আকাশ সোজা তাকালো স্পন্দিতার দিকে। স্পন্দিতা নির্বাক। ‘আপনি চাইলে আপনার আর আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব আমি নিতে রাজি। যাই হোক না কেন, আমার আর ওর শরীরে তো একই রক্ত বইছে। এবার আপনি ভাবুন।’ খুব দ্রুত কথাগুলো বলে বেরিয়ে গেল আকাশ। স্পন্দিতা বসে পড়ল সোফায়। নিজের কানকেই বিশ্বাস হল না ওর। যা শুনলো, তা কি সত্যি! এও কি সম্ভব!






















