হৃদ্রোগে আক্রান্ত হওয়ার অন্যতম বড় কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়া। শরীরে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে, শুনলেই অনেকেই চিন্তিত হয়ে পড়েন। জীবনযাপনে অনিয়ম, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, নিয়মিত শরীরচর্চা না করা, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে বাড়িয়ে দেয়। দীর্ঘ দিন ধরে রক্তে জমে থাকা ওই পদার্থ একটা সময়ে ধমনীর গায়ে আটকে গিয়ে সমস্যা বাড়ায়।






















