বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস। এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আগামী দু’দিন উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৪: তালবাতাসি

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৮: স্ত্রী সীতার ব্যক্তিত্বের প্রভায় রামচন্দ্রের আলোকিত উত্তরণ সম্ভব হয়েছে কি?

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের জন্য সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই। বৃহস্পতিবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টি হতে পারে। এই সব ক’টি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৯: ক্ষুদ্র শক্তি সংগঠিত হলে বড় শত্রুও হার মানে

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৭: গ্রিন টি /৫

হাওয়া দফতরের রিপোর্ট বলছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৬ সেলসিয়াস ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩৩.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content