ব, পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে আধুনিক জীবন ও লোভের সংঘাত। এই ছবির প্রধান দিক, যেখানে এক সাধারণ মানুষ কীভাবে ভুল পথে চালিত হয় তা দেখানো।
মোটকথা, ‘কুহক’ হল উত্তম কুমারের একটি গুরুত্বপূর্ণ ছবি, যা লোভ, নৈতিকতা এবং পারিবারিক সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এমপি প্রোডাকশনের ব্যানারে অগ্রদূতের পরিচালনায় যখন উত্তম-সাবিত্রী যুগের রমরমা তখন এই ছবিটি একটি অন্যরকম আবেদন উপস্থিত করেছিল। শৈলেন রায় ও গৌরীপ্রসন্ন মজুমদারের গীত রচনায় সুরারোপ করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ছবিটির একটি অন্যরকম দিক হল হলিউডি থ্রিলারধর্মী ছবি নির্মাণ।
হলিউডের থ্রিলার ছবি যেভাবে একটা ক্লাসিক ইমেজ বজায় রাখে, অগ্রদূতের তরফে সে ধরনের কোন চেষ্টার ত্রুটি ছিল না। কিন্তু ছবির মূল অংশে আমরা যখন উপস্থিত হই সেখানে উত্তমবাবুর হলিউড ঘেঁষা অভিনয় ছাড়া উত্তমবাবুর অভিনয় ছাড়া আর কোন সে ধরনের অভিনয় চোখে পড়েনি।
আসলে এই বছরটির একটি অন্য বিশেষত্ব আছে,। উত্তম কুমার মানেই হেমন্ত মুখোপাধ্যায় আর হেমন্ত মুখোপাধ্যায় মানেই উত্তম কুমার। এবং সে মিথ-র বেশিরভাগ অংশ এই ‘কুহক’ ছবিকে ঘিরে গড়ে উঠেছিল। কারণ ছবিটির যে মান বাংলা ভাষায় নির্মাণ হয়েছিল সেখানে চিত্রনাট্যের কিছু দুর্বলতা দেখা গিয়েছিল।
সেই দুর্বলতাকে ছাপিয়ে উত্তম কুমারের অভিনয় অনেক বেশি করে ফুটে উঠেছিল ছবির প্রতিটি ছত্রে ছত্রে। মোটকথা, ‘কুহক’ হল উত্তম কুমারের একটি গুরুত্বপূর্ণ ছবি, যা লোভ, নৈতিকতা এবং পারিবারিক সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।—চলবে।>
* উত্তম কথাচিত্র (Uttam Kumar–Mahanayak–Actor) : ড. সুশান্তকুমার বাগ (Sushanta Kumar Bag), অধ্যাপক, সংস্কৃত বিভাগ, মহারানি কাশীশ্বরী কলেজ, কলকাতা।
গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম
‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com