শনিবার ৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। পুজোর মুখে স্বস্তির কোনও খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। আপাতত তার প্রভাব সরাসরি বাংলার উপরে পড়ছে না। তবে সক্রিয় রক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বঋয়েছে মৌসুমি অক্ষরেখা। বর্ষা চলছে। যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোরের মধ্যেও কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ ছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

পর্ব-৩৭: বানরেন্দ্র-জাতক: শক্তি না বুদ্ধি?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৫: পাতি গাঙচিল

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩০: চুপি-চুপি আসে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৮: স্ত্রী সীতার ব্যক্তিত্বের প্রভায় রামচন্দ্রের আলোকিত উত্তরণ সম্ভব হয়েছে কি?

শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে। কলকাতায় আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। সে দিন দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আপাতত রাজ্যের উপকূলে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে হতে পারে ভারী বর্ষণ।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩০: ঠাকুরবাড়ির জামাই রমণীমোহনকে মন্ত্রী করেছিলেন রবীন্দ্রনাথ

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৭: গ্রিন টি /৫

শনিবার বৃষ্টির সতর্কতা রয়েছে শুধু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। তার পর সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরের পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content