মহর্ষি নারদ, রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি এবং রাজার অনুসৃত উপায়গুলিসম্বন্ধে যে প্রশ্নগুলি উত্থাপন করেছেন সেগুলি বর্তমান প্রশাসনেও তাৎপর্যপূর্ণ। পারিপার্শ্বিকের রাজসহায়কদের বিশ্বাসযোগ্যতা, মন্ত্রগুপ্তি, প্রশাসকের কর্তব্যবিষয়ে সচেতনতা, প্রভৃতি বিষয়ে প্রশ্নগুলি যুগান্তরেও অনুসৃত হয়, তবে অন্যভাবে,অন্য কোন নামে। এগুলির আধুনিকতা চিরন্তন বললেও অত্যুক্তি হয় না। যে কোনও প্রশাসনিক অধিকর্তার ক্ষেত্রেই নারদমুনির রাজোচিত আচরণবিধি বিষয়ক প্রশ্নগুলি কৌতূহলোদ্দীপক ও প্রাসঙ্গিক। তবে বাস্তবজীবনে কী প্রশাসকরা সেগুলি মনে রাখেন?






















