
ছবি: সংগৃহীত।
— আমি এখন আসি না হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে।
— আমি তোমায় আটকাবো না ভাই ! একা এসেছো, কল্যানী থেকে চুঁচুড়া অনেকটা রাস্তা!
উদ্ভ্রান্তের মতো স্নিগ্ধা ঘর থেকে চৌকাঠের কাছে পৌঁছে গেছে হঠাৎ কি ভেবে ঘুরে তাকালো।
—কিছু বলবে?
—না লিখে যাব! একটা চিঠি, একটু কাগজ হবে।
— বসো!

আকাশ এখনও মেঘলা/৪২

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-৭: কেমন আছেন সুনীতি, নদীর নরম ছেড়ে সমুদ্রের নুনে!

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৮: পার্ক স্ট্রিট থেকে মহর্ষি ফিরে এসেছিলেন জোড়াসাঁকোয়

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩৬: এক অনন্য অভিজ্ঞতায় সমৃদ্ধ রামচন্দ্রের অরণ্যবাস
প্রিন্সিপাল ম্যাডাম রাইটিং ক্লিপে লাগিয়ে ফুলস্কেপ কাগজ দিয়েছিলেন। পাশে একটা খাম। স্টেপলার এবং সেলোটেপ। উনি জানেন খোলা চিঠি রেখে যেতে কেউ চাইবেন না। তাই বলার আগেই সব গুছিয়ে দিয়েছেন। লম্বা সাদাপাতাটার দিকে তাকিয়ে স্নিগ্ধা ভাবছিল কী লিখবে? কী লেখা উচিত? স্কুলে খুব ইচ্ছে ছিল, কিন্তু চিঠি লিখে প্রেম করা হয়নি।

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৪০: কেঁচো খুঁড়তে কেউটে

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২৪: সুন্দরবনের পাখি: গোত্রা
আপনি বলবো না তুমি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। তাই কোনও সম্বোধন ছাড়াই শুরু করে দিলাম, মায়ের শরীর ভালো নয়। তাই চুঁচুড়ায় যাবার জন্য ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম।

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৯: ‘বেতারে দু-খানা গান গাইলাম, পারিশ্রমিক পেলাম দশ টাকা’

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১৩ : জনঅরণ্য: সরস্বতী না লক্ষ্মী?
স্টেশনে এসে মত বদলে মনে হল, আমার মোহনপুর যাওয়া উচিত! দুম করে এসে চমকে দেবো, মেসে থাকার জায়গা তো হবে না। কাছেপিঠে কোথাও হোটেলে আমায় তুলতে হবে। কিন্তু এসে দেখা পেলাম না। তারপর সব জানতে পেরে আমিই নিজে চমকে গেলাম। ঈশ্বর আমার জন্য যে এত বড় চমক সযত্নে গোপন করে রেখেছেন, তা আমি ধারণাও করতে পারিনি।
পুরুষ হয়ে আর একজন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত আজ বহু বছর। তাহলে প্রথাগত বিয়েতে রাজি হয়েছিলেন কেন? একজন মানুষকে এভাবে ঠকালেন কেন? না, যে যেভাবে ব্যাখ্যা করতে চান, করুন! আমি আপনাদের সম্পর্ককে কোনও মর্যাদা দিই না! এটা বিকৃত অস্বাভাবিক ব্যভিচার এবং মানসিক বিকার বলে আমি মনে করি। সঠিক সময়ে মানসিক চিকিৎসা হলে সুস্থ স্বাভাবিক হওয়া যেত। হ্যাঁ! আমার সন্দেহ একটা হয়েছিল। কিন্তু ভেবেছিলাম আমাদের মধ্যে কোনও তৃতীয় নারী রয়েছে। তাই আমার গয়নাগাটি এবং দামি শাড়ি সঙ্গের সুটকেসে নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখানে এসে দেখলাম যে আমি ঠিকই করেছি। আমি বাড়ি চলে যাচ্ছি! কোনও নপুংসকের মুখদর্শন করারও কোনও স্পৃহা নেই! কোর্টে গিয়ে বিবাহবিচ্ছেদের মামলা করলে জগতসংসারের সামনে নিজের শারীরিক অক্ষমতা প্রকাশ পেয়ে যাবে সুতরাং সে চেষ্টা বৃথা! আমার কোনও অস্তিত্ব রাখতে চাইনা, তাই চিঠির শেষে নিজের নামটা লিখতে ঘৃণা হচ্ছে।

উত্তম কথাচিত্র, পর্ব-৬৬: জীবন নিয়ে কৌতুক আর ‘যৌতুক’

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৫: একদিকে জল, অন্যদিকে পাহাড় সিউয়ার্ডের রাস্তা যেন স্বর্গদ্বার!
চিঠি খামের মধ্যে ঢুকিয়ে খামে স্টেপল করে দিল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন।
—স্টেপল পিনের উপর দিয়ে সেলোটেপ লাগিয়ে দাও!
—কোনও প্রয়োজন নেই।
—আছে। আর হ্যাঁ খামের ওপর নামটা
—হাতে করে নামটা লিখতে আমার ঘৃণা হচ্ছে!
—কিছু খাবে? একটু জল?
—না আমি আসি! দেরী হয়ে যাবে! আপনাকে অনেক ধন্যবাদ!
হঠাৎ স্নিগ্ধা দেখল ট্রেন বালিয়াডাঙ্গা ঢুকছে। তার মানে কাঁচরাপাড়া, হালিশহর পেরিয়ে এসেছে। এরপরেই নৈহাটি, সেখানে নামতে হবে।—চলবে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’। এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।


















