মঙ্গলবার ১৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে দুর্যোগের প্রভাব কমতে পারে। সোমবারের পর থেকে আপাতত আবহাওয়া নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। এখন রাজ্যে বর্ষার প্রভাব সক্রিয় রয়েছে। সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে বৃষ্টি বেশি হচ্ছে বলে মনে করা হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। এই সাত জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। এদিকে সোমবার পর্যন্ত ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতে সোমবার আর আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। রবিবার বিক্ষিপ্ত ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৬: বাজ

মুভি রিভিউ: সত্যিই তো, সবার নিজের নিজের মতো করে সবটাই নর্মাল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বর্ষার দাপট বাড়তে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২২: মহর্ষির নির্দেশে ঘণ্টা বাজত জোড়াসাঁকোয়

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২১: খেলা শুরুর প্রস্তুতি

রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। কোনও কোনও সময় ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিক। শনিবার দিনের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩০.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম।
* সৌম্যকান্তি জানা। সুন্দরবনের ভূমিপুত্র। নিবাস কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা। পেশা শিক্ষকতা। নেশা লেখালেখি ও সংস্কৃতি চর্চা। জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত। বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য ‘দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ২০১৬ সালে ‘আচার্য জগদীশচন্দ্র বসু মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ এবং শ্রেষ্ঠ বিজ্ঞান লেখক হিসেবে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ২০১৭ সালে ‘অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি সম্মান’ প্রদান করে সম্মানিত করেছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content