ছবি: প্রতীকী।
টানা বৃষ্টির পরে দক্ষিণবঙ্গে রোদ উঠেছে। আবার গরমের জেরে অস্বস্তি বোধও বেড়়েছে। যদিও নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বুধবার থেকেই আবার ভারী বৃষ্টি শুরু হতে চলেছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতরের রিপোর্ট বলছে, কলকাতাও ভারী বৃষ্টি হবে। আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আবার এই মুহূর্তে রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। তাই বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ওই চার জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৫: অধিকার নয়, অবস্থানই বলে দেয় জায়গা কার– মালিকের? না দখলদারের?

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৪: সে-যে কেবলই যাতনাময়

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৪: সে-যে কেবলই যাতনাম
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল বুধবার থেকে দুর্যোগ বাড়বে। বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পরজন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সব ক’টি জেলায়
কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলায় হলুদ সতর্কতা রয়েছে।
কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলায় হলুদ সতর্কতা রয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৪: দিগম্বরী দেবী : ঠাকুরবাড়ির সেরা সুন্দরী

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৩: বিশ্বামিত্রের তপশ্চর্যায় বিঘ্নসৃষ্টিকারী দেবরাজ ইন্দ্র ও মেনকার কাহিনি কি আধুনিক যুগের সঙ্গে
শুক্রবার ভারী থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আগামী রবিবারও ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য জেলাগুলির জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে সেখানেও ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৭ : পাঠশালা-ক্লাসরুম

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৯: কোটরে প্যাঁচা
আপাতত উত্তরবঙ্গে দিন তিনেক দুর্যোগের পূর্বাভাস নেই। শুক্রবার থেকে ফের ভারী বর্ষণ শুরু হতে পারে। এই দিন ভারী বৃষ্টির জন্য দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার ভারী বর্ষণ হবে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৭: অসুস্থ মা সারদার জন্য ভক্তদের উদ্বেগ

উত্তম কথাচিত্র, পর্ব-৭০: বিচারক
আজ মঙ্গলবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩২.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
















