রবিবার ১৪ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

আবার নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উপর। এর জেরে আগামী কয়েক দিন উত্তাল থাকবে সমুদ্র। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে। কলকাতাতেও মুষলধারে বর্ষণ হতে পারে। রাজ্যে বর্ষার বায়ু এখন সক্রিয় রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর প্রভাবে সারা সপ্তাহ ধরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অঞ্চলের জন্য কিছু দিন বৃষ্টির দাপট বেশি থাকবে।
দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গে একটি উচ্চ ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জন্য বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর প্রভাবে উপকূল সংলগ্ন সাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া দমকা হাওয়া বইতে পারে ৫৫ কিলোমিটার বেগে। আগামী ১ জুলাই পর্যন্ত সমুদ্র বেশ উত্তাল থাকতে পারে। এর ফলে ওই সময় পর্যন্ত মৎস্যজীবীদের পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২০: একেজি কলিং

মুভি রিভিউ: সত্যিই তো, সবার নিজের নিজের মতো করে সবটাই নর্মাল

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২১: মহারাজ অফ শান্তিনিকেতন

হাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোট ছ’টি জেলায়। তালিকায় রয়েছে — দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এ ছাড়াও সোমবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও। সোমবারের পর থেকে একাধিক জেলায় বৃষ্টির দাপট কমতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায়। শুক্রবার এবং শনিবার আবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনায়।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৬: বাজ

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৪: মা সারদার নিত্যলীলা

হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। সোমবার ও বুধবার কালিম্পঙে বুধবার এবং কোচবিহারে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টি চলবে সপ্তাহভর । তবে আলাদা করে সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৪: রিলেটিভিটি ও বিরিঞ্চিবাবা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬০: পাহাড়ের চূড়ায় বসে দেখলাম হিমবাহের সেই অপরূপ শোভা

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.৭ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৮.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৩ ডিগ্রি সেলসিয়াস কম।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content