ছবি: এআই সহায়তায় তৈরি।
হাসান আলি এক সময়ে চুঁচুড়া থানায় সাবইন্সপেক্টর ছিলেন। দুলাল সেন বা তাঁর স্ত্রী তৃপ্তি সেনকে সাহায্য করার খুব চেষ্টা করেছিলেন। ওসি বীরেশ দত্তের বাধায় পারেননি। এই ঘটনার মূল চক্রান্তকারী ওয়েলেসলি জুটমিলের মালিক কানাইলাল মহেশ্বরী। তার কাছে নোটের বান্ডিলের বিনিময়ে মাথা বিকিয়ে দিয়েছিলেন থানার সর্বোচ্চ পদাধিকারী। কিছুই করতে পারেননি সেদিন। আজ সেই হাসান আলি শ্রীরামপুরের সার্কেল ইন্সপেক্টর।
হাসান অনেকটা চাপা দুঃখ নিয়ে বললেন
— এই ইউনিফর্ম গায়ে চাপিয়ে কথাটা বলা হয়তো উচিত নয়, কিন্তু চাকরি দেশের আদালত, এসবকে প্রথাগত সম্মান জানিয়েই বলছি উনি হয়তো খুব একটা মিথ্যে বা ভুল বলেননি। ৮০ বছর ধরে আমাদের দেশের অনেক কিছুতে পরিবর্তন এসেছে দেশের বিচার ব্যবস্থার আইনকানুনে সঠিক পরিবর্তন না হলে আদালত শুধু বড়লোকদের সুবিচার পাওয়ার জায়গা হয়ে থেকে যাবে। গরিব নিম্নমধ্যবিত্ত বা খেটেখাওয়া মধ্যবিত্তের কষ্টার্জিত রোজগারে উকিলবাবুদের ঘর-গেরস্থালি চলবে আজীবন তারা পুলিশ আইন আদালত এই কথাগুলো শুনলেই ভয় পাবেন। সবাইয়ের তো ব্যারিস্টার অবনী চৌধুরীর মত মেরুদণ্ডের জোর নেই যিনি যেকোনও অবস্থাতেই শক্ত শিরদাঁড়ার উপরে মাথাটাকে সোজা ধরে রাখতে পারেন। ভিক্ষাবৃত্তি আর মাথা নুইয়ে ফেলা আমাদের ২০০ বছরের বদ অভ্যেস।

আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/ পর্ব-৯৫

ঘোচায় কালিমা

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা
আগে দিয়ার জন্য অতনুর খোঁজখবর নিতে একবার বিতানকে চুঁচুড়ায় আসতে হয়েছিল। অফিসের সোর্স পাঠিয়ে আগে খবরাখবর নিয়েছিল। শেষে নিজে একবার গিয়েছিল চুঁচুড়ায়। আবার সেখানে যেতে হল। বিতান পৌঁছল ১৯ বছর আগের ভিডিও ক্যামেরাম্যান বাদল ঘোষ আর তার সহকারি আসাদুল্লা ইসলামের খোঁজে। সময় বদলায় মানুষের অবস্থা বদলায় সেই বিয়েবাড়ির ভিডিয়ো ক্যামেরাম্যানের আজ রমরমা ব্যবসা। ব্রাইডাল ফটো অ্যান্ড ভিডিয়ো স্টুডিয়ো।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত
মালিক বাদল ঘোষ আর শাকরেদ আসাদুল্লা বিয়ের সিজনে এখন ভীষণ ব্যস্ত। তাদের প্রি-ওয়েড শ্যুট করতে হয় বাঙালি বিয়েকে এখন অবাঙালি বিয়ের তামঝাম অনুপ্রাণিত করেছে। মানুষ এখন সেলিব্রেশনে বিশ্বাস করে। এটা চটজলদি জীবনের যুগ। শর্ট প্লে। শর্ট ফিল্ম! ঠিক তেমন বিয়ে ও ভালোবাসার মেয়াদও শর্ট। তাই ফুরিয়ে যাওয়ার আগে যতও পারো মস্তি করে নাও! জন্মদিন। অন্নপ্রাশন। বিবাহবার্ষিকী। অন্যের সামনে নিজের জীবনের মিথ্যে সুখ বিজ্ঞাপন করো। সবকিছুতে ক্যামেরা। লাইটস। অ্যাকশন। পর্দায় দেখা নায়ক-নায়িকার অনুকরণে হাত ধরাধরি। কপালে কপাল ঠেকাঠেকি। এমনকি চোখের চাঊনিতেও মাখোমাখো প্রেমের মরশুম!
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান
ভিকি-রিচা থেকে ট্যাঁপা-টেঁপি। সক্কলের বিয়েতেও হ্যাপি-গো-লাকি ভালোবাসার ড্যান্সস্টেপ। ফলে বাদলের জন্য প্রায় তিন তিনবার চুঁচুড়ায় আসতে হয়েছে বিতানকে। চুঁচুড়ার কেপিএস মলে তার অফিস। ছোট হলেও ওখানে যথেষ্ঠ ভাড়া। তবে এডিটিং ক্যামেরা সব বাড়িতে। অফিস থেকে ৬ কিলোমিটার দূরে। গঙ্গার ধারে। জায়গাটা চন্দননগরের মধ্যে। বোড়াই চণ্ডীতলা মন্দিরের পাশে। বাদলদের তিন তলা বাড়ি। গোটা একতলা জুড়ে স্টুডিয়ো, লাইট, ক্যামেরা, গোডাউন শুটিং স্পেস। অফিসে থাকে আসাদুল্লা আর বাড়িতে বাদল। শুটিং থাকলে কেউই থাকে না। ছুটকোছাটকা ছেলেমেয়ে কাজ সামলায়। তারা আবার বাদলকে স্যার বলে।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২
তৃতীয় বারে সফল হল! আসাদুল্লা ছিল না! বাদল ছিল বাড়িতে। শুটিং করছিল। অফিসের রোগামতো একটি অল্পবয়েসী মেয়ে রিশেপ্সনিষ্ট! শুকিয়ে যাওয়া তুলসীগাছের মতো মেয়েটি মৃদুস্বরে বলল —
— স্যার তো শ্যূটে আছেন!
বিতান মনে মনে ভাবে এভাবে চেষ্টা করলে সে বোধহয় মুম্বাইতে সঞ্জয় লীলা বনশালী থেকে রোহিত শেঠঠীর সঙ্গেও দেখা করতে পারতো!
— শুনুন আপনি আমাকে আগেও দেখেছেন। এই নিয়ে তৃতীয়বার আমি অফিসে আসছি। আগের দুবার দেখা হয়নি। আজকে দেখা না হলে আমি আর আসব না। একটা কথা শুনে রাখুন দরকারটা কিন্তু আমার নয়। এটা কলকাতায় সল্টলেক সেক্টর ফাইভে একটা আইটি ফার্মের নতুন অফিস ইনাগুরেশন-এর একটা ভিডিও কভারেজের অর্ডার। এখন প্রশ্ন হল কলকাতা এত লোক থাকতে ওনার কাছে এসেছি কেন? আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপে কাজ করি। তারাই কলকাতার এই আইটি ফার্মের ইনাগুরেশন-এর প্রোগ্রামটা ডিজাইন করেছেন। —চলবে।

* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।