বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬


ছবি: প্রতীকী।

মঙ্গলবারই নিম্নচাপ তৈরি হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সং‌লগ্ন এলাকায় মঙ্গলবারই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনের মধ্যে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে। অন্য দিকে, বৃহস্পতিবারের মধ্যেই বাংলায় মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। এর প্রভাবে আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়বৃষ্টি চলবে।
সপ্তাহ জুড়ে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের আগামী কয়েক দিনের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরও কিছুটা এগিয়ে যাবে। ইতিমধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করেছে। মৌসুমি বায়ু আগামী দু’দিনের মধ্যেই সিকিম হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করতে পারে। এর জন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বুধবার থেকে টানা কয়েক দিন ভারী ঝড়বৃষ্টি চলবে। কোনও কোনও এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে। বৃষ্টির ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পাড়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭৯: সময় বুঝে প্রত্যাঘাতের জন্য রাজনীতিতে অনেক সময় পিছিয়েও দাঁড়াতে হয়

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৫: গেমপ্ল্যান

মঙ্গলবারও কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। গরমের কারণে হাঁসফাঁস আবহাওয়া মতো আর অবস্থা নেই। বৃষ্টির জন্য তাপমাত্রার পারদ অনেকটা কমেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.৮ ডিগ্রি, অর্থাৎ সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩১.৩ ডিগ্রি, তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস কম! মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের প্রায় প্রতি দিনই ঝড়বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৯: সারদা মায়ের রোগ নিরাময়ের প্রচেষ্টা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৮: হেলিকপ্টারে সওয়ার হয়ে চূড়ার কাছাকাছি গিয়ে পাহাড় দেখার রোমাঞ্চটাই আলাদা

হাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে দুর্যোগের সম্ভাবনা বাড়বে। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই আট জেলায় ভারী বর্ষণের জোণয় কমলা সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৭: রবীন্দ্রনাথ ব্যারিস্টার হতে চেয়েছিলেন

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৫: অগ্নির কি শুধুই দহনজ্বলা? মহর্ষি মন্দপালের অগ্নিস্তুতিতে অগ্নির কোন সদর্থকতার ইঙ্গিত?

উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকেভারী বৃষ্টি শুরু হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং কোচবিহারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content