শনিবার ৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চর।

সূচি মেনে বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক বেলা ১২টা ১ মিনিটে শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছে। তাঁদের মহাকাশযান প্রায় ২০০ কিলোমিটার দূরে, পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে। সেখান থেকেই শুভাংশু পৃথিবীর উদ্দেশে প্রথম বার্তা দিয়েছেন। শুভাংশু বলেছেন, অসাধারণ সফর!
আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার দুপুরে ফ্যালকন ৯ রকেটে চেপে শুভাংশুরা মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছেন। সেখান থেকেই ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পৃথিবীকে বার্তা দেন। উচ্ছ্বসিত গলায় শুভাংশু বলেন, ‘‘সকল দেশবাসীকে নমস্কার। অসাধারণ সফর ছিল! ৪১ বছর পর ভারত আবার মহাকাশে পা রাখল। এই মুহূর্তে আমরা সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছি। আমার কাঁধে ভারতের তেরঙা পতাকা রয়েছে। এই পতাকাই আমাকে বলে দিচ্ছে যে আমি আপনাদের সঙ্গেই রয়েছি!’’
শুভাংশু আরও জানিয়েছেন, এই অভিযানই শেষ নয়। বরং এ এক নতুন শুরু! কারণ, ভবিষ্যতে এই অভিযানই ভারতের গগনযান অভিযানের ভিত্তিস্থাপন করবে। তিনি বলেন, ‘‘আমি চাই আগামীর এই অভিযানে ভারতের সব মানুষ অন্তর থেকে এতে শামিল হোন।’’
আরও পড়ুন:

গল্পবৃক্ষ, পর্ব-২৯: মাংস জাতক— বার বার দেখি বন্ধুরই মুখ শুধু

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৩: মা সারদা নিজের কষ্ট গোপন রাখতেন

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২১: মহারাজ অফ শান্তিনিকেতন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন শুভাংশুকে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘শুভাংশু শুক্লই প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখবেন। তিনি নিজের কাঁধে ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার ভার বহন করছেন।’’
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৫: গাঙচিল

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৯: খাণ্ডবদহনের প্রেক্ষিতে জরিতা,লপিতা ও ঋষি মন্দপালের উপাখ্যানের আজ প্রাসঙ্গিকতা কোথায়?

রাকেশ শর্মা ১৯৮৪ সালে রাশিয়ার মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। তার পর দীর্ঘ চার দশক পেরিয়ে গিয়েছে। এর মধ্যে কোনও ভারতীয় মহাকাশে পাড়ি দেননি। সেই খরা কাটল ৪১ বছর পর। শুভাংশু শুক্লাদের এই মিশনের নাম ‘অ্যাক্সিয়ম-৪’। মিশনের নেতৃত্বে রয়েছেন রেগি হুইটসন। রেগি নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর। সেই সঙ্গে থাকছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৪: রিলেটিভিটি ও বিরিঞ্চিবাবা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬০: পাহাড়ের চূড়ায় বসে দেখলাম হিমবাহের সেই অপরূপ শোভা

১৪ দিনের অভিযান। এর জন্য এই চার নভশ্চরকে দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। তাঁদের বিশেষ ভাবে নজরে রাখা হয়েছিল, যাতে মহাকাশে যাওয়ার আগে তাঁরা সংক্রমণজনিত কোনও রোগে অসুস্থ না পড়েন। এর জন্য গত এক মাস চার নভশ্চরকেই থাকতে হয়েছিল নিভৃতবাসে (কোয়ারেন্টাইন)। চার নভশ্চর আগামী ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে তাঁরা অন্তত ৬০টি পরীক্ষা-নিরীক্ষা চালাবেন বলে জানা গিয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content