রবিবার ১৪ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড় হাওয়াও বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর পার্শ্ববর্তী জেলাগুলিতেও দুর্যোগের পূর্বাভাসেরচ কথা জানিয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘাছন্ন। বিক্ষিপ্ত আবে বৃষ্টি হচ্ছে। সকালে শহরতলির একাধিক জায়গায় ভালোই বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জলও জমে গিয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে। হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনও আনুষ্ঠানিক ভাবে বর্ষা ঢোকেনি। তবে চলতি সপ্তাহেই বর্ষা প্রবেশ করতে পারে।
রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এই একই পূর্বাভাসের কথা জানানো হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কলকাতা এবং শহরতলিতে আগামী বুধবার পর্যন্ত এই ধরনের আবহাওয়া থাকতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৩: জলপিপি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০২: শ্রীমার অন্তিম সময়কালীন ভবিষ্যবাণী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬২: এক নির্বাসিত রাজপুত্রের কথা

হাওয়া দফতর জানিয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ভারী বর্ষণ হতে পারে। সোমবারও ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরে। শনিবার পর্যন্ত বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি চলতে পারে । আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে। কমবেশি ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এর পরের তিন দিন আবার তাপমাত্রার পারদ একই থাকবে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮২: যে রাজাকে দেখলে প্রজারা ভয় পান, সেই রাজা ভালো প্রশাসক হতে পারেন না

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৮: সত্যনিষ্ঠতার মাপকাঠি কী নাস্তিকতার নিরিখে বিচার্য?

এদিকে উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা ধুকে পড়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙের জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারেও। শনিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৯: গোখরো কিংবা কালাচ

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৯: নীল হ্রদের পারে, নীল আকাশের নিচে লাল রঙের হেলিকপ্টার অন্য মাত্রা এনে দিয়েছিল

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৯.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাত পারদ ছিল ৩৫.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা প্রায় স্বাভাবিক।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content