ঠাকুর-পরিবারের এক ব্যতিক্রমী চরিত্র দ্বিপেন্দ্রনাথ। দ্বিজেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র তিনি। রবীন্দ্রনাথের গান যিনি সযত্নে কণ্ঠে ধারণ করেছিলেন, সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন, যাঁকে রবীন্দ্রনাথ তাঁর ‘গানের ভাণ্ডারী’ বলতেন, সেই দিনেন্দ্রনাথের পিতৃদেব তিনি। দ্বিপেন্দ্রনাথের ছিল বিলাস-বৈভবের জীবন। পানাসক্তি ছিল তাঁর। সুরাপানের গ্লাসেও এই বিলাস-বৈভব গোপন থাকেনি। শান্তিনিকেতনে থেকে অবনীন্দ্রনাথের কাছে ছবি আঁকা শিখেছিলেন শিল্পী মুকুল দে।






















