কলকাতায় বৃষ্টি
বিধানগরের হায়াৎ রিজেন্সির কেতাদুরস্ত ইতালিয়ন রেস্তঁরা ‘La Cucina’-র বিরাট কাচের জানলা দিয়ে আলোকজ্জ্বল ইএম বাইপাসের দিকে তাকিয়ে অতনু সেন বললেন—
—খুনের দায়ে দুলাল সেনের ফাঁসি হতে পারতো ব্যারিস্টার চৌধুরী তার ফাঁসি রদ করে যাবজ্জীবন সাজা করিয়েছিলেন। তাই তিনিই এই কেসটা নেবেন। আমি রাজি করাবো।
বিতানের কোম্পানির ছেলেরা কাজ শুরু করলো। মেয়েরাও। অস্বীকার করার উপায় নেই। পুরুষমানুষ মহিলাদের প্রতি একটু বেশি সদয় হন। চেহারায় চটক থাকলে আরো বেশি সদয়। নারীবাদীরা হয়তো এর মধ্যে পুরুষতান্ত্রিকতা খুঁজবেন। বলবেন সেক্সিস্ট মানে যৌনগন্ধী মন্তব্য। কিন্তু ওসব তন্ত্র বা তথাকথিত বাদ চিন্তা থেকে একেবারে বাদ দিতে পারলে ঠান্ডামাথায় সহজভাবে ভাবলে এটা স্বাভাবিক। সদয় বা সহৃদয় হওয়ার মধ্যে কোনও অন্যায় নেই। একইভাবে অনেক মেয়েরাও পুরুষদের প্রতি সদয় হতে পারতেন। সহৃদয় হতে পারতেন। যদি স্বাভাবিক ভয় বা সন্দেহ থেকে মুক্তি পেতেন। অধিকাংশ খারাপ পুরুষ মানুষের জন্য সেটা তাঁরা পারেন না। তাই একটা স্বাভাবিক আগল রেখে, একটা অদৃশ্য বোরখার আড়াল থেকে তাঁদের কথা বলতে হয়।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৮৯: ইরাবতীর ডায়েরি থেকে

শারদীয়ার গল্প/২ : কনটেন্ট

শারদীয়ার গল্প/১ : ষষ্ঠীর সন্ধ্যা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৬৮: ঘরচিতি

ছোটবেলা থেকে শেখানো হয়েছে অচেনা পুরুষমানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখবে। মহিলাদের স্বাভাবিক ভয় আছে। শারীরিক কারণেই আতঙ্ক আছে। সেটাও অস্বাভাবিক নয়। একেবারে এই কারণেই রিসেপশনে মোটামুটি আকর্ষণীয় চেহারার মহিলাদের বসানো হয়। সেলস-এর চাকরিতে মহিলারা এগিয়ে। টেলিকলারস এর ক্ষেত্রেও মহিলারা অগ্রণী। ক্যাবিন ক্র্যু অবিবাহিতা সুন্দরী মহিলারাই হতেন। এখন সঙ্গে সুন্দর পুরুষরাও এয়ার ক্রু। আগে স্টুয়ার্ডস বা এয়ার হোস্টেস বলা হতো মহিলা আপ্যায়নকারী!
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৭৯: রাজসূয়যজ্ঞে চেদিপতি শিশুপাল ও কুরুপ্রধান ভীষ্মের কথোপকথনে সদর্থক ও নঞর্থক চিন্তার সংঘাত,মহাকাব্যে প্রতিফলিত জীবনবোধ

গল্পবৃক্ষ, পর্ব-৭২ : ঘটজাতক/৭ : ধরি ধরি মনে করি

১৯৬০ থেকে ১৯৮০র মধ্যে পুরুষদের এই কাজে বহাল করা হল, নাম বদলে হল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। নায়ক না হয়েও উত্তমকুমারের আইকনিক ছবি মৌচাকের জন্যে গৌরীপ্রসন্ন মজুমদার আজকের লিঙ্গ সমতা নিয়ে সেই ১৯৭৪-এই লিখে ফেলেছিলেন “নারী-পুরুষ সমান সমান আছে যে তাঁর অনেক প্রমাণ”। ১৯৯০-তে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বদলে এলো ক্যাবিন ক্রু, কিন্তু আজও মহিলা-পুরুষের ভাগ সেখানে ৭৫:২৫।
আরও পড়ুন:

জন্মশতবর্ষে উত্তমকুমার : শতফুল বিকশিত হোক

শ্রদ্ধাঞ্জলি : সঙ্গীতই আমার ফার্স্ট লাভ : শচীন দেববর্মণ

বিতান বোঝে খবরাখবর জোগাড়ের ক্ষেত্রে তার মহিলা স্টাফের একটা বাড়তি উৎসাহ! খবর জোগাড়ের স্বাস্থ্যকর কম্পিটিশন! অনুপ্রেরনার মতো কিছু কিছু বাংলাশব্দে কেমন যেন ভেবনো ধরে গিয়েছে। দাগি কলা বা বেগুনের মতো সেই শব্দ ফেলে অন্য ভালো দাগহীন কলা বা বেগুনের মতো যেন অন্য সমার্থক শব্দ খুঁজতে হয়।

যাই হোক আকাশে বা মাটিতে আপ্যায়নে মহিলারা অগ্রণী এটা একেবারে ব্যবসায়িক কারণে করা। এখনও কেনাকাটা পুরুষ মানুষ বেশি করে তাই এখনও মহিলাদের প্রমোশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। রেশিওটা যদি উল্টো হতো তাহলে সে ক্ষেত্রে হয়তো পুরুষরা প্রাধান্য পেতেন। বিতান তাই খবর জোগাড় করার ব্যাপারে মহিলা কর্মী রেখেছে। কোন কোন জায়গায় সিকিউরিটি হিসেবে মহিলাদের কাজের সুযোগ বেশি। অনেক মহিলা সেলিব্রিটি মহিলা সিকিউরিটি গার্ড চান। অনেক পাবে মহিলা গার্ডের চাহিদা থাকে।
আরও পড়ুন:

দেওয়াল পারের দেশ, পর্ব-২৯ : নয়া ভুবনের প্রজাপতি

মহালয়া

যাঁদের নাম পাওয়া গিয়েছে প্রথম তাদের খোঁজ শুরু হল, কুড়ি বছর আগের ঘটনা। কেউ চাকরি থেকে অবসর নিয়েছেন কারও বা জীবন থেকেই অবসর ঘটে গিয়েছে। ওসি বীরেশ দত্ত প্রোমোশন পেয়ে এখন ক্যানিং সাবডিভিশনের এসডিপিও। সাব ইন্সপেক্টর হাসান আলি কুড়ি বছরে শ্রীরামপুরের সার্কেল ইন্সপেক্টর। আসলে চুঁচুড়া ছেড়ে বাইরে যেতে চাননি নির্বিরোধী মানুষটি। তাই ক্যারিয়ারের ক্ষতি হয়েছে। একদিন ক্যারিয়ার বাঁচাতে ওসি বীরেশ দত্তের বিরুদ্ধে যেতে পারেননি। তিনি জানেন একটু বেপরোয়া হয়ে নিরাপরাধ দুলাল সেনকে তিনি সাহায্য করতে পারতেন। সেদিন সেই সাহসটুকু তিনি দেখাতে পারেননি। আর আজ পারিবারিক সমস্যার জন্য আর চাকরির সেই অর্থে উন্নতি হল না। হাসানের বৃদ্ধা মা অসুস্থ স্ত্রী এদের নিয়ে বিভিন্ন থানায় ঘোরাঘুরি করা তার পক্ষে সম্ভব নয়। আর কয়েকটা মাত্র মাস তারপরেই চাকরিতে অবসর।

প্রাথমিক খোঁজ খবর গুলো নেওয়ার পরে কয়েকজনের সঙ্গে বিতানকেই কথা বলতে হবে। সব থেকে আগে খোঁজ পাওয়া গিয়েছিল, নাটের গুরু কানাইলাল মহেশ্বরীর।—চলবে।
*জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content