বুধবার ১৭ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

টানা কয়েক দিন ঝড়বৃষ্টি হয়েছ। তবে আজ বুধবার থেকে আবহাওয়া কিছুটা বদলেছে। বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশ ছিল মেঘাছন্ন। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরম বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ন’টি জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। যদিও সেই নিম্নচাপ বুধবারই পশ্চিমবঙ্গের উপর থেকে সরে গিয়েছে। আপাতত দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রধানত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২০: সত্য ও ন্যায় পরস্পরের সম্পূর্ণ বিরোধী নয়, তবে? ঔজ্জ্বল্য বেশি কার?

মুভি রিভিউ: সত্যিই তো, সবার নিজের নিজের মতো করে সবটাই নর্মাল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না

বৃহস্পতিবার ভারী বৃষ্টিহতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদেও। কোনও কোনও অংশে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। শুক্রবার সই জেলার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২২: মহর্ষির নির্দেশে ঘণ্টা বাজত জোড়াসাঁকোয়

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৫: মা সারদার সাধুভক্তি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতি থাকতে পারে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত। আগামী ছ’ঘণ্টা সমুদ্রও উত্তাল থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের এই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৪: রিলেটিভিটি ও বিরিঞ্চিবাবা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২১: খেলা শুরুর প্রস্তুতি

সপ্তাহভর উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এই সব জেলার সঙ্গে দার্জিলিং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৩: দুর্জনের সম্মান, সাধুর জন্য ফাঁদ

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৬: বাজ

কলকাতার আকাশ বৃহস্পতিবার সকাল থেকেই ছিল মেঘাছন্ন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল বেশি। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি বেড়েছে। ঝড়বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৭ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা প্রায় স্বাভাবিক। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩১.৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content