বুধবার ১১ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি
 

|| ৮ ||

স্টিয়ারিংয়ে হাত। রাস্তায় চোখ রেখে উত্তর দিল বিতান!
—হ্যাঁ!
১১ ক্লাসের সেই ভীতু লাজুক ছেলেটা কীরকম ভারিক্কি হয়ে গিয়েছে। বিয়ে করেছে। মেয়ের বাবা। কতো দায়িত্ব এখন!
—কি নাম!
—প্রজ্ঞা।
—মায়ের না মেয়ের?
—মেয়ের। মায়ের নাম বন্যা। আমি বিনি ডাকি!
—বিতানের সঙ্গে মিলিয়ে!
—ওই! …আর মেয়ের ডাকনাম নিনি!
—বাঃ দারুণ তো! তা বিনি আর বিতানের কি প্রেম ছিল?
—না মানে চিনতাম! এক্সটেন্ডেড ফ্যামিলি! আমার মাসতুতো দাদার শালি!
—বাঃ! মেয়ের বয়স কত হল?
—এই তো দু’ বছর!
—কথা বলে?
—পাকা বুড়ি!
বিতানের মেয়ের দু’ বছর বয়েস তার মানে আর ছমাস কী এক বছর বাদেই প্রি-স্কুল!
হঠাৎ বিতান বলে উঠল—
—তোর কী খবর?
মানে বিতান দিয়ার বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চাইছে।
—নাথিং স্পেশ্যাল! বাবা মারা গিয়েছেন। এখন আমি আর মা! আমি সল্টলেকে নতুন চাকরিতে জয়েন করেছি।
—কী কোম্পানি?
—আইটি স্টার্ট আপ!
—আপত্তি না থাকলে ঠিকানাটা দিবি?
—কেন?
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৫৯: আকাশ এখনও মেঘলা

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-২৩ : অপারেশন উদ্বাস্তু এবং গুরু-শিষ্য সংবাদ

দোলি হ্যায়!

উত্তম কথাচিত্র, পর্ব-৮৫ : সাথীহারা

বিতান হেসে ফেলে।
—ভয় পাচ্ছিস কেন? তোকে ধাওয়া করবো না! তোর অফিসে কাজেই যাবো।
—স্টার্টআপে তোর কি কাজ? কী ব্যবসা করিস!
—আছে! আমাদের সার্ভিস সব অফিসে লাগে!
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৫৭ : ঘুঘুর ফাঁদ

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৯৫: ত্রিপুরায় স্বাধীনতা আন্দোলনের প্রভাব

গাড়িটা বাইপাস থেকে উল্টোডাঙা ফ্লাইওভার উঠে গিয়েছে। দিয়া চুপ করে ভাবছে সাবধান হতে গিয়ে ‘কেন’ কথাটা নেহাৎ বোকার মতোই মুখ থেকে বেরিয়ে গিয়েছে!
—বিয়ে করবি না?
—এক্ষুণি প্ল্যান নেই!
—তোরা এখনও নাগেরবাজারেই আছিস?
—আর কোথায় যাবো?
—বাই দ্য ওয়ে তুই কোথায় থাকিস? কোথায় নামাবি আমায়?
—চল না! এতো ফর্মালিটি করছিস কেন? বাড়িতে ছেড়ে আসবো!
—তুই থাকিস কোথায়?
—আগে তো উল্টোডাঙা ভাড়া থাকতাম। এখন বাগুইহাটি!
—ফ্ল্যাট কিনেছিস?
—ওটা বিনির ফ্ল্যাট! ওর বাবা প্রোমোটার!
—বাঃ! কিন্তু তোর তো অনেকটা যেতে হবে আমি বাগুইহাটি থেকে অটো ধরে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৪১: সুন্দরবনের বন্যপ্রাণী — গড়িয়োল

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯৯ : দুই সাপের বিবাদ ও রাজকন্যার গুপ্তধন লাভ! প্রাকারকর্ণের চাণক্য-নীতিতে মুগ্ধ উলূকরাজ

কি অদ্ভুত ফ্লাই ওভারেও জ্যাম তার মানে ভি আইপি টইটুম্বুর!
কথা শেষ হয় না! ফোন বেজে ওঠে। ড্যাশ বোর্ডে নাম। বিনি ওয়ান! বৌয়ের ফোন। কিন্তু বিতান স্পিকারে নেয়।
—কখন ফিরবে?
—এইতো রাস্তায়! আধঘণ্টা!
—নিনির পেডিয়াস্যুর ফুরিয়ে এসেছে! নিয়ে নিও!
—ওকে!
—আর শোনো না, ওসব কি তুমি পাড়ার দোকান থেকে নাও!
—কী?
—আরে বাবা।
হাসিতে গড়িয়ে পড়ে বিতানের আদুরে বৌ বিনি!
— বুঝতে পেরেছে! তবু বজ্জাতি! ডটেড নেবে! আর স্ট্রবে।

বিতান কথা শেষ করতে না দিয়ে কানে লাগানো ব্লুটুথে কল ট্রান্সফার করে দেয় !
—হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরে কথা বলব!

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৫০: দণ্ডকারণ্যে শূর্পনখা—একটি নাটকীয় চমক ও দ্বৈতসত্তায় অনন্য রাম

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৪৮: ঘরে চুরি, বাইরে চুরি

ফ্লাইওভার থেকে ভিআইপিতে নেমে তখন ওরা শ্রীভূমির বিগ বেন-এর পাশে পৌঁছেছে। দিয়া অকারণে ঘাড় বেঁকিয়ে বিগ বেনের সময় দেখার চেষ্টা করে। বিতান যেন গভীর মনোযোগ দিয়ে খুব সাবধানে গাড়ি চালাচ্ছে। দু’জনে কথা খুঁজে পাচ্ছে না। বিতানের আচমকা কেন যে মনে পড়ে যায় বহু পুরনো কথা। দিয়াকে সে পুষ্পাঞ্জলির ফুলের মধ্যে মিশিয়ে প্রপোজ করে চিঠি দিয়েছিল। কি অদ্ভুত! দিয়াও এখন নির্লজ্জের মতো ভাবছে। ভাবছে সেই একই সরস্বতী পুজোর কথা। সেদিন যদি টয়লেটের ভিতরে বিতানের প্রেমের প্রস্তাবকে কুঁচিকুঁচি করে ভাসিয়ে না দিতো তাহলে কি আজ সে-ও বিনির মতো এভাবে! ছিঃ ছিছিছি! এসব কি ভাবছে দিয়া! হঠাৎ তাঁর মাথায় এসব জঘন্য চিন্তা আসছে কেন? —চলবে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘দুটি নভেলা’ ,‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content