রবিবার ৮ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

সোমবার সপ্তমীর সন্ধ্যা পর্যন্তও কোথাও ঝড়বৃষ্টি হয়নি। বৃষ্টির আশঙ্কা দূরে সরিয়ে ঠাকুর দেখার আনন্দে মেতেছে কলকাতাবাসী। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এই সুখ স্থায়ী হবে না!চ আগামীকাল অষ্টমীতেই উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। নবমীর মধ্যে তা নিম্নচাপ পরিণত হতে পারে। এর প্রভাবে নবমী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি, বৃহস্পতিবার দশমীতেও দক্ষিণের বেশির ভাগ জেলা অতি ভারী বৃষ্টিতে ভাসবে।
সপ্তমীর রাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে। অষ্টমীতে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

অন্য পুজো: সলিলদা নিজে কখনও বাজান না কিন্তু এটা ব্যতিক্রম

দশভুজা : আমার দুর্গা—বিজ্ঞানী রাজেশ্বরী চট্টোপাধ্যায়

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩২: কবিকন্যা মীরার স্বামী রবীন্দ্রনাথকে ভর্ৎসনা করেছিলেন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৮: ছোট বাবুইবাটান

তবে নবমী থেকে দুর্যোগ বাড়বে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। ওই চার জেলার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৪: অনুসরণ

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১১ : অরিন্দম কহিলা বিষাদে

সপ্তমীতে দিনভর শহরের বেশির ভাগ জায়গাতেই ছিল ঝলমলে রোদ। শেষ দুপুরে আকাশ আংশিক মেঘলা থাকলেও কোথাও ঝড়বৃষ্টি হয়নি। রাতেও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নবমীতে দুর্যোগের পূর্বাভাস থাকায় চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালে। নবমীতে বেরোনো এড়াতে আগেভাগেই ঠাকুর দেখার পাট চুকিয়ে ফেলতে চাইছেন উৎসাহীদের একাংশ। ফলে অষ্টমীতে শহরের বড় পুজোগুলোয় ভিড়় আরও বাড়তে পারে বলে অনুমান।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content