বাংলায় ‘গাড়োল’ শব্দটি কিন্তু একেবারে অচেনা নয়। কাউকে হাঁদা বা বোকা (Stupid) বোঝাতে আমরা অনেকেই তার উদ্দেশ্যে ‘গাড়োল’ বলে থাকি। সুন্দরবনের বিশেষ প্রজাতির এই ভেড়া হাবেভাবে সত্যিই বোকা-হাবা। চেহারা দেখেও বোকা-বোকা লাগে। অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু এটা সত্যি যে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার উপকূলীয় অঞ্চল অর্থাৎ সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অঞ্চল ছাড়া এই বিশেষ প্রজাতির ভেড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না।





















