

আকাশ এখনও মেঘলা/৪০

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-৫: কিশোরীর মেঘবেলা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৫: সুস্থ থাকলে কেউ কি কবিতা লেখে?

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৯: ‘বেতারে দু-খানা গান গাইলাম, পারিশ্রমিক পেলাম দশ টাকা’
— এ কী ঘুমোওনি! এখনও জেগে আছো? আমি তো ভাবলাম… সারাদিনের ধকলের পর ঘুমিয়ে পড়েছো!

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২৩: সুন্দরবনের পাখি: বাটান

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১২ : স্বপ্নের নায়ক, নায়কের স্বপ্ন
—এসব ধরাচূড়ো ছাড়ো! এভাবে ঘুমোবে নাকি?
পাশের ঘরে রাতপোশাক পরতে পরতে স্নিগ্ধা ভাবতে লাগল। এতদিন হিন্দি সিনেমাতে সুহাগ রাতের যা যা দৃশ্য দেখেছে সেসব কি সাজানো? বিবাহিতা বান্ধবীরা বিয়ের পর ‘ধুলোপায়ে’ বাপের বাড়ি এসে, হেসে খুটিপাটি হয়ে যেসব গল্প বলতো….সেগুলো কি মিথ্যে?

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩৫: মহর্ষি নারদের প্রশ্নচ্ছলে উপদেশগুলি যেন রাজনীতির পাঠ

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৭: জীবনখাতার প্রতি পাতায়
—শোনো ভাই! জেঠিমার খুব ভয়! নিজের মুখে তো তোমায় বলতে পারেন না। তাই আমায় বুঝিয়ে বলতে বলেছেন!
—কী?
— বরের সঙ্গে বেশি ঝাঁপাঝাঁপি করো না। একটু রয়ে-সয়ে। লজ্জাভাব না দেখলে বর ভাববে বিয়ের আগে থেকেই এসব অভ্যেস আছে! খারাপ মেয়ে ভাববে!

উত্তম কথাচিত্র, পর্ব-৬৮: দুর্গম গিরি কান্তার ‘মরুতীর্থ হিংলাজ’

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৪: অ্যাঙ্করেজের সঙ্গে সিউয়ার্ডকে জুড়েছে পৃথিবীখ্যাত সিউয়ার্ড হাইওয়ে
যাওয়া হল সকলকে নিয়ে দু’দিনের পিকনিকে বহরমপুরে। সেখানকার নদীর ধারেই বাড়িটা ছিল বিশাল ছাদ। এত কবিতা আবৃত্তি নাচের অনুষ্ঠান করা সত্ত্বেও সেদিন স্নিগ্ধা কোন কিছুতেই অংশ নেয়নি। জেদ করেই নিজেকে গুটিয়ে রেখেছিল।
—আমি ঠিক এসব… দেখতে খুব ভালো লাগে!
স্নিগ্ধার স্বামী তার এক ভাগ্নিকে শিখণ্ডী খাড়া করে ক্যারামের রিবাউন্ড শর্ট এর মতো প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল।
—বিয়ের আগে শুনলুম তোর মামি নাকি নাচ আবৃত্তি এসবে প্রাইজটাইজ পেয়েছে?
স্নিগ্ধাও সেই ভাগ্নির দেওয়াল সম্বল করেই রিবাউন্ড উত্তর পৌঁছে দিয়েছিল
— সে সব কবে কোন ছোটবেলায়! স্কুলে!
স্নিগ্ধা জানতো বিয়ের যোগাযোগ হতেই মা দুলালের সঙ্গে তোলা ছবি বা বড়বেলায় পাওয়া কাপ শিল্ড সব চিলেকোঠার কাঠের সিন্দুকে বাক্সবন্দী করে রেখেছেন। —চলবে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘মেঘে ঢাকা ঘটক’ নাটকের রচয়িতা, ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১/২/৩ খণ্ড)’ ও নাটক ‘মেঘে ঢাকা ঘটক’ । এখন লিখছেন ‘হ্যালো বাবু’এবং ‘আকাশ এখনও মেঘলা’।


















