মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলীয় দুই জেলা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। সপ্তাহজুড়ে কোথাও ভারী, কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
রাজ্য জুড়ে গোটা সপ্তাহ ধরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৫: কতদিন পরে এলে

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৬: ঠাকুরবাড়ির কন্যা ঘোড়ার পিঠে চড়ে বন্দুক উঁচিয়ে জমিদারি-কাজে বের হতেন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১১: পাতিকাক

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়াও বইতে পারে। চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে বৃহস্পতিবারের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৭: শুধু মুখে ধর্মের বুলি আওড়ালেই কেউ ধার্মিক হয়ে যায় না

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৯: মা সারদার কাছের সেবিকাবৃন্দ

উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে মঙ্গলবার থেকেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অন্য জেলাগুলিতে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি কমবে। তবে শুক্রবারও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬৯: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কারিগর ছিলেন অম্বিকা চক্রবর্তী

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?

হাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গের বাকি তিন জেলা অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের জেরে ধস নামার আশঙ্কা রয়েছে। এই সময়ে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়বে বলে সতর্ক করা হয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content